📄 দালান-কোঠা নির্মাণ
٣٣٤- بَابُ الْبِنَاءِ
৭৮১- عَنْ مُحَمَّدِ بْنِ هِلَالٍ أَنَّهُ رَأَى حُجَرَ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ مِنْ جَرِيدٍ مُسْتَورَةٌ بِمَسُوحِ الشَّعَرِ فَسَأَلْتُهُ عَنْ بَيْتِ عَائِشَةَ فَقَالَ كَانَ بَابُهُ مِنْ وَجْهَةِ الشَّامِ فَقُلْتُ مِصْرَاعًا كَانَ مِصْرَاعَيْنِ قَالَ كَانَ بَابًا وَاحِدًا قُلْتُ مِنْ أَيِّ شَيْءٍ كَانَ قَالَ مِنْ عَرْعَرٍ أَوْ سَاجِ .
৭৮১। মুহাম্মাদ ইবনে হেলাল (র) থেকে বর্ণিত। তিনি দেখেছেন যে, নবী (স)-এর স্ত্রীগণের হুজরাসমূহে খেজুর পাতার ছাউনি এবং বেড়া শুষ্ক ঘাস বা খড়ের ছিল। আমি মুহাম্মাদ ইবনে হেলালকে আয়েশা (রা)-এর ঘর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তার ঘরের দরজা ছিল সিরিয়া অভিমুখী। আমি জিজ্ঞাসা করলাম, দরজার কপাট কি একটি ছিল না দুইটি? তিনি বলেন, একটি। আমি বললাম, তা কি কাঠের ছিল? তিনি বলেন, সাইপ্রাস অথবা সেগুন কাঠের।
৭৮২- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَبْنِي النَّاسُ بُيُوتًا يُوشُونُهَا وَشَئُ الْمَرَاحِيلِ قَالَ إِبْرَاهِيمُ يَعْنِي الثَّيَابَ الْمُخَطَّطَةَ
৭৮২। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: লোকজন নকশী কাঁথার মত কারুকার্য মণ্ডিত ঘর-বাড়ি তৈরি না করা পর্যন্ত কিয়ামত হবে না।
📄 কোন ব্যক্তির কথা “না তোমার পিতার শপথ”
٣٣٥- بَابُ قَوْلِ الرَّجُلِ لَا وَأَبِيكَ
৭৮৩- عَنْ أَبِي هُرَيْرَةَ جَاءَ رَجُلٌ إِلى رَسُولِ اللهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ أَجْراً قَالَ أَمَا وَأَبِيْكَ لَتُنَبَّأَنَّهُ إِنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيْحٌ تَخْشَى الفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى وَلَا تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ قُلْتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلانٍ .
৭৮৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (স)-এর নিকট এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলাল্লাহ! কোন ধরনের দান সর্বাধিক পুণ্যের? তিনি বলেন: তুমি সুস্থ ও অর্থের প্রয়োজন থাকা অবস্থায় এবং দারিদ্র্যের আশংকা করছো, ধনী হওয়ার আশাও পোষণ করছো, এমতাবস্থায় যে দান করবে। আর ঐ সময় পর্যন্ত বিলম্ব করো না, যখন তোমার প্রাণ হবে কণ্ঠাগত, আর তুমি বলবে, অমুককে এতা, অমুককে এতো দিলাম। তা তো তখন অপরের হয়েই গেছে (বু, মু, আ, ই, খু, হি)।
📄 কেউ কারো নিকট কিছু চাইলে সরাসরি চাইবে তার চাটুকারিতা করবে না
٣٣٦ - بَابُ اذَا طَلَبَ فَلْيَطلُبُ طَلَبًا يَسِيرًا وَلَا يَمْدَحُهُ
৭৮৪- عَنْ عَبْدِ اللهِ قَالَ إِذَا طَلَبَ أَحَدُكُمُ الحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يُسِيرًا فَإِنَّمَا لَهُ مَا قُدَّرَ لَهُ وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحُهُ فَيَقْطَعُ ظَهْرَهُ .
