📘 আল আদাবুল মুফরাদ > 📄 যিম্মী পত্র মারফত সালাম দিলে তার উত্তর দিতে হবে

📄 যিম্মী পত্র মারফত সালাম দিলে তার উত্তর দিতে হবে


৫১৩-بَابُ إِذا كَتَبَ الذُّمِّيُّ فَسَلَّمَ يُرَدُّ عَلَيْهِ
১১১১ - عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِى قَالَ كَتَبَ أَبُو مُوسَى إِلَى رَهْبَانَ يُسَلِّمُ عَلَيْهِ فِي كِتَابِهِ فَقِيلَ لَهُ أَتُسَلَّمُ عَلَيْهِ وَهُوَ كَافِرٌ قَالَ إِنَّهُ كَتَبَ إِلَيَّ فَسَلَّمَ عَلَى فَرَدَدْتُ عَلَيْهِ
১১১১। আবু উসমান আন-নাহ্দী (র) বলেন, আবু মূসা (রা) রাহ্হ্বানকে চিঠি লিখলেন এবং তাকে সালাম জানালেন। তাকে বলা হলো, সে তো কাফের, তাকে আপনি সালাম দিলেন? তিনি বলেন, সে আমাকে চিঠি লিখেছে এবং আমাকে সালাম দিয়েছে। আমি এর জবাব দিয়েছি।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যিম্মীকে প্রথমে সালাম দিবে না

📄 যিম্মীকে প্রথমে সালাম দিবে না


৫১৪-بَابُ لَا يُبْدَأُ أَهْلُ الذُّمَّةِ بِالسَّلَامِ
১১১২ - عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنِّي رَاكِبٌ غَدًا إِلَى يَهُودَ فَلَا تَبْدَأُوهُمْ بِالسَّلَامِ فَإِذَا سَلَمُوا عَلَيْكُمْ فَقُولُوا وَعَلَيْكُمْ .
১১১২। আবু বাসরা আল-গিফারী (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আমি আগামী কাল সকালে ইহুদীদের এলাকায় যাচ্ছি। অতএব তোমরা তাদেরকে প্রথমে সালাম দিবে না। তারা তোমাদের সালাম দিলে তোমরা বলবে, তোমাদের প্রতিও (না, ই, আ, তাহা)।
১১১৩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَهْلُ الْكِتَابِ لَا تَبْدَأُوهُمْ بِالسَّلَامِ واضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِ الطَّرِيقِ .
১১১৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আহলে কিতাব সম্প্রদায়কে তোমরা আগে সালাম দিবে না। তোমরা তাদেরকে রাস্তার সংকীর্ণ দিকে পথ চলতে বাধ্য করো (মু, তি, দা, আন, তহা, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি ইংগিতে যিম্মীকে সালাম দেয়

📄 যে ব্যক্তি ইংগিতে যিম্মীকে সালাম দেয়


৫১৫-بَابُ مَنْ سَلَّمَ عَلَى الدِّمِّي أَشَارَةً
১১১৪ - عَنْ عَلْقَمَةَ قَالَ إِنَّمَا سَلَّمَ عَبْدُ اللَّهِ عَلَى الدِّهَاقِيْنَ إِشَارَةً .
১১১৪। আলকামা (র) বলেন, আবদুল্লাহ (রা) গ্রামবাসী কৃষকদেরকে ইশারায় সালাম দেন।
১১১৫ - عَنْ أَنَسٍ قَالَ مَرَّ يَهُودِيٌّ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ السَّلَامَ فَرَدَّ أَصْحَابُهُ فَقَالَ قَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَأَخَذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ قَالَ رُدُّوا عَلَيْهِ مَا قَالَ .
১১১৫। আনাস (রা) বলেন, এক ইহুদী নবী (স)-এর নিকট দিয়ে যাওয়ার সময় বলে, আসসামু আলাইকুম (তোদের মরণ হোক)। তাঁর সাহাবীগণ সালামের উত্তর দিলে তিনি বলেন: সে তো বলেছে, তোদের মরণ হোক। ইহুদীকে গ্রেপ্তার করা হলে সে স্বীকারোক্তি করে। তিনি বলেন: সে যেভাবে বলেছে তোমরা তদনুরূপ উত্তর দাও (মু, দা, না, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে

📄 যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে


৫১৬-بَابُ كَيْفَ الرَّدُّ عَلَى أَهْلِ الذِّمَّة
১১১৬ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ فَإِنَّمَا يَقُولُ السَّامُ عَلَيْكَ فَقُولُوا وَعَلَيْكَ .
১১১৬। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: ইহুদী সম্প্রদায়ের কেউ তোমাদের কখনো সালাম দিলে অবশ্যই সে বলে, তোর মরণ হোক। অতএব তোমরাও বলো, তোরই মরণ হোক (বু, মু, দা, না)।
১১১৭ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ رُدُّوا السَّلَامَ عَلَى مَنْ كَانَ يَهُودِيًا أَوْ نَصْرَانِيًّا أَوْ مَجُوسِيًّا ذَلِكَ بِأَنَّ اللهَ يَقُولُ وَإِذَا حُيَّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا .
১১১৭। ইবনে আব্বাস (রা) বলেন, তোমরা ইহুদী, খৃস্টান বা অগ্নিউপাসকদের সালামের উত্তর দিও। কেননা আল্লাহ তাআলা বলেন, "তোমাদের যখন অভিবাদন বাক্যে স্বাগত জানানো হয় তখন তোমরাও তদপেক্ষা উত্তম বাক্যে স্বাগত জানাও অথবা (অন্তত) তাই প্রত্যর্পণ করো" (সূরা নিসা: ৮৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00