📘 আল আদাবুল মুফরাদ > 📄 দরজা খটখট করা

📄 দরজা খটখট করা


১০৯০ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّ أَبْوَابَ النَّبِيُّ ﷺ كَانَتْ تُقْرَعُ بِالْأَظَافِيرِ .
১০৯০। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী (স)-এর দরজাসমূহ (অনুমতি চেয়ে) নখ দ্বারা খটখট করা হতো (আবু নাঈমের তারীখ ইসবাহান)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ অনুমতি না নিয়েই প্রবেশ করলে

📄 কেউ অনুমতি না নিয়েই প্রবেশ করলে


১০৯১ - عَنْ كَلْدَةَ بْنِ حَنْبَلٍ أَخْبَرَهُ أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ بَعَثَهُ إِلَى النَّبِيِّ ﷺ فِي الْفَتْحِ بِلَبَن وَجَدَايَةً وَضَعَابِيْسَ قَالَ أَبُو عَاصِمٍ يَعْنِي الْبَقَلَ وَالنَّبِيُّ ﷺ بِأَعْلَى الْوَادِي وَلَمْ أَسْلِمْ وَلَمْ أَسْتَأْذِنْ فَقَالَ ارْجِعْ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ أَدْخُلُ وَذَلِكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ .
১০৯১। কালদা ইবনে হাম্বল (রা) থেকে বর্ণিত। মক্কা বিজয়ের পর নবী (স) মক্কার উচ্চভূমিতে অবস্থান করছিলেন। সাফওয়ান ইবনে উমাইয়‍্যা (রা) আমাকে দুধ, ছাগলের বাচ্চা ও তরকারীসহ তাঁর নিকট পাঠান। আমি (তথায় পৌঁছে) সালামও দেইনি, অনুমতিও প্রার্থনা করিনি। নবী (স) বলেন: তুমি ফিরে যাও এবং বলো, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? এটা সাফওয়ান (রা)-র ইসলাম গ্রহণের পরের ঘটনা (দা, তি)।
১০৯২ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا أَدْخَلَ الْبَصَرَ فَلَا إِذْنَ لَهُ .
১০৯২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: কারো দৃষ্টি (ভেতরে) চলে গেলে তার জন্য অনুমতি নাই (দা, তি, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করলে

📄 কেউ সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করলে


১০৯৩ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ إِذَا قَالَ أَأَدْخُلْ وَلَمْ يُسَلِّمْ فَقُلْ لَا حَتَّى تَأْتِي بِالْمِفْتَاحِ قُلْتُ السَّلَامُ قَالَ نَعَمْ .
১০৯৩। আবু হুরায়রা (রা) বলেন, কেউ সালাম না দিয়ে যদি বলে, "প্রবেশ করতে পারি কি", তবে তুমি বলো, "না, যতক্ষণ না তুমি চাবি নিয়ে আসো"। আমি বললাম, সালাম? তিনি বলেন, হাঁ।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অনুমতি প্রার্থনার পদ্ধতি

