📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি ইংগিতে যিম্মীকে সালাম দেয়

📄 যে ব্যক্তি ইংগিতে যিম্মীকে সালাম দেয়


৫১৫-بَابُ مَنْ سَلَّمَ عَلَى الدِّمِّي أَشَارَةً
১১১৪ - عَنْ عَلْقَمَةَ قَالَ إِنَّمَا سَلَّمَ عَبْدُ اللَّهِ عَلَى الدِّهَاقِيْنَ إِشَارَةً .
১১১৪। আলকামা (র) বলেন, আবদুল্লাহ (রা) গ্রামবাসী কৃষকদেরকে ইশারায় সালাম দেন।
১১১৫ - عَنْ أَنَسٍ قَالَ مَرَّ يَهُودِيٌّ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ السَّلَامَ فَرَدَّ أَصْحَابُهُ فَقَالَ قَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَأَخَذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ قَالَ رُدُّوا عَلَيْهِ مَا قَالَ .
১১১৫। আনাস (রা) বলেন, এক ইহুদী নবী (স)-এর নিকট দিয়ে যাওয়ার সময় বলে, আসসামু আলাইকুম (তোদের মরণ হোক)। তাঁর সাহাবীগণ সালামের উত্তর দিলে তিনি বলেন: সে তো বলেছে, তোদের মরণ হোক। ইহুদীকে গ্রেপ্তার করা হলে সে স্বীকারোক্তি করে। তিনি বলেন: সে যেভাবে বলেছে তোমরা তদনুরূপ উত্তর দাও (মু, দা, না, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে

📄 যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে


৫১৬-بَابُ كَيْفَ الرَّدُّ عَلَى أَهْلِ الذِّمَّة
১১১৬ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ فَإِنَّمَا يَقُولُ السَّامُ عَلَيْكَ فَقُولُوا وَعَلَيْكَ .
১১১৬। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: ইহুদী সম্প্রদায়ের কেউ তোমাদের কখনো সালাম দিলে অবশ্যই সে বলে, তোর মরণ হোক। অতএব তোমরাও বলো, তোরই মরণ হোক (বু, মু, দা, না)।
১১১৭ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ رُدُّوا السَّلَامَ عَلَى مَنْ كَانَ يَهُودِيًا أَوْ نَصْرَانِيًّا أَوْ مَجُوسِيًّا ذَلِكَ بِأَنَّ اللهَ يَقُولُ وَإِذَا حُيَّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا .
১১১৭। ইবনে আব্বাস (রা) বলেন, তোমরা ইহুদী, খৃস্টান বা অগ্নিউপাসকদের সালামের উত্তর দিও। কেননা আল্লাহ তাআলা বলেন, "তোমাদের যখন অভিবাদন বাক্যে স্বাগত জানানো হয় তখন তোমরাও তদপেক্ষা উত্তম বাক্যে স্বাগত জানাও অথবা (অন্তত) তাই প্রত্যর্পণ করো" (সূরা নিসা: ৮৬)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুসলমান ও মুশরিকদের সম্মিলিত সভায় সালাম দেয়া

📄 মুসলমান ও মুশরিকদের সম্মিলিত সভায় সালাম দেয়া


৫১৭-بَابُ التَّسْلِيمِ عَلَى مَجْلِسِ فِيْهِ الْمُسْلِمُ وَالْمُشْرِكُ
১১১৮ - عَنْ أَسَامَةَ بْنِ زَيْدِ أَخْبَرَهُ أَنَّ النَّبي الله رَكِبَ عَلَى حِمارٍ عَلَى اكَافِ عَلَى قَطِيفَةٍ فَدَكِيَةٍ وَارْدَفَ أَسَامَةَ بْنَ زَيْدِ وَرَاءَهُ يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ حَتَّى مَرَّ بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبَيٍّ ابْنِ سَلُولٍ وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَدُوٌّ اللَّهِ فَإِذَا فِي الْمَجْلِسِ أخْلاطُ مِّنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ وَعَبَدَةُ الْأَوْثَانِ فَسَلَّمَ عَلَيْهِمْ .
১১১৮। উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। নবী (স) জিনপোষের উপর ফাদাকের তৈরী চাদর বিছানো গাধার পিঠে সওয়ার হয়ে এবং উসামা ইবনে যায়েদ (রা)-কে তার পেছনে বসিয়ে অসুস্থ সাদ ইবনে উবাদা (রা)-কে দেখতে গেলেন। তিনি এক জনসমাবেশের নিকট গিয়ে পৌঁছলেন, যেখানে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালূলও উপস্থিত ছিল। এটা আল্লাহ্ এই দুশমনের ইসলাম গ্রহণের আগেকার ঘটনা। উক্ত জনসভায় মুসলমান, মুশরিক ও মূর্তিপূজক সকলেই উপস্থিত ছিল। তিনি তাদের সালাম দেন (বু, মু, তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আহলে কিতাব সম্প্রদায়কে কিভাবে চিঠিপত্র লিখবে?

📄 আহলে কিতাব সম্প্রদায়কে কিভাবে চিঠিপত্র লিখবে?


৫১৮-بَابُ كَيْفَ يُكْتَبُ إِلَى أَهْلِ الْكِتَابِ
১১১৯ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَرْسَلَ إِلَيْهِ هِرَقْلُ مَلِكُ الرُّومِ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللهِ لله الَّذِي مَعَ دِحْيَةِ الْكَلْبِيُّ إِلَى عَظِيمٍ بصرى فَدَفَعَهُ إِلى هِرَقْلَ فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ إِلى هِرَقْلَ عَظِيمُ الرُّومِ سَلَامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ فَإِنِّي ادْعُوكَ بِدَعَايَةِ الْإِسْلَامِ أَسْلِمْ تَسْلَمْ يُؤْتِكَ اللهُ أَجْرَكَ مَرَّتَيْنِ فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ اثْمُ الْأَرِيسِيِّينَ وَيَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ إِلَى قَوْلِهِ اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
১১১৯। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রোমের বাদশা হিরাকল (হিরাক্লিয়াস) আবু সুফিয়ান ইবনে হারবের নিকট লোক পাঠান। অতঃপর তিনি রাসূলুল্লাহ (স)-এর চিঠি নিয়ে ডাকেন যা নিয়ে তিনি দিয়া আল-কালবী (রা)-কে বুসরার শাসকের নিকট পাঠিয়েছিলেন। তিনি চিঠিখানি হিরাকলের নিকট অর্পণ করেন। তিনি তা পাঠ করেন। তাতে ছিল : "বিসমিল্লাহির রহমানির রাহীম। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোমের শাসক হিরাকলকে। যে ব্যক্তি হেদায়াতের অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর, আমি আপনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন নিরাপদ থাকুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। যদি আপনি পশ্চাতে ফিরে যান তাহলে প্রজাদের সমস্ত পাপের বোঝা আপনাকে বহন করতে হবে"। "হে আহলে কিতাব! তোমরা এমন এক কথায় আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সামান। ....তোমরা সাক্ষী থাকো যে, আমরা মুসলমান" (সূরা আল ইমরান : ৬৪) (বু, মু, দা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00