৭৮৪। আবদুল্লাহ (রা) বলেন, তোমাদের কেউ প্রয়োজনে কারো কাছে কিছু চাইলে যেন সহজভাবে চায় (বারংবার না চায়)। কেননা তার তাকদীরে যা নির্ধারিত চাছে তা সে পাবেই।
২৮০ আল-আদাবুল মুফরাদ
তোমাদের কেউ যেন তার কোন সহযোগীর নিকট গিয়ে তার চাটুকারিতা না করে। তা করলে সে যেন তার মেরুদণ্ড ভেঙ্গে দিলো।
৭৮৫- عَنْ أَبِي عَزَّةَ يَسَارِ بْنِ عَبْدِ اللَّهِ الْهُذَالِي عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ قَبْضَ عَبْدِ بِأَرْضِ جَعَلَ لَهُ بِهَا أَوْ فِيْهَا حَاجَةً .
৭৮৫। আবু আয্যা ইয়াসার ইবনে আবদুল্লাহ আল-হুযালী (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ আল্লাহ যখন তাঁর কোন বান্দাকে নির্দিষ্ট কোন স্থানে মৃত্যুদান করতে চান, তখন সেখানে (যাওয়ার জন্য) সেই বান্দার কোন প্রয়োজন সৃষ্টি করে দেন (তি, আ, হা)।
📄 কারো মন্তব্য তোমার শত্রু নিপাত যাক
۳۳۷ - بَابُ قَوْلَ الرَّجُلِ لَا بُلَّ شَانَتُكَ
৭৮৬- عَنْ أَبِي عَبْدِ الْعَزِيزِ قَالَ أَمْسَى عِنْدَنَا أَبُو هُرَيْرَةً فَنَظَرَ إِلَى نَجْمِ عَلَى حِيَالِهِ فَقَالَ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ لَيُوَدِّنْ أَقْوَامٌ وَلُوا إِمَارَاتِ فِي الدُّنْيَا وَأَعْمَالَا أَنَّهُمْ كَانُوا مُتَعَلَّقِينَ عِنْدَ ذَلِكَ النَّجْمِ وَلَمْ يَلُوا تِلْكَ الْإِمَارَاتِ وَلَا تِلْكَ الْأَعْمَالِ ثُمَّ أَقْبَلَ عَلَى فَقَالَ لَا بُلْ شَانَتُكَ أَكُلُّ هُذَا سَاغَ لِأَهْلِ الْمَشْرِقِ فِي مَشْرِقِهِمْ قُلْتُ نَعَمْ وَاللَّهِ قَالَ لَقَدْ قَبْحَ اللهُ وَمَكَرَ فَوَالَّذِي نَفْسٌ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ لَيَسُوقُنَّهُمْ حَمْرًا غَضَابًا كَأَنَّمَا وُجُوهُهُمُ الْمَجَانُ المُطرَقَةُ حَتَّى يَلْحَقُوا ذَا الزَّرْعِ بِزَرْعِهِ وَذَا الضَّرْعِ بِضَرْعِهِ .
৭৮৬। আবু আবদুল আযীয (র) বলেন, আবু হুরায়রা (রা) রাতে আমাদের এখানে থাকলেন। তিনি একটি উজ্জল তারকার দিকে তাকিয়ে বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আবু হুরায়রার প্রাণ! কোন কোন সম্প্রদায়ের দখলে পার্থিব শাসন ক্ষমতা ও কর্তৃত্ব আসলে তারা চাইবে যে, তারা যদি ঐ তারকার সাথে মিলিত হতে পারতো এবং শাসন ক্ষমতা ও কর্তৃত্ব তাদের না থাকতো। অতঃপর তিনি আমার দিকে ফিরে বলেন, তোমার শত্রু নিপাত যাক। প্রাচ্যবাসীরা কি তাদের সেই প্রাচ্যের রাজত্ব-কর্তৃত্বে বিভোর হয়ে আছে? আমি বললাম, হাঁ, আল্লাহর শপথ! আল্লাহ তাদের অমঙ্গল করুন এবং বিহিত ব্যবস্থা করুন। আবু হুরায়রা (রা) বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আবু হুরায়রার প্রাণ! তাদেরকে গৌর বর্ণের প্রশস্ত চেহারাবিশিষ্ট ক্রুর স্বভাবের লোকেরা এমনভাবে হাঁকিয়ে বেড়াবে যে, কৃষকদের তাদের খামারে এবং পশু পালকদেরকে তাদের পশুপালে পৌঁছিয়ে দিবে (আ, হি)।