📘 আল আদাবুল মুফরাদ > 📄 “তোমাদের ক্রীতদাসেরা যেন তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে”

📄 “তোমাদের ক্রীতদাসেরা যেন তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে”


১০৬৭ - عَنِ ابْنِ عُمَرَ لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ ] قَالَ هِيَ لِلرِّجَالِ دُونَ النِّسَاءِ .
১০৬৭। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। (আল্লাহ্ বাণী): "তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা যেন তোমাদের অনুমতি প্রার্থনা করে" (সূরা নূর: ৫৮)। তিনি বলেন, এই নির্দেশ পুরুষদের জন্য, নারীদের জন্য নয়।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আল্লাহ্‌র বাণী “যখন তোমাদের শিশুরা বালেগ হয়”

📄 আল্লাহ্‌র বাণী “যখন তোমাদের শিশুরা বালেগ হয়”


১০৬৮ - عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إِذَا بَلَغَ بَعْضُ ولده الحِلْمَ عَزَلَهُ فَلَمْ يَدْخُلْ عَلَيْهِ إِلَّا بِإِذْنٍ .
১০৬৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তার কোন সন্তান বালেগ হলেই তিনি তাকে পৃথক (বিছানা) করে দিতেন। সে অনুমতি ব্যতীত তার নিকট প্রবেশ করতে পারতো না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মায়ের (ঘরে প্রবেশ করতেও) অনুমতি প্রার্থনা করবে

📄 মায়ের (ঘরে প্রবেশ করতেও) অনুমতি প্রার্থনা করবে


১০৬৯ - عَنْ عَلْقَمَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللَّهِ قَالَ أَسْتَأْذِنُ عَلَى أُمِّي فَقَالَ مَا عَلَى كُلِّ أَحْيَانِهَا تُحِبُّ أَنْ تَرَاهَا .
১০৬৯। আলকামা (র) বলেন, এক ব্যক্তি আবদুল্লাহ (রা)-র নিকট এসে জিজ্ঞেস করলো, আমি কি আমার মায়ের নিকট (প্রবেশ করতেও) অনুমতি চাইবো? তিনি বলেন, প্রতিটি মুহূর্তে তুমি তাকে দেখতে পছন্দ করবে না।
১০৭০ - عَنْ مُسْلِمِ بْنِ نَذِيرٍ يَقُولُ سَأَلَ رَجُلٌ حُذَيْفَةَ فَقَالَ أَسْتَأْذِنُ عَلَى أُمِّي فَقَالَ إِنْ لَمْ تَسْتَأْذِنْ عَلَيْهَا رَأَيْتَ مَا تَكْرَهُ .
১০৭০। মুসলিম ইবনে নাযীর (র) বলেন, এক ব্যক্তি হুযায়ফা (রা)-কে জিজ্ঞেস করে বললো, আমি কি আমার মায়ের নিকটও অনুমতি প্রার্থনা করবো? তিনি বলেন, তুমি তার অনুমতি না চাইলে তাকে এমন অবস্থায় দেখে ফেলবে যা তুমি পছন্দ করো না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পিতার নিকটও (প্রবেশের) অনুমতি চাইবে

📄 পিতার নিকটও (প্রবেশের) অনুমতি চাইবে


১০৭১ - عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ دَخَلْتُ مَعَ أَبِي عَلَى أُمِّي فَدَخَلَ فَاتَّبَعْتُهُ فَالْتَفَتَ فَدَفَعَ فِي صَدْرِي حَتَّى أَقْعَدَنِي عَلَى اسْتِي ثُمَّ قَالَ أَتَدْخُلُ بِغَيْرِ إِذْنٍ .
১০৭১। মূসা ইবনে তালহা (র) বলেন, আমি আমার পিতার সাথে আমার মায়ের ঘরে প্রবেশ করলাম। তিনি ভেতরে প্রবেশ করলে আমিও তার অনুসরণ করলাম। তিনি পেছনে ফিরে আমার বুকে সজোরে আঘাত করে আমাকে আমার নিতম্বের উপর বসিয়ে দিলেন, অতঃপর বলেন, অনুমতি না নিয়েই তুমি প্রবেশ করলে?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00