📘 আল আদাবুল মুফরাদ > 📄 কারো বক্তব্য আল্লাহ্‌র মর্জি এবং আপ্নের মর্জি

📄 কারো বক্তব্য আল্লাহ্‌র মর্জি এবং আপ্নের মর্জি


۳۳۹ - بَابُ قَوْلَ الرَّجُلِ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ
৭৮৮- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ ﷺ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ قَالَ جَعَلْتَ لِلَّهِ نِدا مَا شَاءَ اللهُ وَحْدَهُ .
৭৮৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (স)-কে বললো, আল্লাহর মর্জি এবং আপনার মর্জি। তিনি বলেন: তুমি আল্লাহ্র সাথে শরীক করলে। বলো, একমাত্র আল্লাহ্র মর্জি (আ, ই, না, দার, তহা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 গান-বাজনা ও তামাশা

📄 গান-বাজনা ও তামাশা


٣٤٠- بَابُ الْغِنَاءِ وَاللَّهْوِ
৭৮৯- عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ قَالَ خَرَجْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِلَى السُّوقِ فَمَرَّ عَلَى جَارِيَةٍ صَغِيرَةٍ تَغَنَّى فَقَالَ إِنَّ الشَّيْطَانَ لَوْ تَرَكَ أَحَدًا لَتَرَكَ هَذِهِ ৭৮৯। আবদুল্লাহ ইবনে দীনার (র) বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার (রা)-এর সাথে বাজারে গেলাম। তিনি সঙ্গীতরত একটি বালিকাকে অতিক্রম করতে করতে বলেন, শয়তান যদি কাউকেও ত্যাগ করতো তবে একেও ত্যাগ করতো (বাজ, বা, দারাওয়ারদী)।
৭৯০- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَسْتُ مَنْ دَهِ وَلَا الدُّهُ مِنِّي بِشَيْءٍ يَعْنِي لَيْسَ الْبَاطِلُ مِنِّي بِشَيْءٍ .
৭৯০। আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: আমি খেল-তামাশা পছন্দ করি না এবং খেল-তামাশারও আমার সাথে আমার কোন সম্পর্ক নাই। অর্থাৎ আমার সাথে বাতিলের কোন সম্পর্ক নাই।
৭৯১- عَنِ ابْنِ عَبَّاسٍ وَمِنَ النَّاسِ مَنْ يُشْتَرِي لَهْوَ الحَدِيْثِ ، قَالَ الْغِنَاءُ وَأَشْبَاهُهُ .
৭৯১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। "এমন কতক লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার লক্ষ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে" (সূরা লোকমান: ৬)। তা হচ্ছে গান-বাজনা ও অনুরূপ বস্তুসমূহ (তাবারী)।
৭৯২- عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَفْسُوا السَّلَامَ تَسْلَمُوا وَالْأَشَرَةُ شَرٌّ.
৭৯২। বারাআ ইবনে আযেব (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা সালামের বহুল প্রচলন করো, শান্তিতে থাকতে পারবে। অনর্থক কথাবার্তা ক্ষতিকর (ইলা, হি, মুখতারাত)।
৭৯৩- عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَكَانَ بِجَمْعٍ مِّنَ الْمَجَامِعِ فَبَلَغَهُ أَنْ أَقْوَامًا يُلْعَبُونَ بِالْكُوبَةِ فَقَامَ غَضْبَانًا يَنْهَى عَنْهَا أَشَدَّ النَّهْيِ ثُمَّ قَالَ أَلَا إِنَّ اللَّاعِبَ بِهَا لَيَأْكُلُ قَمَرَهَا كَاَكِلِ لَحْمَ الْخِنْزِيرِ وَمُتَوَضَّى بِالدَّمِ يَعْنِي بِالْكُوبَةِ النَّرْدُ .
৭৯৩। ফাদালা ইবনে উবাইদ (র) থেকে বর্ণিত। তিনি কোন এক মজলিসে বসা ছিলেন। তখন তিনি জানতে পারলেন যে, কতক লোক দাবা খেলায় মত্ত আছে। তিনি ক্রোধান্বিত অবস্থায় তৎক্ষণাৎ উঠে গিয়ে তাদেরকে কঠোরভাবে নিষেধ করলেন, অতঃপর বললেন, সাবধান! যারা পাশা খেলে এবং তার ফল (উপার্জন) খায় তারা শূকরের গোশত ভক্ষণকারী এবং রক্ত দিয়ে উযুকারীর সমতুল্য।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 উত্তম চালচলন ও জীবনপ্রণালী