📄 অনুমতি প্রার্থনার পদ্ধতি


১০৯৪ - عَنْ رِبْعِي بْنِ حِرَاشٍ قَالَ حَدَّثَنِي رَجُلٌ مِّنْ بَنِي عَامِرٍ جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ أَلَجُ فَقَالَ النَّبِيُّ الله لِلْجَارِيَةِ أَخْرُجِي فَقُولِى لَهُ قَلْ السَّلَامُ عَلَيْكُمْ أَدْخُلْ فَإِنَّهُ لَمْ يُحْسَنِ الْاسْتِنْدَانَ قَالَ فَسَمِعْتُهَا قَبْلَ أَنْ تَخْرُجَ إِلَى الْجَارِيَةُ فَقُلْتُ السَّلَامُ عَلَيْكُمْ أَدْخُلْ فَقَالَ وَعَلَيْكَ ادْخُلْ قَالَ فَدَخَلْتُ فَقُلْتُ بِأَيِّ شَيْءٍ جِئْتَ فَقَالَ لَمْ أَتِكُمْ الا بَخَيْرٍ أَتَيْتُكُمْ لِتَعْبُدُوا اللهَ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَتَدَعُوا عِبَادَةَ اللَّاتِ وَالْعُزَّى وَتُصَلُّوا فِي اللَّيْلِ وَالنَّهَارِ خَمْسَ صَلَوَاتِ وَتَصُومُوا فِي السَّنَةِ شَهْرًا وَتَحُجُوا هَذَا الْبَيْتَ وَتَأْخُذُوا مِنْ مَالِ أَغْنِيَائِكُمْ فَتَرُدُّوهَا عَلَى فُقَرَائِكُمْ قَالَ فَقُلْتُ لَهُ هَلْ مِنَ العِلْمِ شَيْءٌ لَا تَعْلَمُهُ قَالَ لَقَدْ عَلِمَ اللهُ خَيْرًا وَإِنَّ مِنَ الْعِلْمِ مَا لَا يَعْلَمُهُ إِلَّا اللَّهُ الخَمْسُ لَا يَعْلَمُهُنَّ إِلَّا اللهُ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضِ تَمُوتُ .
১০৯৪। রিবঈ ইবনে হিরাশ (র) বলেন, আমের গোত্রের এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেন, যিনি নবী (স)-এর নিকট গিয়ে বললেন, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? নবী (স) বাঁদীকে বলেন: তুমি বাইরে গিয়ে তাকে বলো, "তুমি বলো, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি"? কারণ সে সুন্দরভাবে প্রবেশানুমতি প্রার্থনা করতে পারেনি। রাবী বলেন, বাঁদী বের হয়ে আসার পূর্বেই আমি ঐকথা শুনে ফেললাম এবং বললাম, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? তিনি বলেন: তোমাকেও (সালাম), প্রবেশ করো। রাবী বলেন, আমি প্রবেশ করে বললাম, আপনি কি জিনিস নিয়ে এসেছেন? তিনি বলেন: আমি তোমাদের নিকট কল্যাণকর জিনিস নিয়েই এসেছি। আমি তোমাদের নিকট যা নিয়ে এসেছি তা হলো, তোমরা এক আল্লাহ্র ইবাদত করবে যাঁর কোন শরীক নাই এবং লাত ও উয্যার ইবাদত ত্যাগ করবে, প্রতি দিন-রাতে পাঁচ ওয়াক্ত নামায পড়বে, বছরে এক মাস রোযা রাখবে এবং এই ঘরের হজ্জ করবে। তোমরা তোমাদের ধনীদের মাল থেকে (যাকাত) গ্রহণ করে তা তোমাদের মধ্যকার দরিদ্রজনদের মধ্যে বিতরণ করবে। রাবী বলেন, আমি তাঁকে বললাম, এমন কিছু জ্ঞানও আছে কি যা আপনি জ্ঞাত নন? তিনি বলেন: আল্লাহ সব কিছু জানেন। তবে এমন পাঁচটি জ্ঞান আছে যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। "কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ্র নিকটই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনিই জানেন। কেউই জানে না যে, সে আগামী কাল কি উপার্জন করবে। কেউ জানে না যে, সে কোন স্থানে মারা যাবে” (সূরা লোকমানঃ ৩৪) (দা,আ, শা, সুন্নী)।
১০৯৫ - عَنِ اِبْنِ عَبَّاسٍ قَالَ اِسْتَأْذَنَ عُمَرُ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ السَّلَامُ عَلَى رَسُولِ اللهِ السَّلَامُ عَلَيْكُمْ أَيَدْخُلُ عُمَرُ
১০৯৫। ইবনে আব্বাস (রা) বলেন, উমার (রা) নবী (স)-এর নিকট অনুমতি প্রার্থনা করে বলেন, আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম, উমার কি ভেতরে প্রবেশ করতে পারে?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00