📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে

📄 যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে

۳۲۳ - بَابُ مَنْ سَتَرَ مُسْلِمًا
৩২৩-অনুচ্ছেদঃ যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে।
৭৬৩- عَنْ أَبِي الْهَيْثِمِ قَالَ جَاءَ قَوْمٌ إِلى عُقْبَةَ بْنِ عَامِرٍ فَقَالُوا إِنَّ لَنَا حِيْرَانًا يَشْرَبُونَ وَيَفْعَلُونَ أَفَتَرْفَعُهُمْ إِلَى الْإِمَامِ قَالَ لَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ مَنْ رَأَى مِنْ مُسْلِمِ عَوْرَةً فَسَتَرَهَا كَانَ كَمَنْ أَحْيَا مَوْءُودَةً مِّنَ قَبْرِهَا .
৭৬৩। আবুল হাইসাম (র) বলেন, একদল লোক উকবা ইবনে আমের (রা)-এর নিকট এসে বললো, আমাদের কতক প্রতিবেশী আছে, যারা মদ্যপান করে এবং বদ কাজে লিপ্ত থাকে। আমরা কি তাদের বিরুদ্ধে শাসকের নিকট অভিযোগ উত্থাপন করবো? তিনি বলেন, না। আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ দেখতে পেয়ে তা গোপন রাখলো সে যেন জীবন্ত প্রোথিত কন্যা সন্তানকে কবর থেকে তুলে জীবন দান করলো (দা, তা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কোন ব্যক্তির মন্তব্য

📄 কোন ব্যক্তির মন্তব্য

٣٢٤ - بَابُ قَوْلِ الرَّجُلِ هَلَكَ النَّاسُ
৩২৪-অনুচ্ছেদ: কোন ব্যক্তির মন্তব্য, লোক ধ্বংস হয়ে গেলো।
৭৬৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكَهُمْ .
৭৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: তুমি যদি কোন ব্যক্তিকে বলতে শোন, লোকজন ধ্বংস হয়ে গেছে, তবে (বুঝবে) সে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত (মু, দা, মা, হি, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 লোক ধ্বংস হয়ে গেলো

📄 লোক ধ্বংস হয়ে গেলো

٣٢٤ - بَابُ قَوْلِ الرَّجُلِ هَلَكَ النَّاسُ
৩২৪-অনুচ্ছেদ: কোন ব্যক্তির মন্তব্য, লোক ধ্বংস হয়ে গেলো।
৭৬৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكَهُمْ .
৭৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: তুমি যদি কোন ব্যক্তিকে বলতে শোন, লোকজন ধ্বংস হয়ে গেছে, তবে (বুঝবে) সে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত (মু, দা, মা, হি, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মোনাফিককে 'সায়্যিদ' (নেতা) বলে সম্বোধন করবে না

📄 মোনাফিককে 'সায়্যিদ' (নেতা) বলে সম্বোধন করবে না

٣٢٥- بَابُ لَا يَقُلْ لِلْمُنَافِقِ سَيِّدٌ
৩২৫-অনুচ্ছেদ: মোনাফিককে 'সায়্যিদ' (নেতা) বলে সম্বোধন করবে না।
৭৬৫- عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيْهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ فَإِنَّهُ إِنْ يُكُ سَيِّدُكُمْ فَقَدْ أَسَخَطْتُمْ رَبُّكُمْ عَزَّ وَجَلٌ .
৭৬৫। আবদুল্লাহ ইবনে বুরাইদা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমরা মোনাফিককে 'নেতা' বলো না। কেননা সে যদি তোমাদের নেতা হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মহিমান্বিত প্রভুকে অসন্তুষ্ট করলে (দা, হা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00