📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমাতের অবস্থান স্থলে রাখো

📄 যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমাতের অবস্থান স্থলে রাখো


٣٣٠ - بَابُ مَنْ كَرِهَ أَنْ يُقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي فِي مُسْتَقِرٌّ رَحْمَتِكَ
৩৩০-অনুচ্ছেদঃ যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমতের অবস্থান স্থলে রাখো।
৭৭৩- عَنْ أَبِي الْحَارِثِ الكِرْمَانِي قَالَ سَمِعْتُ رَجُلاً قَالَ لِأَبِي رَجَاءَ أَقْرَأُ عَلَيْكَ السَّلامَ وَأَسْأَلُ اللهَ أَنْ يُجْمَعَ بَيْنِي وَبَيْنَكَ فِي مُسْتَقِرٌّ رَحْمَتِهِ قَالَ وَهَلْ يَسْتَطِيعُ أَحَدٌ ذَلِكَ قَالَ فَمَا مُسْتَقِرُّ رَحْمَتِهِ قَالَ الْجَنَّةُ قَالَ لَمْ تُصَبْ قَالَ فَمَا مُسْتَقِرُّ رَحْمَتِهِ قَالَ قُلْتُ رَبُّ الْعَالَمِينَ .
৭৭৩। আবুল হারিস কিরমানী (র) বলেন, আমি এক ব্যক্তিকে আবু রাজা (র)-এর নিকট বলতে শুনেছি, আমি আপনাকে সালাম জানাচ্ছি এবং দোয়া করছি যেন আল্লাহ তাঁর স্থায়ী রহমাতের স্থানে আপনাকে ও আমাকে একত্র করেন। তিনি বলেন, সেই সামর্থ্য কি কারো আছে? তিনি জিজ্ঞেস করেন, তাঁর স্থায়ী রহমাতের স্থান কি? সে বললো, জান্নাত। আবু রাজা (র) বলেন, তুমি সঠিক বলোনি। লোকটি বললো, তবে তাঁর স্থায়ী রহমাতের স্থান কি? তিনি বলেন, আমি বললাম, বিশ্বজগতের প্রতিপালক।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 তোমরা কাল-প্রবাহকে গালি দিও না

📄 তোমরা কাল-প্রবাহকে গালি দিও না


۳۳۱ - بَابُ لَا تَسُبُّوا الدَّهْرَ
৩৩১-অনুচ্ছেদ: তোমরা কাল-প্রবাহকে গালি দিও না।
৭৭৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ .
৭৭৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কেউ যেন না বলে, হায় সর্বনাশা কাল। কেননা কাল তো স্বয়ং আল্লাহ (সৃষ্ট) (বু, মু, দা, না)।
৭৭৫- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُلْ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا الدَّهْرُ أُرْسِلُ اللَّيْلَ وَالنَّهَارَ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا وَلَا يَقُولُنَّ لِلْعِنَبِ الْكَرْمُ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ .
৭৭৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কেউ যেন না বলে, হায় সর্বনাশা কাল। মহা মহিমান্বিত আল্লাহ বলেন, কাল তো আমিই (সৃষ্টি করেছি)। আমিই রাত ও দিন পাঠাই। যখন আমি চাইবো তাকে কবজা করবো। আর কেউ যেন আঙ্গুরকে কারম না বলে। কেননা কারম হলো মুমিন ব্যক্তি (বু, মু, আ, দার, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ যেনো তার ভাইয়ের প্রস্থানকালে তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকায়

📄 কেউ যেনো তার ভাইয়ের প্রস্থানকালে তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকায়


٣٣٢ - بَابُ لَا يَحِدُّ الرَّجُلُ إِلَى أَخِيهِ النَّظْرَ إِذَا وَلَّى
৩৩২-অনুচ্ছেদঃ কেউ যেন তার ভাইয়ের প্রস্থানকালে তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকায়।
৭৭৬- عَنْ مُجَاهِد قَالَ يَكْرَهُ أَنْ يحد الرَّجُلُ إلى أخيه النَّظَرَ أَوْ يَتْبَعُهُ بَصَرَهُ إِذَا وَلَّى أَوْ يَسْأَلُهُ مِنْ أَيْنَ جِئْتَ وَأَيْنَ تَذْهَبُ .
৭৭৬। মুজাহিদ (র) বলেন, কোন ব্যক্তির প্রতি অপর ব্যক্তির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো অথবা তার ফিরে যাবার সময় তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকানো অথবা তাকে জিজ্ঞেস করা, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যাবে, এরূপ আচরণ আপত্তিকর।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 এক ব্যক্তিকে অপর ব্যক্তির এরূপ বলা তোমার সর্বনাশ হোক

