📄 পিতার নিকটও (প্রবেশের) অনুমতি চাইবে
১০৭১ - عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ دَخَلْتُ مَعَ أَبِي عَلَى أُمِّي فَدَخَلَ فَاتَّبَعْتُهُ فَالْتَفَتَ فَدَفَعَ فِي صَدْرِي حَتَّى أَقْعَدَنِي عَلَى اسْتِي ثُمَّ قَالَ أَتَدْخُلُ بِغَيْرِ إِذْنٍ .
১০৭১। মূসা ইবনে তালহা (র) বলেন, আমি আমার পিতার সাথে আমার মায়ের ঘরে প্রবেশ করলাম। তিনি ভেতরে প্রবেশ করলে আমিও তার অনুসরণ করলাম। তিনি পেছনে ফিরে আমার বুকে সজোরে আঘাত করে আমাকে আমার নিতম্বের উপর বসিয়ে দিলেন, অতঃপর বলেন, অনুমতি না নিয়েই তুমি প্রবেশ করলে?
📄 পিতা ও সন্তানের নিকটও (প্রবেশের) অনুমতি চাইবে
১০৭২ - عَنْ جَابِرٍ قَالَ يَسْتَأْذِنُ الرُّجُلُ عَلَى وَلَدِهِ وَأُمِّهِ وَإِنْ كَانَتْ عَجُوزًا وَأَخِيهِ وأخته وأبيه .
১০৭২। জাবের (রা) বলেন, যে কোন ব্যক্তি তার সন্তানের নিকট এবং মায়ের নিকট অনুমতি চাইবে, তিনি বৃদ্ধা হলেও, ভাই, বোন ও পিতার নিকটও প্রবেশানুমতি চাইবে।
📄 নিজের বোনের নিকটও প্রবেশানুমতি চাইবে
১০৭৩ - عَنْ عَطَاء قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ اسْتَأْذِنُ عَلَى أُخْتِي فَقَالَ نَعَمْ فَاعَدْتُ فَقُلْتُ أَخْتَانِ فِي حُجْرِى وَأَنَا أَمُونَهمَا وَأَنْفِقُ عَلَيْهِمَا اسْتَأْذِنُ عَلَيْهِمَا قَالَ نَعَمْ أَتُحِبُّ أَنْ تَرَاهُمَا عُرْيَانَتَيْنِ ثُمَّ قَرَأَ [ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلْمَ مِنْكُمْ ثَلاثَ مَرَّاتٍ مِّنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتِ لَكُمْ ] قَالَ فَلَمْ يُؤْمَرُ هُؤُلاء بالاذن الأ في هذه العورات الثلاث قَالَ [وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الحُلْمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ] قَالَ ابْنُ عَبَّاسٍ فَالْاذْنُ وَاجِبٌ زَادَ ابْنُ جُرَيْجٍ عَلَى النَّاسِ كُلِّهِمْ .
১০৭৩। আতা (র) বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে জিজ্ঞেস করে বললাম, আমি কি আমার বোনের নিকটও প্রবেশানুতি প্রার্থনা করবো? তিনি বলেন, হ্যাঁ। আমি পুনরায় জিজ্ঞেস করে বললাম, আমার প্রতিপালনাধীনে আমার দু'টি বোন আছে, আমিই তাদের পৃষ্ঠপোষক (নিরাপত্তা দানকারী) এবং আমিই তাদের ভরণপোষণ করি, আমি কি তাদের নিকটও প্রবেশানুমতি চাইবো? তিনি বলেন, হাঁ। তুমি কি তাদেরকে উলঙ্গ দেখতে পছন্দ করবে? অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত পড়েন (অনুবাদ): "হে ঈমানদারগণ! তোমাদের মালিকনাধীন দাস-দাসী এবং তোমাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানেরেরা তিনটি সময়ে যেন তোমাদের নিকট প্রবেশানুমতি প্রার্থনা করে: ফজরের নামাযের পূর্বে, দুপুরের সময় যখন তোমরা পোশাক খুলে রেখে দাও এবং এশার নামাযের পর। তোমাদের তিনটি পর্দা করার সময়" (সূরা নূর : ৫৮)। ইবনে আব্বাস (রা) বলেন, পর্দার এই তিন সময়ই তাদেরকে অনুমতি প্রার্থনার নির্দেশ দেয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, "তোমাদের শিশুরা প্রাপ্তবয়সে পৌঁছলে অবশ্যই (সব সময়) অনুমতি নিয়ে প্রবেশ করবে, যেমন তাদের প্রবীণরা অনুমতি নিয়ে আসে" (সূরা নূর : ৫৯)। ইবনে আব্বাস (রা) বলেন, অতএব অনুমতি প্রার্থনা করা বাধ্যতামূলক। ইবনে জুরাইজের বর্ণনায় আরো আছে, সকল লোকের জন্য (তাফসীর ইবনে কাছীর)।
📄 নিজের ভাইয়ের কাছেও অনুমতি প্রার্থনা করবে
১০৭৪ - عَنْ عَبْدِ اللهِ قَالَ يَسْتَأْذِنُ الرَّجُلُ عَلَى أَبِيهِ وَأُمِّهِ وَأَخِيهِ وَأَخْته .
১০৭৪। আবদুল্লাহ (রা) বলেন, মানুষ তার পিতা-মাতা ও ভাই-বোনের নিকট প্রবেশানুমতি চাইবে (তাবারী)।