📘 আল আদাবুল মুফরাদ > 📄 কোন ব্যক্তির ডাকাও অনুমতি হিসাবে গণ্য

📄 কোন ব্যক্তির ডাকাও অনুমতি হিসাবে গণ্য


৪৯৮-অনুচ্ছেদ: কোন ব্যক্তির ডাকাও অনুমতি হিসাবে গণ্য।
১০৮৪ - عَنْ عَبْدِ اللَّهِ قَالَ إِذَا دُعِيَ الرَّجُلُ فَقَدْ أَذِنَ لَهُ .
১০৮৪। আবদুল্লাহ (রা) বলেন, কোন ব্যক্তিকে ডাকা হলে তাকে অনুমতি দেওয়া হলো (শা)।
১০৮৫ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَجَاءَ مَعَ الرَّسُولِ فَهُوَ اذْنُهُ .
১০৮৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কাউকে ডাকা হলে এবং সে বার্তাবাহকের সাথে আগমন করলে সেটাই তার জন্য অনুমতি (বু, দা, বা, হি)।
১০৮৬ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ رَسُولُ الرَّجُلِ إِلَى الرَّجُلِ إِذْنُهُ .
১০৮৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: কোন ব্যক্তির নিকট অপর ব্যক্তির বার্তাবাহক পাঠানোই তার অনুমতি গণ্য হবে (দা)।
১০৮৭ - عَنْ أَبِي الْعَلَانِيَّةِ قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدِ الْخُدْرِي فَسَلَّمْتُ فَلَمْ يُؤْذَنْ لِي ثُمَّ سَلَّمْتُ فَلَمْ يُؤْذَنْ لِى ثُمَّ سَلَّمْتُ الثَّالِثَةَ فَرَفَعْتُ صَوْتِي وَقُلْتُ السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الدَّارِ فَلَمْ يُؤْذَنْ لِي فَتَنَحَيْتُ نَاحِيَةً فَقَعَدْتُ فَخَرَجَ إِلَى غُلَامٌ فَقَالَ ادْخُلْ فَدَخَلْتُ فَقَالَ لِي أَبُو سَعِيدٍ أَمَا إِنَّكَ لَوْ زِدْتُ لَمْ يُؤْذَنَ لَكَ فَسَأَلْتُهُ عَنِ الْأَوْعِيَةِ فَلَمْ أَسْتَلْهُ عَنْ شَيْءٍ إِلا قَالَ حَرَامٌ حَتَّى سَالَتَهُ عَنِ الْجَفْ فَقَالَ حَرَامٌ فَقَالَ مُحَمَّدٌ يَتَّخِذُ عَلَى رَأْسِهِ آدَمَ فَيُوكَا
১০৮৭। আবুল আলানিয়া (র) বলেন, আমি আবু সাঈদ আল-খুদরী (রা)-র বাড়িতে এসে সালাম দিলাম। কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। আমি পুনরায় সালাম দিলাম, কিন্তু অনুমতি প্রাপ্ত হলাম না। আমি তৃতীয়বার উচ্চস্বরে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহ্লাদ দার। এবারও আমি অনুমতি প্রাপ্ত হলাম না। অতএব আমি একপাশে সরে গিয়ে বসে থাকলাম। আমার নিকট একটি গোলাম বের হয়ে এসে বললো, প্রবেশ করুন। আমি প্রবেশ করলে আবু সাঈদ (রা) আমাকে বলেন, তুমি আরো অধিকবার অনুমতি প্রার্থনা করলে তোমাকে অনুমতি দেয়া হতো না। আমি তার নিকট বিভিন্ন পাত্র সম্পর্কে জিজ্ঞেস করলাম। আর আমি যে জিনিস সম্পর্কেই তাকে জিজ্ঞেস করলাম, তিনি বলেন, হারাম। শেষে আমি তাকে চামড়ার পাত্র সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হারাম। মুহাম্মাদ (র) বলেন, 'জাফ্' অর্থ মাথায় চামড়া জড়িয়ে দেহে জ্বর উঠানো (নাসাঈর ওলীমা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দরজার সাননে কিভাবে দাঁড়াবে

📄 দরজার সাননে কিভাবে দাঁড়াবে


১০৮৮ - عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ صَاحِبُ النَّبِيِّ ﷺ إِذَا أَتَى بَابًا يُرِيدُ أَنْ يَسْتَأْذِنَ لَمْ يَسْتَقْبِلُهُ جَاءَ يَمِينًا وَشِمَالاً فَإِنْ أُذِنَ لَهُ وَإِلا انْصَرَفَ .
১০৮৮। মহানবী (স)-এর সাহাবী আবদুল্লাহ ইবনে বুসর (রা) বলেন, কেউ প্রবেশানুমতি প্রার্থনার অভিপ্রায়ে আগমন করলে সে যেন দরজার মুখামুখি না দাঁড়ায়, বরং একটু ডানে বা বাঁয়ে সরে দাঁড়াবে। তাকে অনুমতি দেয়া হলে তো ভালো, অন্যথায় সে ফিরে যাবে (দা, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ অনুমতি চাইলে (ভেতর থেকে) বললো

📄 কেউ অনুমতি চাইলে (ভেতর থেকে) বললো


১০৮৯ - عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ عَنْ أَبِيهِ قَالَ قَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَاسْتَأْذَنْتُ عَلَيْهِ فَقَالُوا لِي مَكَانَكَ حَتَّى يَخْرُجَ إِلَيْكَ فَقَعَدْتُ قَرِيبًا مِّنْ بَابِهِ قَالَ فَخَرَجَ إِلَى فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّا ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آمِنَ البَول هذا قَالَ مِنَ الْبَوْلِ أَوْ مِنْ غَيْرِهِ .
১০৮৯। আবদুর রহমান ইবনে মুআবিয়া ইবনে হুদাইজ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রা)-র নিকট এসে তার সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলাম। লোকজন আমাকে বললো, তিনি বের হয়ে না আসা পর্যন্ত স্বস্থানে অপেক্ষা করুন। আমি তার ঘরের দরজার কাছাকাছি বসে থাকলাম। রাবী বলেন, তিনি আমার নিকট বের হয়ে এসে পানি নিয়ে ডাকলেন। তিনি উযু করলেন, অতঃপর তার মোজাদ্দ্বয়ের উপর মাসেহ করলেন। আমি বললাম, হে আমীরুল মুমিনীন! পেশাবের পর এই উযু? তিনি বলেন, পেশাব ইত্যাদির পর এই উযু (করা ভালো)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দরজা খটখট করা

📄 দরজা খটখট করা


১০৯০ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّ أَبْوَابَ النَّبِيُّ ﷺ كَانَتْ تُقْرَعُ بِالْأَظَافِيرِ .
১০৯০। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী (স)-এর দরজাসমূহ (অনুমতি চেয়ে) নখ দ্বারা খটখট করা হতো (আবু নাঈমের তারীখ ইসবাহান)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00