📄 এক ব্যক্তিকে অপর ব্যক্তির এরূপ বলা তোমার সর্বনাশ হোক


۳۳۳ - بَابُ قَوْلَ الرَّجُل لِلرَّجُل وَيْلَكَ
৩৩৩-অনুচ্ছেদ : এক ব্যক্তিকে অপর ব্যক্তির এরূপ বলা, তোমার সর্বনাশ হোক।
৭৭৭- عَنْ أَنَسٍ أَنَّ النَّبِي ﷺ رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ ارْكَبْهَا فَقَالَ إِنَّهَا بَدَنَةٌ قَالَ ارْكَبْهَا قَالَ إِنَّهَا بَدَنَةٌ قَالَ ارْكَبْهَا قَالَ فَإِنَّهَا بَدَنَةً قَالَ ارْكَبْهَا وَيْلَكَ .
৭৭৭। আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (স) এক ব্যক্তিকে কোরবানীর একটি উট হাঁকিয়ে নিয়ে যেতে দেখে বলেন: উটের পিঠে আরোহণ করো। লোকটি বললো, এটি কোরবানীর উট। তিনি পুনরায় বলেন, এর পিঠে আরোহণ করো। সে বললো, এটি কোরবানীর উট। তিনি বলেন: তুমি এর পিঠে আরোহণ করো। সে বললো, এটি কোরবানীর উট। তিনি বলেন: তোমার অকল্যাণ হোক, তুমি এর পিঠে আরোহণ করো (বু, মু, তি, না, ই, আ, দার, খু)।
৭৭৮- عَنِ ابْنِ عَبَّاسٍ وَرَجُلٌ يَسْأَلُهُ فَقَالَ إِنِّي أَكَلْتُ خُبْزًا وَلَحْمًا فَهَلْ أَتَوَضَّأُ فَقَالَ وَيْحَكَ أَتَتَوَضَّأُ مِنَ الطَّيِّبَاتِ .
৭৭৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাকে বললো, আমি রুটি ও গোশত খেয়েছি। আমাকে কি উযু করতে হবে? তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়। তুমি কি পাক জিনিস আহার করে উযু করবে?
৭৭৯- عَنْ جَابِرٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَوْمَ حُنَيْنِ بِالْجِعْرَانَةِ وَالتَّبْرُ فِي حِجْرِ بِلَالٍ وَهُوَ يَقْسِمُ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ اعْدِلْ فَإِنَّكَ لَا تَعْدِلُ فَقَالَ وَيْلَكَ فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ قَالَ عُمَرُ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبَ عُنُقَ هُذَا الْمُنَافِقِ فَقَالَ إِنَّ هَذَا مَعَ
২৭৮ আল-আদাবুল মুফরাদ
أَصْحَابِ لَهُ أَوْ فِي أَصْحَابِ لَهُ يَقْرَأُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيهِمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّة .
৭৭৯। জাবের (রা) বলেন, রাসূলুল্লাহ (স) হুনাইন যুদ্ধের দিন জিরানা নামক স্থানে অবস্থান করছিলেন। তিনি বিলালের কোলে (কাপড়ের মধ্যে রাখা) সোনা বিতরণ করছিলেন। এক ব্যক্তি তাঁর নিকট এসে বললো, ইনসাফ করুন। আপনি ইনসাফ করছেন না। তিনি বলেন : তোমার জন্য দুঃখ হয়। আমি যদি ইনসাফ না করি তবে ইনসাফ আর কে করবে? উমার (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন আমি এই মোনাফিকের ঘাড়ে আঘাত হানি (হত্যা করি)। তিনি বলেন : সে তার সঙ্গী-সাথীসহ এখানে আছে। তারা কুরআন পড়ে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করে না। তারা ধনুক থেকে তীর বের হয়ে যাওয়ার গতিতে দীন থেকে বের হয়ে যাবে (বু, মু, আন)।
৭৮০- عَنْ بَشِيْرِ بْنِ نَهِيكَ عَنْ بَشِيْرِ بْنِ مَعْبَدٍ السَّدُوسِي وَكَانَ اسْمُهُ زَحْمُ بْنُ مَعْبَدٍ فَهَاجَرَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ مَا اسْمُكَ قَالَ زَحْمٌ قَالَ بَلْ أَنْتَ بَشِيرٌ قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ رَسُولِ اللهِ ﷺ إِذْ مَرَّ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَقَالَ لَقَدْ سَبَقَ هُؤُلَاءِ خَيْرٌ كَثِيرٌ ثَلَاثًا فَمَرَّ بِقُبُورِ الْمُسْلِمِينَ فَقَالَ لَقَدْ أَدْرَكَ هُؤُلاَءِ خَيْرًا كَثِيرًا ثَلَاثًا فَحَانَتْ مِنَ النَّبِيِّ نَظَرَةٌ فَرَأَى رَجُلاً تَمْشِي فِي الْقُبُورِ وَعَلَيْهِ نَعْلَانِ فَقَالَ يَا صَاحِبَ السَّبْتِيِّيْنِ الْقِ سبْتِيتَيْكَ فَنَظَرَ الرَّجُلُ فَلَمَّا رَأَى النَّبِيَّ ﷺ خَلَعَ نَعْلَيْهِ فَرَمَى بِهِمَا .
৭৮০। বশীর ইবনে মাবাদ আস-সাদৃসী (রা) থেকে বর্ণিত। তার পূর্বনাম ছিল জাহম ইবনে মাবাদ। তিনি নবী (স)-এর নিকট হিজরত করেন। তিনি জিজ্ঞেস করেন : তোমার নাম কি? তিনি বলেন, জাহম (দুদর্শা)। তিনি বলেন : তুমি হচ্ছো বশীর (সুসংবাদদাতা)। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (স)-এর সাথে হাঁটছিলাম। তিনি মুশরিকদের কবরস্থানের নিকট পৌঁছে বলেন : এরা প্রভূত কল্যাণ হারিয়েছে। তিনি তিনবার এরূপ বলেন। অতঃপর তিনি মুসলমানদের কবরস্থানে পৌঁছে বলেন : এরা প্রভূত কল্যাণ লাভ করেছে। তিনি তিনবার এরূপ বলেন। তখন নবী (স)-এর দৃষ্টি এক ব্যক্তির উপর পতিত হলো। সে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি বলেন : হে জুতাধারী! তোমার জুতা খুলে ফেলে দাও। লোকটি তাকালো। সে নবী (স)-কে দেখে তৎক্ষণাৎ তার জুতাজোড়া খুলে ফেলে দিলো (দা, না, ই, আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00