📘 আল আদাবুল মুফরাদ > 📄 আহলে কিতাব সম্প্রদায়কে কিভাবে চিঠিপত্র লিখবে?

📄 আহলে কিতাব সম্প্রদায়কে কিভাবে চিঠিপত্র লিখবে?


৫১৮-بَابُ كَيْفَ يُكْتَبُ إِلَى أَهْلِ الْكِتَابِ
১১১৯ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَرْسَلَ إِلَيْهِ هِرَقْلُ مَلِكُ الرُّومِ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللهِ لله الَّذِي مَعَ دِحْيَةِ الْكَلْبِيُّ إِلَى عَظِيمٍ بصرى فَدَفَعَهُ إِلى هِرَقْلَ فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ إِلى هِرَقْلَ عَظِيمُ الرُّومِ سَلَامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ فَإِنِّي ادْعُوكَ بِدَعَايَةِ الْإِسْلَامِ أَسْلِمْ تَسْلَمْ يُؤْتِكَ اللهُ أَجْرَكَ مَرَّتَيْنِ فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ اثْمُ الْأَرِيسِيِّينَ وَيَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ إِلَى قَوْلِهِ اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
১১১৯। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রোমের বাদশা হিরাকল (হিরাক্লিয়াস) আবু সুফিয়ান ইবনে হারবের নিকট লোক পাঠান। অতঃপর তিনি রাসূলুল্লাহ (স)-এর চিঠি নিয়ে ডাকেন যা নিয়ে তিনি দিয়া আল-কালবী (রা)-কে বুসরার শাসকের নিকট পাঠিয়েছিলেন। তিনি চিঠিখানি হিরাকলের নিকট অর্পণ করেন। তিনি তা পাঠ করেন। তাতে ছিল : "বিসমিল্লাহির রহমানির রাহীম। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোমের শাসক হিরাকলকে। যে ব্যক্তি হেদায়াতের অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর, আমি আপনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন নিরাপদ থাকুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। যদি আপনি পশ্চাতে ফিরে যান তাহলে প্রজাদের সমস্ত পাপের বোঝা আপনাকে বহন করতে হবে"। "হে আহলে কিতাব! তোমরা এমন এক কথায় আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সামান। ....তোমরা সাক্ষী থাকো যে, আমরা মুসলমান" (সূরা আল ইমরান : ৬৪) (বু, মু, দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আহলে কিতাব সম্প্রদায় “তোদের মরণ হোক" বললে

📄 আহলে কিতাব সম্প্রদায় “তোদের মরণ হোক" বললে


৫১৯-بَابُ إِذَا قَالَ أَهْلُ الْكِتَابِ السَّامُ عَلَيْكُمْ
১১২০ - عَنْ جَابِرٍ يَقُولُ سَلَّمَ نَاسٌ مِّنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ قَالَ وَعَلَيْكُمْ فَقَالَتْ عَائِشَةُ (وَغَضِبَتْ) أَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ بَلَى قَدْ رَدَدْتُ عَلَيْهِمْ نُجَابُ عَلَيْهِمْ وَلَا يُجَابُونَ فِيْنَا
১১২০। জাবের (রা) বলেন, ইহুদীদের একদল লোক নবী (স)-কে সালাম দিতে গিয়ে বলে, তোমার মরণ হোক। তিনি বলেন : তোমাদেরও। আয়েশা (রা) ক্রোধান্বিত হয়ে বলেন, আপনি কি শুনতে পাননি, তারা কি বলেছে? তিনি বলেন : হাঁ, অবশ্যই। আমি তাদের বাক্য তাদের ফেরত দিয়েছি। তাদের বিরুদ্ধে আমার দোয়া কবুল করা হবে, কিন্তু আমার বিরুদ্ধে তাদের দোয়া কবুল হবে না (মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আহলে কিতাবদের রাস্তার সংকীর্ণ পাশ দিয়ে হাঁটতে বাধ্য করা

