📄 ঘরে প্রবেশকালে কেউ আল্লাহকে স্মরণ না করলে সেই ঘরে শয়তান রাত যাপন করে
৫০৯-باب إذا لم يذكر الله عند دخوله البيت يبيت فيه الشيطان
১১০৬ - عن جابر أنه سمع النبي ﷺ يقول إذا دخل الرجل بيته فذكر الله عز وجل عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت وإن لم يذكر الله عند طعامه قال الشيطان أدركتم المبيت والعشاء.
১১০৬। জাবের (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেন: কোন লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে মহামহিম আল্লাহকে স্মরণ করলে, শয়তান (তার সাঙ্গপাঙ্গকে) বলে, তোমরা রাত যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে। সে তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে। সে তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ের ব্যবস্থা হয়ে গেলো (মু, হা, হি, আন)।
📄 যেখানে প্রবেশানুমতি চাওয়ার প্রয়োজন নাই
৫১০-باب ما لا يستأذن فيه
১১০৭ - حدثنا أعين الخوارزمي قال أتينا أنس بن مالك وهو قاعد في دهليزه وليس معه أحد فسلم عليه صاحبي وقال ادخل فقال أنس أدخل هذا مكان لا يستأذن فيه أحد فقرب إلينا طعاماً فأكلنا فجاء بعس نبيذ حلو فشرب وسقانا .
১১০৭। আইয়ান আল- খাওয়ারিযমী (র) বলেন, আমরা আনাস ইবনে মালেক (রা)-র নিকট আসলাম। তিনি নিঃসঙ্গভাবে তার দহলিজে বসা ছিলেন। আমার সঙ্গী তাকে সালাম দিয়ে বলেন, আমি কি প্রবেশ করতে পারি? আনাস (রা) বলেন, প্রবেশ করো। এটা এমন জায়গা যেখানে কারো প্রবেশানুমতি চাওয়ার প্রয়োজন নাই। আমাদের জন্য খাদ্য পরিবেশন করা হলে আমরা তা আহার করলাম। পরিবেশক মিষ্টি নবীযের (খেজুরের শরবত) বিরাট পাত্র নিয়ে এলো। তিনি তা পান করলেন এবং আমাদেরও পান করালেন।
📄 বাজারের বিপণী বিতানে প্রবেশের অনুমতি প্রার্থনা
৫১১-باب الاستئذان في حوانيت السوق
১১০৮ - عن مجاهد قال كان ابن عمر لا يستأذن على بيوت السوق .
১১০৮। মুজাহিদ (র) বলেন, ইবনে উমার (রা) বিপণী বিতানে প্রবেশের জন্য অনুমতি চাইতেন না।
১১০৯ - عَنْ عَطَاءٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ يَسْتَأْذِنُ فِي ظُلَّةِ الْبَرَازِ .
১১০৯। আতা (র) বলেন, ইবনে উমার (রা) বস্ত্র ব্যবসায়ীদের শামিয়ানায় প্রবেশের জন্য অনুমতি চাইতেন।
📄 পারস্যবাসীদের নিকট কিভাবে অনুমতি প্রার্থনা করবে?
৫১২-بَابُ كَيْفَ يَسْتَأْذِنُ عَلَى الْفُرْسِ
১১১০ - عَنْ أَبِي عَبْدِ الْمَلِكِ مَوْلَى أُمِّ مِسْكِيْنِ بِنْتِ عُمَرَ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ أَرْسَلَتْنِي مَوْلَاتِي إِلى أَبِي هُرَيْرَةَ فَجَاءَ مَعِي فَلَمَّا قَامَ بِالْبَابِ قَالَ انْدَرَانِيمْ قَالَتْ أَنْدَرُوْنَ فَقَالَتْ يَا أَبَا هُرَيْرَةَ إِنَّهُ يَأْتِينِي الزُّوْرُ بَعْدَ الْعَتَمَةِ فَأَتَحَدَّثُ قَالَ تَحَدِّثِي مَا لَمْ تُؤْتِرِى فَإِذَا أُوتِرْتِ فَلَا حَدِيثَ بَعْدَ الوِتْرِ .
১১১০। উমার ইবনুল খাত্তাব (রা)-র পুত্র আসেম (র)-এর নাতনি উম্মু মিসকীন বিনতে উমার (র)-এর মুক্তদাস আবু আবদুল মালেক (র) বলেন, আমার মনিব আমাকে আবু হুরায়রা (রা)-র নিকট পাঠান। তিনি আমার সাথেই চলে আসেন। তিনি দরজায় দাঁড়িয়ে বলেন, ভেতরে প্রবেশ করতে পারি কি? উম্মু মিসকীন (র) বলেন, প্রবেশ করুন। তিনি বলেন, হে আবু হুরায়রা! সে রাতের আহারশেষে আমার নিকট কাঁচাপাকা কথা নিয়ে আসে, আমি কি তার সাথে (তখন) কথাবার্তা বলতে পারি? আবু হুরায়রা (রা) বলেন, বেতেরের নামায না পড়া পর্যন্ত কথাবার্তা বলতে পারো। কিন্তু তুমি বেতের পড়ার পর আর কথাবার্তা বলো না।