📄 উত্তম চালচলন ও জীবনপ্রণালী


٣٤١ - بَابُ الْهَدْيِ وَالسَّمْتِ الْحَسَنِ
৩৪১-অনুচ্ছেদ: উত্তম চালচলন ও জীবনপ্রণালী।
৭৯৪- عَنِ ابْنِ مَسْعُودٍ يَقُولُ إِنَّكُمْ فِي زَمَانٍ كَثِيرٌ فُقَهَاؤُهُ قَلِيلٌ خُطَبَاؤُهُ قَلِيلٌ سُؤالُهُ كَثِيرٌ مُعْطُوهُ الْعَمَلُ فِيهِ قَائِدٌ الْهَوَى وَسَيَأْتِي مِنْ بَعْدِكُمْ زَمَانٌ قَلِيلٌ فُقَهَاؤُهُ كَثِيرٌ خُطَبَاؤُهُ كَثِيرٌ سُؤالُهُ قَلِيلٌ مُعْطَوهُ الْهَوَى فِيهِ قَائِدٌ لِّلْعَمَلِ اعْلَمُوا أَنَّ حُسْنَ الْهُدَى فِي آخر الزَّمَانِ خَيْرٌ مِّنْ بَعْضِ الْعَمَلِ .
৭৯৪। ইবনে মাসউদ (রা) বলেন, তোমরা এমন একটি যুগে আছো যে সময় ফকীহগণের সংখ্যা অধিক, বক্তাগণের সংখ্যা কম, যাঞ্চাকারীর সংখ্যা কম, দাতার সংখ্যা অধিক এবং আমল হচ্ছে প্রবৃত্তির পরিচালক। কিন্তু তোমাদের পর অচিরেই এমন এক যুগ আসবে যখন ফকীহগণের সংখ্যা হবে কম, বক্তার সংখ্যা হবে প্রচুর, যাঞ্চাকারীর সংখ্যা হবে অধিক, দাতার সংখ্যা হবে অল্প এবং প্রবৃত্তিই হবে আমলের পরিচালক। জেনে রাখো! আখেরী যমানায় উত্তম স্বভাব হবে কোন কোন আমলের চেয়েও উত্তম (মা)।
৭৯৫- عَنِ الْجُرَيْرِي عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ قُلْتُ لِأَبِي الطُّفَيْلِ رَأَيْتَ النَّبِيَّ ﷺ قَالَ نَعَمْ وَلَا أَعْلَمُ عَلَى ظَهْرِ الْأَرْضِ رَجُلًا حَيًّا رَأَى النَّبِيَّ ﷺ غَيْرِي قَالَ وَكَانَ أَبْيَضُ مَلِيْحُ الْوَجْهِ .
৭৯৫। আল-জুরাইরী (র) থেকে বর্ণিত। আমি আবুত তুফাইল (রা)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি নবী (স)-কে দেখেছেন? তিনি বলেন, হাঁ। আমার জানামতে যারা তাঁকে দেখেছেন আমি ছাড়া তাদের কেউ ভূপৃষ্ঠে বেঁচে নাই। তিনি ছিলেন ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী (মু ৫৮৬২)।
৭৯৬- عَنِ الجُرَيْرِى قَالَ كُنْتُ أَنَا وَأَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثْلَةَ الْكَنَانِي نَطُوفُ بالبَيْتِ قَالَ أَبُو الطُّفَيْلِ مَا بَقِيَ أَحَدٌ رَأَى النَّبِيَّ ﷺ غَيْرِي قُلْتُ وَرَأَيْتَهُ قَالَ نَعَمْ قُلْتُ كَيْفَ كَانَ قَالَ كَانَ أَبْيَضُ مَلِيْحًا مُقَصِّدًا
৭৯৬। আল-জুরাইরী (র) বলেন, আমি ও আবুত তুফাইল আমের ইবনে ওয়াসিলা আল-কানানী (রা) আল্লাহ্র ঘর তাওয়াফ করছিলাম। তখন আবুত তুফাইল (রা) বলেন, নবী (স)-কে দেখেছেন, আমি ছাড়া এমন কেউ আর বেঁচে নাই। আমি বললাম, আপনি কি তাঁকে দেখেছেন? তিনি বলেন, হাঁ। আমি বললাম, তিনি কেমন ছিলেন? তিনি বলেন, তিনি ছিলেন ফর্সা, লাবণ্যময়, মধ্যম আকৃতির (মু, দা)।১
৭৯৭- عَنِ ابْنِ عَبَّاس عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْهُدَى الصَّالِحُ وَالسَّمْتُ الصَّالِحُ وَالْاقْتِصَادُ جُزْءٌ مِّنْ خَمْسَةِ وَعِشْرِينَ جُزْءًا مِّنَ النُّبُوَّةِ .
৭৯৭। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: উত্তম চালচলন, উত্তম স্বভাব, উত্তম আচরণ এবং মিতাচার নবুয়াতের পঁচিশ ভাগের এক ভাগ (মা, দা, আ)।
৭৯৮- عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ الْهُدَى الصَّالِحَ وَالسَّمْتَ الصَّالِحَ وَالْاقْتِصَادَ جُزْءٌ مِّنْ سَبْعِينَ جُزْءًا مِّنَ النُّبُوَّة .
৭৯৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: উত্তম চালচলন, উত্তম আচরণ ও মিতাচার নবুয়াতের সত্তর ভাগের এক ভাগ (দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যাকে তুমি দাওনি পাথেয়

📄 যাকে তুমি দাওনি পাথেয়


৩৪২ - بَابُ وَيَأْتِيكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوِّدِ
৭৯৯- عَنْ عِكْرِمَةَ سَأَلْتُ عَائِشَةَ هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ ﷺ يَتَمَثَّلُ شِعْرًا قَطُّ فَقَالَتْ أَحْيَانًا إِذَا دَخَلَ بَيْتَهُ يَقُولُ وَيَأْتِيكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوِّدِ .
৭৯৯। ইকরিমা (র) থেকে বর্ণিত। আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ (স)-কে কখনো কবিতা দ্বারা উপমা দিতে শুনেছেন? তিনি বলেন, কখনো কখনো তিনি ঘরে প্রবেশকালে আবৃত্তি করতেনঃ "যাকে তুমি দাওনি তোশা, আনবে খবর সে নিশ্চয়" (তি, তহা, না)
৮০০- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنَّهَا كَلِمَةُ نَبِيَّ وَيَأْتِيكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوِّدِ .
৮০০। ইবনে আব্বাস (রা) বলেন, "যাকে তুমি দাওনি তোশা, আনবে খবর সে নিশ্চয়" একজন নবীর কথা (অর্থাৎ নবী (স)-ও একথা বলেছেন)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00