📄 নিজের বোনের নিকটও প্রবেশানুমতি চাইবে
১০৭৩ - عَنْ عَطَاء قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ اسْتَأْذِنُ عَلَى أُخْتِي فَقَالَ نَعَمْ فَاعَدْتُ فَقُلْتُ أَخْتَانِ فِي حُجْرِى وَأَنَا أَمُونَهمَا وَأَنْفِقُ عَلَيْهِمَا اسْتَأْذِنُ عَلَيْهِمَا قَالَ نَعَمْ أَتُحِبُّ أَنْ تَرَاهُمَا عُرْيَانَتَيْنِ ثُمَّ قَرَأَ [ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلْمَ مِنْكُمْ ثَلاثَ مَرَّاتٍ مِّنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتِ لَكُمْ ] قَالَ فَلَمْ يُؤْمَرُ هُؤُلاء بالاذن الأ في هذه العورات الثلاث قَالَ [وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الحُلْمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ] قَالَ ابْنُ عَبَّاسٍ فَالْاذْنُ وَاجِبٌ زَادَ ابْنُ جُرَيْجٍ عَلَى النَّاسِ كُلِّهِمْ .
১০৭৩। আতা (র) বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে জিজ্ঞেস করে বললাম, আমি কি আমার বোনের নিকটও প্রবেশানুতি প্রার্থনা করবো? তিনি বলেন, হ্যাঁ। আমি পুনরায় জিজ্ঞেস করে বললাম, আমার প্রতিপালনাধীনে আমার দু'টি বোন আছে, আমিই তাদের পৃষ্ঠপোষক (নিরাপত্তা দানকারী) এবং আমিই তাদের ভরণপোষণ করি, আমি কি তাদের নিকটও প্রবেশানুমতি চাইবো? তিনি বলেন, হাঁ। তুমি কি তাদেরকে উলঙ্গ দেখতে পছন্দ করবে? অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত পড়েন (অনুবাদ): "হে ঈমানদারগণ! তোমাদের মালিকনাধীন দাস-দাসী এবং তোমাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানেরেরা তিনটি সময়ে যেন তোমাদের নিকট প্রবেশানুমতি প্রার্থনা করে: ফজরের নামাযের পূর্বে, দুপুরের সময় যখন তোমরা পোশাক খুলে রেখে দাও এবং এশার নামাযের পর। তোমাদের তিনটি পর্দা করার সময়" (সূরা নূর : ৫৮)। ইবনে আব্বাস (রা) বলেন, পর্দার এই তিন সময়ই তাদেরকে অনুমতি প্রার্থনার নির্দেশ দেয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, "তোমাদের শিশুরা প্রাপ্তবয়সে পৌঁছলে অবশ্যই (সব সময়) অনুমতি নিয়ে প্রবেশ করবে, যেমন তাদের প্রবীণরা অনুমতি নিয়ে আসে" (সূরা নূর : ৫৯)। ইবনে আব্বাস (রা) বলেন, অতএব অনুমতি প্রার্থনা করা বাধ্যতামূলক। ইবনে জুরাইজের বর্ণনায় আরো আছে, সকল লোকের জন্য (তাফসীর ইবনে কাছীর)।
📄 নিজের ভাইয়ের কাছেও অনুমতি প্রার্থনা করবে
১০৭৪ - عَنْ عَبْدِ اللهِ قَالَ يَسْتَأْذِنُ الرَّجُلُ عَلَى أَبِيهِ وَأُمِّهِ وَأَخِيهِ وَأَخْته .
