📄 কেউ অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে কি বলবে?
٣٢٦ - بَابُ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا زُكَّى
৩২৬-অনুচ্ছেদ: কেউ অন্যের মুখে নিজের প্রশংসা শুনলে কি বলবে?
৭৬৬- عَنْ عَدِي بْنِ أَرْطَاةَ قَالَ كَانَ الرَّجُلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ إِذَا زَكَى قَالَ اللَّهُمَّ لَا تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ وَاغْفِرْ لِي مَا لَا يَعْلَمُونَ .
৭৬৬। আদী ইবনে আরতাত (র) বলেন, কখনো নবী (স)-এর কোন সাহাবীর পূত-পবিত্রতা বর্ণনা করা হলে তিনি বলতেন, "হে আল্লাহ! তারা যা বলে সেজন্য আমাকে অভিযুক্ত করো না এবং তারা যে ব্যাপারে জ্ঞাত নয় সে ব্যাপারে আমাকে ক্ষমা করো" (বা)।
৭৬৭- عَنْ أَبِي قِلَابَةَ أَنَّ أَبَا عَبْدِ اللَّهِ قَالَ لِأَبِي مَسْعُودٍ أَوْ أَبُو مَسْعُودٍ قَالَ لِأَبِي عَبْدِ اللَّهِ مَا سَمِعْتَ النَّبِيُّ ﷺ فِي زَعْمِ قَالَ بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ .
৭৬৭। আবু কিলাবা (র) থেকে বর্ণিত। আবু আবদুল্লাহ (রা) আবু মাসউদ (রা)-কে বলেন অথবা আবু মাসউদ (রা) আবু আবদুল্লাহ (রা)-কে বলেন, "অলিক ধারণা-অনুমান" সম্পর্কে আপনি রাসূলুল্লাহ (স)-কে কি বলতে শুনেছেন? তিনি বলেন, (তা) লোকটির কতই না মন্দ বাহন (দা, আ, তবাকাত)।
৭৬৮- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ قَالَ يَا أَبَا مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ فِي زَعَمُوا قَالَ سَمِعْتُهُ يَقُولُ بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ وَسَمِعْتُهُ يَقُولُ لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ .
৭৬৮। আবদুল্লাহ ইবনে আমের (র) বলেন, হে আবু মাসউদ! "তারা আন্দাজ-অনুমান করেছে" এরূপ কথা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ (স)-কে কি বলতে শুনেছেন? তিনি বলেন, অমি তাঁকে বলতে শুনেছি: তা লোকের অত্যন্ত মন্দ বাহন। আমি তাঁকে আরো বলতে শুনেছি: মুমিন ব্যক্তিকে অভিসম্পাত করা তাকে হত্যা করার সমতুল্য।
📄 কেউ কোন বিষয়ে অজ্ঞ থাকলে যেন না বলে যে সে তা জানে না তা আল্লাহ জানেন
٣٢٧ - بَابُ لَا يَقُولُ لِشَيْءٍ لَا يَعْلَمُهُ اللَّهُ يَعْلَمُهُ
৩২৭-অনুচ্ছেদ: কেউ কোন বিষয়ে অজ্ঞ থাকলে যেন না বলে যে, সে তা জানে না, তা আল্লাহ জানেন।
৭৬৯- عَنِ ابْنِ عَبَّاسٍ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ لِشَيْءٍ لَا يَعْلَمُهُ اللَّهُ يَعْلَمُهُ وَاللَّهُ يَعْلَمُ غَيْرَ ذلِكَ فَيُعَلِّمُ اللَّهَ مَا لَا يَعْلَمُ فَذَاكَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ .
৭৬৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তোমাদের কেউ যেন (তার অজ্ঞাত বিষয়ে মন্তব্য করার পর) না বলে, সে তা জানে না, আল্লাহ তা জানেন। অথচ আল্লাহ্র জ্ঞানে হয়তো অন্যরূপ আছে। সে যেন (ভাবছে) আল্লাহ যা জানেন না তা তাঁকে জানাচ্ছে। আল্লাহ্র কাছে তা (অর্থাৎ জিজ্ঞাসিত বিষয়ে অজ্ঞ হওয়া সত্ত্বেও উত্তর দিতে চাওয়া) গুরুতর ব্যাপার।
📄 রংধনু
۳۲۸- بَابُ قَوْسٌ قُزَح
৩২৮-অনুচ্ছেদ: রংধনু।
৭৭০- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ الْمُجَرَّةُ بَابٌ مِّنْ أَبْوَابِ السَّمَاءِ وَأَمَّا قَوْسٌ قُزَحٌ فَأَمَانٌ مِنَ الْغَرْقِ بَعْدَ قَوْمِ نُوحٍ .
৭৭০। ইবনে আব্বাস (রা) বলেন, ছায়াপথ হলো আসমানের দরজাসমূহের মধ্যকার একটি দরজা এবং রংধনু হলো নূহ (আ)-এর সম্প্রদায় মহাপ্লাবনে নিমজ্জিত হওয়ার পর নিরাপত্তার প্রতীক।
📄 ছায়াপথ
٣٢٩ - بَابُ الْمُجَرَّة
৩২৯-অনুচ্ছেদ: ছায়াপথ।
৭৭১- عَنْ أَبِي الطُّفَيْلِ سَالَ ابْنُ الْكَوْا عَلِيًّا عَنِ الْمُجَرَّةِ قَالَ هُوَ شَرْجُ السَّمَاءِ وَمِنْهَا فُتِحَتِ السَّمَاءُ بِمَاءٍ مُنْهَمِرٍ .
৭৭১। আবুত তুফাইল (রা) থেকে বর্ণিত। ইবনুল কাওয়া (র) আলী (রা)-কে ছায়াপথ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তা হলো আসমানের প্রবেশদ্বার এবং নূহের বন্যায় প্রবল বৃষ্টি বর্ষণের জন্য আকাশের ঐ দ্বারই খুলে দেয়া হয়েছিল (৫৪: ১১ আয়াতের প্রতি ইঙ্গিত)।
৭৭২- عَنِ ابْنِ عَبَّاسِ الْقَوْسُ أَمَانٌ لِأَهْلِ الْأَرْضِ مِنَ الْغَرَقِ وَالْمُجَزَّةُ بَابُ السَّمَاءِ الَّذِي تَنْشَقُ مِنْهُ .
৭৭২। ইবনে আব্বাস (রা) বলেন, রংধনু হলো পৃথিবীবাসীর জন্য মহাপ্লাবনের পর নিরাপত্তার প্রতীক এবং ছায়াপথ হলো আকাশের একটি দরজা, যা থেকে আকাশ বিদীর্ণ হবে।