📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ কোন বিষয়ে অজ্ঞ থাকলে যেন না বলে যে সে তা জানে না তা আল্লাহ জানেন

📄 কেউ কোন বিষয়ে অজ্ঞ থাকলে যেন না বলে যে সে তা জানে না তা আল্লাহ জানেন


٣٢٧ - بَابُ لَا يَقُولُ لِشَيْءٍ لَا يَعْلَمُهُ اللَّهُ يَعْلَمُهُ
৩২৭-অনুচ্ছেদ: কেউ কোন বিষয়ে অজ্ঞ থাকলে যেন না বলে যে, সে তা জানে না, তা আল্লাহ জানেন।
৭৬৯- عَنِ ابْنِ عَبَّاسٍ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ لِشَيْءٍ لَا يَعْلَمُهُ اللَّهُ يَعْلَمُهُ وَاللَّهُ يَعْلَمُ غَيْرَ ذلِكَ فَيُعَلِّمُ اللَّهَ مَا لَا يَعْلَمُ فَذَاكَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ .
৭৬৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তোমাদের কেউ যেন (তার অজ্ঞাত বিষয়ে মন্তব্য করার পর) না বলে, সে তা জানে না, আল্লাহ তা জানেন। অথচ আল্লাহ্র জ্ঞানে হয়তো অন্যরূপ আছে। সে যেন (ভাবছে) আল্লাহ যা জানেন না তা তাঁকে জানাচ্ছে। আল্লাহ্র কাছে তা (অর্থাৎ জিজ্ঞাসিত বিষয়ে অজ্ঞ হওয়া সত্ত্বেও উত্তর দিতে চাওয়া) গুরুতর ব্যাপার।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রংধনু

📄 রংধনু


۳۲۸- بَابُ قَوْسٌ قُزَح
৩২৮-অনুচ্ছেদ: রংধনু।
৭৭০- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ الْمُجَرَّةُ بَابٌ مِّنْ أَبْوَابِ السَّمَاءِ وَأَمَّا قَوْسٌ قُزَحٌ فَأَمَانٌ مِنَ الْغَرْقِ بَعْدَ قَوْمِ نُوحٍ .
৭৭০। ইবনে আব্বাস (রা) বলেন, ছায়াপথ হলো আসমানের দরজাসমূহের মধ্যকার একটি দরজা এবং রংধনু হলো নূহ (আ)-এর সম্প্রদায় মহাপ্লাবনে নিমজ্জিত হওয়ার পর নিরাপত্তার প্রতীক।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ছায়াপথ

📄 ছায়াপথ


٣٢٩ - بَابُ الْمُجَرَّة
৩২৯-অনুচ্ছেদ: ছায়াপথ।
৭৭১- عَنْ أَبِي الطُّفَيْلِ سَالَ ابْنُ الْكَوْا عَلِيًّا عَنِ الْمُجَرَّةِ قَالَ هُوَ شَرْجُ السَّمَاءِ وَمِنْهَا فُتِحَتِ السَّمَاءُ بِمَاءٍ مُنْهَمِرٍ .
৭৭১। আবুত তুফাইল (রা) থেকে বর্ণিত। ইবনুল কাওয়া (র) আলী (রা)-কে ছায়াপথ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তা হলো আসমানের প্রবেশদ্বার এবং নূহের বন্যায় প্রবল বৃষ্টি বর্ষণের জন্য আকাশের ঐ দ্বারই খুলে দেয়া হয়েছিল (৫৪: ১১ আয়াতের প্রতি ইঙ্গিত)।
৭৭২- عَنِ ابْنِ عَبَّاسِ الْقَوْسُ أَمَانٌ لِأَهْلِ الْأَرْضِ مِنَ الْغَرَقِ وَالْمُجَزَّةُ بَابُ السَّمَاءِ الَّذِي تَنْشَقُ مِنْهُ .
৭৭২। ইবনে আব্বাস (রা) বলেন, রংধনু হলো পৃথিবীবাসীর জন্য মহাপ্লাবনের পর নিরাপত্তার প্রতীক এবং ছায়াপথ হলো আকাশের একটি দরজা, যা থেকে আকাশ বিদীর্ণ হবে।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমাতের অবস্থান স্থলে রাখো

📄 যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমাতের অবস্থান স্থলে রাখো


٣٣٠ - بَابُ مَنْ كَرِهَ أَنْ يُقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي فِي مُسْتَقِرٌّ رَحْمَتِكَ
৩৩০-অনুচ্ছেদঃ যে ব্যক্তি এভাবে বলতে অপছন্দ করে: হে আল্লাহ! আমাকে তোমার রহমতের অবস্থান স্থলে রাখো।
৭৭৩- عَنْ أَبِي الْحَارِثِ الكِرْمَانِي قَالَ سَمِعْتُ رَجُلاً قَالَ لِأَبِي رَجَاءَ أَقْرَأُ عَلَيْكَ السَّلامَ وَأَسْأَلُ اللهَ أَنْ يُجْمَعَ بَيْنِي وَبَيْنَكَ فِي مُسْتَقِرٌّ رَحْمَتِهِ قَالَ وَهَلْ يَسْتَطِيعُ أَحَدٌ ذَلِكَ قَالَ فَمَا مُسْتَقِرُّ رَحْمَتِهِ قَالَ الْجَنَّةُ قَالَ لَمْ تُصَبْ قَالَ فَمَا مُسْتَقِرُّ رَحْمَتِهِ قَالَ قُلْتُ رَبُّ الْعَالَمِينَ .
৭৭৩। আবুল হারিস কিরমানী (র) বলেন, আমি এক ব্যক্তিকে আবু রাজা (র)-এর নিকট বলতে শুনেছি, আমি আপনাকে সালাম জানাচ্ছি এবং দোয়া করছি যেন আল্লাহ তাঁর স্থায়ী রহমাতের স্থানে আপনাকে ও আমাকে একত্র করেন। তিনি বলেন, সেই সামর্থ্য কি কারো আছে? তিনি জিজ্ঞেস করেন, তাঁর স্থায়ী রহমাতের স্থান কি? সে বললো, জান্নাত। আবু রাজা (র) বলেন, তুমি সঠিক বলোনি। লোকটি বললো, তবে তাঁর স্থায়ী রহমাতের স্থান কি? তিনি বলেন, আমি বললাম, বিশ্বজগতের প্রতিপালক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00