📄 আহলে কিতাবদের রাস্তার সংকীর্ণ পাশ দিয়ে হাঁটতে বাধ্য করা


৫২০-بَابُ يُضْطَرُّ أَهْلُ الْكِتَابِ فِي الطَّرِيقِ إِلَى أَضْيَقِهَا
১১২১ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا لَقِيتُمُ الْمُشْرِكِينَ فِي الطَّرِيقِ فَلَا تَبْدَأُوهُمْ بِالسَّلَامِ وَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهَا
১১২১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন : চলার পথে মুশরিকদের সাথে তোমাদের সাক্ষাত হলে তোমরা আগে তাদেরকে সালাম দিবে না এবং তাদেরকে রাস্তার সংকীর্ণ পথে চলতে বাধ্য করো (মু, তি, দা, তহা, আন, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যিম্মীর জন্য কিভাবে দোয়া করবে?

📄 যিম্মীর জন্য কিভাবে দোয়া করবে?


৫২১-بَابُ كَيْفَ يَدْعُو لِلنَّمِّي
১১২২ - عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيَّ أَنَّهُ مَرَّ بِرَجُلٍ هَيْئَتُهُ هَيْئَةِ مُسْلِمٍ فَسَلَّمَ فَرَدَّ عَلَيْهِ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ فَقَالَ لَهُ الغُلامُ إِنَّهُ نَصْرَانِي فَقَامَ عُقْبَةُ فَتَبِعَهُ حَتَّى أَدْرَكَهُ فَقَالَ إِنَّ رَحْمَةَ اللهِ وَبَرَكَاتُهُ عَلَى الْمُؤْمِنِينَ لَكِنْ أَطَالَ اللَّهُ حَيَاتَكَ وَأَكْثَرَ مَالَكَ وَوَلَدَكَ .
১১২২। উকবা ইবনে আমের আল-জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি মুসলমানদের বেশভূষাধারী এক ব্যক্তির নিকট দিয়ে যেতে সে তাকে সালাম দিলো এবং তিনিও উত্তরে বলেন, তোমার প্রতিও এবং আল্লাহ্র অনুগ্রহ ও প্রাচুর্যও। সাথের যুবক তাকে বললো, সে তো খৃস্টান। উকবা (রা) দাঁড়ালেন, অতঃপর লোকটির পিছে পিছে অগ্রসর হয়ে তাকে পেয়ে গেলেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ্র রহমাত ও তাঁর প্রাচুর্য মুমিনদের উপর বর্ষিত হয়। কিন্তু আল্লাহ তোমাকে দীর্ঘজীবি করুন এবং তোমার ধন-সম্পত্তি ও সন্তানাদি বাড়িয়ে দিন।
১১২৩ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ لَوْ قَالَ لِي فِرْعَوْنُ بَارَكَ اللَّهُ فِيكَ قُلْتُ وَفِيكَ وَفَرْعَوْنُ قَدْ مَاتَ .
১১২৩। ইবনে আব্বাস (রা) বলেন, ফিরাউনও যদি আমাকে বলতো, আল্লাহ তোমাকে বরকত দান করুন, তবে আমিও বলতাম, তোমাকেও, যদিও ফেরাউন ধ্বংস হয়েছে।
১১২৪ - عَنْ أَبِي مُوسى قَالَ كَانَ الْيَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ ﷺ رَجَاءَ أَنْ يَقُولَ لَهُمْ يَرْحَمُكُمُ اللَّهُ فَكَانَ يَقُولُ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ .
১১২৪। আবু মূসা (রা) বলেন, ইহুদীরা নবী (স)-এর সামনে হাঁচি দিয়ে আশা করতো যে, তিনি তাদের (হাঁচির জবাবে) বলবেন, 'আল্লাহ তোমাদের প্রতি সদয় হোন'। কিন্তু তিনি বলতেন: আল্লাহ তোমাদের হেদায়াত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করুন (দা, তি, আ, হা, তহা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00