১০৭৪। আবদুল্লাহ (রা) বলেন, মানুষ তার পিতা-মাতা ও ভাই-বোনের নিকট প্রবেশানুমতি চাইবে (তাবারী)।
📄 তিনবার অনুমতি প্রার্থনা করবে
১০৭৫ - عَنْ عُبَيْدِ ابْنِ عُمَيْرٍ أَنْ أَبَا مُوسَى الْأَشْعَرِيُّ اسْتَأْذَنَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَلَمْ يُؤْذَنْ لَهُ وَكَأَنَّهُ كَانَ مَشغُولاً فَرَجَعَ أَبُو مُوسَى فَفَرَغَ عُمَرُ فَقَالَ أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ إِيْذَنُوا لَهُ قِبْلَ قَدْ رَجَعَ فَدَعَاهُ فَقَالَ كُنَّا نُؤْمَرُ بِذَلِكَ فَقَالَ تَأْتِيْنِي عَلَى ذَلِكَ بِالْبَيِّنَةِ فَانْطَلَقَ إِلى مَجْلِسِ الْأَنْصَارِ فَسَأَلَهُمْ فَقَالُوا لَا يَشْهَدُ لَكَ عَلَى هذَا إِلَّا أَصْغَرُنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ فَذَهَبَ بِأَبِي سَعِيدٍ فَقَالَ عُمَرُ أَخْفَى عَلَى مِنْ أَمْرِ رَسُولِ اللهِ ﷺ الْهَانِي الصَّفَقُ بِالْأَسْوَاقِ يَعْنِي الْخُرُوجَ إِلَى التَّجَارَةِ .
১০৭৫। উবাইদ ইবনে উমাইর (র) থেকে বর্ণিত। আবু মূসা আশআরী (রা) উমার ইবনুল খাত্তাব (রা)-র নিকট প্রবেশানুমতি প্রার্থনা করলেন। কিন্তু তাকে অনুমতি দেয়া হয়নি। উমার (রা) হয়তো কোন কাজে মশগুল ছিলেন। তাই আবু মূসা (রা) ফিরে এলেন। উমার (রা) অবসর হয়ে বলেন, আমি কি আবদুল্লাহ ইবনে কায়েস (রা)-র আওয়াজ শুনিনি? তোমরা তাকে আমার অনুমতি দাও। বলা হলো, তিনি ফিরে গেছেন। তিনি তাকে ডেকে পাঠালেন। আবু মূসা (রা) বললেন, আমাদেরকে এরূপই নির্দেশ দেয়া হয়েছে। উমার (রা) বলেন, আপনি আমার সামনে এর অনুকূলে প্রমাণ পেশ করুন। অতএব তিনি আন্সারদের মজলিসে এসে তাদেরকে জিজ্ঞেস করেন। তারা বলেন, আমাদের মধ্যকার কনিষ্ঠতর আবু সাঈদ আল-খুদরীই এর অনুকূলে সাক্ষ্য দিবে। অতএব তিনি আবু সাঈদ (রা)-কে নিয়ে গেলেন। উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স)-এর একটি নির্দেশ আমার অজ্ঞাত থেকে গেলো? বাজারে ব্যবসাই আমাকে ব্যতিব্যস্ত রেখেছে অর্থাৎ ব্যবসায়ের উদ্দেশ্যে বাইরের যাতায়াত (বু, মু, দু, তি, ই)।
📄 সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করলে
১০৭৬ - عَنْ أَبِي هُرَيْرَةَ فِيْمَنْ يَسْتَأْذِنُ قَبْلَ أَنْ يُسَلَّمَ قَالَ لَا يُؤْذَنُ لَهُ حَتَّى يبدأ بالسلام .
১০৭৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। যে ব্যক্তি সালাম না দিয়ে অনুমতি প্রার্থনা করে তিনি তার সম্পর্কে বলেন, সে সালাম না দেয়া পর্যন্ত তাকে প্রবেশানুমতি দেয়া যাবে না।
১০৭৭ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ إِذَا دَخَلَ وَلَمْ يَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ فَقُلْ لَا حَتَّى يَأْتِيَ بالمفتاح السلام .
১০৭৭। আবু হুরায়রা (রা) বলেন, কেউ সালাম না দিয়ে প্রবেশ করলে তুমি বলো, সে চাবি নিয়ে না আসা পর্যন্ত অর্থাৎ সালাম না দেয়া পর্যন্ত (খোলা যাবে না)।