📄 ছায়াপথ
٣٢٩ - بَابُ الْمُجَرَّة
৩২৯-অনুচ্ছেদ: ছায়াপথ।
৭৭১- عَنْ أَبِي الطُّفَيْلِ سَالَ ابْنُ الْكَوْا عَلِيًّا عَنِ الْمُجَرَّةِ قَالَ هُوَ شَرْجُ السَّمَاءِ وَمِنْهَا فُتِحَتِ السَّمَاءُ بِمَاءٍ مُنْهَمِرٍ .
৭৭১। আবুত তুফাইল (রা) থেকে বর্ণিত। ইবনুল কাওয়া (র) আলী (রা)-কে ছায়াপথ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তা হলো আসমানের প্রবেশদ্বার এবং নূহের বন্যায় প্রবল বৃষ্টি বর্ষণের জন্য আকাশের ঐ দ্বারই খুলে দেয়া হয়েছিল (৫৪: ১১ আয়াতের প্রতি ইঙ্গিত)।
৭৭২- عَنِ ابْنِ عَبَّاسِ الْقَوْسُ أَمَانٌ لِأَهْلِ الْأَرْضِ مِنَ الْغَرَقِ وَالْمُجَزَّةُ بَابُ السَّمَاءِ الَّذِي تَنْشَقُ مِنْهُ .
৭৭২। ইবনে আব্বাস (রা) বলেন, রংধনু হলো পৃথিবীবাসীর জন্য মহাপ্লাবনের পর নিরাপত্তার প্রতীক এবং ছায়াপথ হলো আকাশের একটি দরজা, যা থেকে আকাশ বিদীর্ণ হবে।
📄 যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমাতের অবস্থান স্থলে রাখো
٣٣٠ - بَابُ مَنْ كَرِهَ أَنْ يُقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي فِي مُسْتَقِرٌّ رَحْمَتِكَ
৩৩০-অনুচ্ছেদঃ যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমতের অবস্থান স্থলে রাখো।
৭৭৩- عَنْ أَبِي الْحَارِثِ الكِرْمَانِي قَالَ سَمِعْتُ رَجُلاً قَالَ لِأَبِي رَجَاءَ أَقْرَأُ عَلَيْكَ السَّلامَ وَأَسْأَلُ اللهَ أَنْ يُجْمَعَ بَيْنِي وَبَيْنَكَ فِي مُسْتَقِرٌّ رَحْمَتِهِ قَالَ وَهَلْ يَسْتَطِيعُ أَحَدٌ ذَلِكَ قَالَ فَمَا مُسْتَقِرُّ رَحْمَتِهِ قَالَ الْجَنَّةُ قَالَ لَمْ تُصَبْ قَالَ فَمَا مُسْتَقِرُّ رَحْمَتِهِ قَالَ قُلْتُ رَبُّ الْعَالَمِينَ .
৭৭৩। আবুল হারিস কিরমানী (র) বলেন, আমি এক ব্যক্তিকে আবু রাজা (র)-এর নিকট বলতে শুনেছি, আমি আপনাকে সালাম জানাচ্ছি এবং দোয়া করছি যেন আল্লাহ তাঁর স্থায়ী রহমাতের স্থানে আপনাকে ও আমাকে একত্র করেন। তিনি বলেন, সেই সামর্থ্য কি কারো আছে? তিনি জিজ্ঞেস করেন, তাঁর স্থায়ী রহমাতের স্থান কি? সে বললো, জান্নাত। আবু রাজা (র) বলেন, তুমি সঠিক বলোনি। লোকটি বললো, তবে তাঁর স্থায়ী রহমাতের স্থান কি? তিনি বলেন, আমি বললাম, বিশ্বজগতের প্রতিপালক।
📄 তোমরা কাল-প্রবাহকে গালি দিও না
۳۳۱ - بَابُ لَا تَسُبُّوا الدَّهْرَ
৩৩১-অনুচ্ছেদ: তোমরা কাল-প্রবাহকে গালি দিও না।
৭৭৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ .
৭৭৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কেউ যেন না বলে, হায় সর্বনাশা কাল। কেননা কাল তো স্বয়ং আল্লাহ (সৃষ্ট) (বু, মু, দা, না)।
৭৭৫- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُلْ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا الدَّهْرُ أُرْسِلُ اللَّيْلَ وَالنَّهَارَ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا وَلَا يَقُولُنَّ لِلْعِنَبِ الْكَرْمُ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ .
৭৭৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কেউ যেন না বলে, হায় সর্বনাশা কাল। মহা মহিমান্বিত আল্লাহ বলেন, কাল তো আমিই (সৃষ্টি করেছি)। আমিই রাত ও দিন পাঠাই। যখন আমি চাইবো তাকে কবজা করবো। আর কেউ যেন আঙ্গুরকে কারম না বলে। কেননা কারম হলো মুমিন ব্যক্তি (বু, মু, আ, দার, আন)।
📄 কেউ যেনো তার ভাইয়ের প্রস্থানকালে তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকায়
٣٣٢ - بَابُ لَا يَحِدُّ الرَّجُلُ إِلَى أَخِيهِ النَّظْرَ إِذَا وَلَّى
৩৩২-অনুচ্ছেদঃ কেউ যেন তার ভাইয়ের প্রস্থানকালে তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকায়।
৭৭৬- عَنْ مُجَاهِد قَالَ يَكْرَهُ أَنْ يحد الرَّجُلُ إلى أخيه النَّظَرَ أَوْ يَتْبَعُهُ بَصَرَهُ إِذَا وَلَّى أَوْ يَسْأَلُهُ مِنْ أَيْنَ جِئْتَ وَأَيْنَ تَذْهَبُ .
৭৭৬। মুজাহিদ (র) বলেন, কোন ব্যক্তির প্রতি অপর ব্যক্তির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো অথবা তার ফিরে যাবার সময় তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকানো অথবা তাকে জিজ্ঞেস করা, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যাবে, এরূপ আচরণ আপত্তিকর।