📘 আল আদাবুল মুফরাদ 📄 যিম্মীর জন্য কিভাবে দোয়া করবে?

📄 যিম্মীর জন্য কিভাবে দোয়া করবে?


৫২১-بَابُ كَيْفَ يَدْعُو لِلنَّمِّي
১১২২ - عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيَّ أَنَّهُ مَرَّ بِرَجُلٍ هَيْئَتُهُ هَيْئَةِ مُسْلِمٍ فَسَلَّمَ فَرَدَّ عَلَيْهِ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ فَقَالَ لَهُ الغُلامُ إِنَّهُ نَصْرَانِي فَقَامَ عُقْبَةُ فَتَبِعَهُ حَتَّى أَدْرَكَهُ فَقَالَ إِنَّ رَحْمَةَ اللهِ وَبَرَكَاتُهُ عَلَى الْمُؤْمِنِينَ لَكِنْ أَطَالَ اللَّهُ حَيَاتَكَ وَأَكْثَرَ مَالَكَ وَوَلَدَكَ .
১১২২। উকবা ইবনে আমের আল-জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি মুসলমানদের বেশভূষাধারী এক ব্যক্তির নিকট দিয়ে যেতে সে তাকে সালাম দিলো এবং তিনিও উত্তরে বলেন, তোমার প্রতিও এবং আল্লাহ্র অনুগ্রহ ও প্রাচুর্যও। সাথের যুবক তাকে বললো, সে তো খৃস্টান। উকবা (রা) দাঁড়ালেন, অতঃপর লোকটির পিছে পিছে অগ্রসর হয়ে তাকে পেয়ে গেলেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ্র রহমাত ও তাঁর প্রাচুর্য মুমিনদের উপর বর্ষিত হয়। কিন্তু আল্লাহ তোমাকে দীর্ঘজীবি করুন এবং তোমার ধন-সম্পত্তি ও সন্তানাদি বাড়িয়ে দিন।
১১২৩ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ لَوْ قَالَ لِي فِرْعَوْنُ بَارَكَ اللَّهُ فِيكَ قُلْتُ وَفِيكَ وَفَرْعَوْنُ قَدْ مَاتَ .
১১২৩। ইবনে আব্বাস (রা) বলেন, ফিরাউনও যদি আমাকে বলতো, আল্লাহ তোমাকে বরকত দান করুন, তবে আমিও বলতাম, তোমাকেও, যদিও ফেরাউন ধ্বংস হয়েছে।
১১২৪ - عَنْ أَبِي مُوسى قَالَ كَانَ الْيَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ ﷺ رَجَاءَ أَنْ يَقُولَ لَهُمْ يَرْحَمُكُمُ اللَّهُ فَكَانَ يَقُولُ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ .
১১২৪। আবু মূসা (রা) বলেন, ইহুদীরা নবী (স)-এর সামনে হাঁচি দিয়ে আশা করতো যে, তিনি তাদের (হাঁচির জবাবে) বলবেন, 'আল্লাহ তোমাদের প্রতি সদয় হোন'। কিন্তু তিনি বলতেন: আল্লাহ তোমাদের হেদায়াত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করুন (দা, তি, আ, হা, তহা)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 অজান্তে কোন খৃষ্টানকে সালাম দিলে

📄 অজান্তে কোন খৃষ্টানকে সালাম দিলে


৫২২-بَابُ إِذَا سَلَّمَ عَلَى النَّصْرَانِي وَلَمْ يَعْرِفْهُ
১১২৫ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِنَصْرَانِي فَسَلَّمَ عَلَيْهِ فَرَدَّ عَلَيْهِ فَأَخْبِرَ أَنَّهُ نَصراني ي فَلَمَّا عَلِمَ رَجَعَ فَقَالَ رُدَّ عَلَى سَلَامِي .
১১২৫। আবদুর রহমান (র) বলেন, ইবনে উমার (রা) এক খৃস্টান ব্যক্তির নিকট দিয়ে যেতে তাকে সালাম দেন। সেও তার সালামের জবাব দেয়। পরে তাকে অবহিত করা হলো যে, সে খৃস্টান। তিনি তা জানতে পেরে ফিরে গিয়ে বলেন, আমার সালাম ফেরত দাও।

📘 আল আদাবুল মুফরাদ 📄 যখন কেউ বলে অমুক আপনাকে সালাম দিয়েছে

📄 যখন কেউ বলে অমুক আপনাকে সালাম দিয়েছে


৫২৩-بَابُ إِذَا قَالَ فُلَانٌ يَقْرَئُكَ السَّلَامَ
১১২৬ - عَنْ عَائِشَةَ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيُّ ﷺ قَالَ لَهَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ فَقَالَتْ وَعَلَيْهِ السَّلامُ وَرَحْمَةُ اللهِ .
১১২৬। আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (স) তাকে বলেন, জিবরীল (আ) তোমাকে সালাম দিয়েছেন। তিনি বলেন, তাকেও সালাম এবং আল্লাহ্ রহমাত (বু, মু)।

ফন্ট সাইজ
15px
17px