📘 আল আদাবুল মুফরাদ > 📄 ঘটনা বা উপমা বর্ণনা দোষের নয়

📄 ঘটনা বা উপমা বর্ণনা দোষের নয়


۳۲۲ - بَابُ مَنْ لَّمْ يَرَ بِحِكَايَةِ الْخَبَرِ بَأْسًا
৩২২-অনুচ্ছেদ: যিনি মনে করেন, ঘটনা বা উপমা বর্ণনা দোষের নয়।
৭৬২- عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ لَمَّا قَسَمَ رَسُولُ اللهِ ﷺ غَنَائِمَ حُنَيْنِ بِالْجِعْرَانَةِ ازْدَحَمُوا عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِنْ عَبْدًا مِّنْ عِبَادِ اللهِ بَعَثَهُ اللَّهُ إِلَى قَوْمٍ فَكَذَّبُوهُ وَشَخُوهُ فَكَانَ يَمْسَحُ الدَّمَ عَنْ جَبْهَتِهِ وَيَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ فَكَأَنَّى أَنْظُرُ إِلَى رَسُولِ اللهِ ﷺ يَحْكِي الرَّجُلَ يَمْسَحُ عَنْ جَبْهَتِهِ .
৭৬২। ইবনে মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন জিরানা নামক স্থানে গনীমতের মাল বণ্টন করেন তখন সেখানে লোকজনের প্রচণ্ড ভিড় হয়। রাসূলুল্লাহ (স) বলেন: আল্লাহ তাঁর কোন এক বান্দাকে এক সম্প্রদায়ের নিকট পাঠান। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নির্যাতন করে আহত করে। তিনি তার কপাল থেকে রক্ত মুছছেন আর বলছেন: "হে আল্লাহ! আমার সম্প্রদায়কে তুমি ক্ষমা করো, কেননা তারা অজ্ঞ"। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, আমি যেন দিব্যি রাসূলুল্লাহ (স)-কে দেখতে পাচ্ছি, তিনি সেই কপাল মোছায় রত ব্যক্তির কাহিনী বর্ণনা করছেন (বু, মু, ই, আ, হি, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে

📄 যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে


۳۲۳ - بَابُ مَنْ سَتَرَ مُسْلِمًا
৩২৩-অনুচ্ছেদঃ যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখে।
৭৬৩- عَنْ أَبِي الْهَيْثِمِ قَالَ جَاءَ قَوْمٌ إِلى عُقْبَةَ بْنِ عَامِرٍ فَقَالُوا إِنَّ لَنَا حِيْرَانًا يَشْرَبُونَ وَيَفْعَلُونَ أَفَتَرْفَعُهُمْ إِلَى الْإِمَامِ قَالَ لَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ مَنْ رَأَى مِنْ مُسْلِمِ عَوْرَةً فَسَتَرَهَا كَانَ كَمَنْ أَحْيَا مَوْءُودَةً مِّنَ قَبْرِهَا .
৭৬৩। আবুল হাইসাম (র) বলেন, একদল লোক উকবা ইবনে আমের (রা)-এর নিকট এসে বললো, আমাদের কতক প্রতিবেশী আছে, যারা মদ্যপান করে এবং বদ কাজে লিপ্ত থাকে। আমরা কি তাদের বিরুদ্ধে শাসকের নিকট অভিযোগ উত্থাপন করবো? তিনি বলেন, না। আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ দেখতে পেয়ে তা গোপন রাখলো সে যেন জীবন্ত প্রোথিত কন্যা সন্তানকে কবর থেকে তুলে জীবন দান করলো (দা, তা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কোন ব্যক্তির মন্তব্য

📄 কোন ব্যক্তির মন্তব্য


٣٢٤ - بَابُ قَوْلِ الرَّجُلِ هَلَكَ النَّاسُ
৩২৪-অনুচ্ছেদ: কোন ব্যক্তির মন্তব্য, লোক ধ্বংস হয়ে গেলো।
৭৬৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكَهُمْ .
৭৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: তুমি যদি কোন ব্যক্তিকে বলতে শোন, লোকজন ধ্বংস হয়ে গেছে, তবে (বুঝবে) সে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত (মু, দা, মা, হি, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 লোক ধ্বংস হয়ে গেলো

📄 লোক ধ্বংস হয়ে গেলো


٣٢٤ - بَابُ قَوْلِ الرَّجُلِ هَلَكَ النَّاسُ
৩২৪-অনুচ্ছেদ: কোন ব্যক্তির মন্তব্য, লোক ধ্বংস হয়ে গেলো।
৭৬৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا سَمِعْتَ الرَّجُلَ يَقُولُ هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكَهُمْ .
৭৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: তুমি যদি কোন ব্যক্তিকে বলতে শোন, লোকজন ধ্বংস হয়ে গেছে, তবে (বুঝবে) সে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত (মু, দা, মা, হি, আন)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00