📄 স্ত্রীর সাথে স্বামীর আহার গ্রহণ
১০৬৩ - عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَكُلُ مَعَ النَّبِيِّ ﷺ حَيْسًا فَمَرَّ عُمَرُ فَدَعَاهُ فَأَكَلَ فَأَصَابَتْ يَدَهُ اصْبَعِي فَقَالَ حِس لَوْ أَطَاعُ فِيكُنَّ مَا رَأَتْكُنَّ عَيْنٌ فَنَزَلَ الْحِجَابُ .
১০৬৩। আয়েশা (রা) বলেন, আমি নবী (স)-এর সাথে হায়স (এক প্রকার মিষ্টি খাদ্য) খাচ্ছিলাম। তখন উমার (রা) এলে তিনি তাকে ডাকলেন এবং তিনিও আহার করলেন। তার হাত আমার আঙ্গুল স্পর্শ করলে তিনি বলেন, তোমাদের ব্যাপারে বোধশক্তি কাজ করলে কোন চোখ তোমাদের দেখতে পেতো না। তখন পর্দার বিধান নাযিল হয় (না)।
১০৬৪ - عَنْ سَالِمِ بْنِ سَرْجِ مَوْلَى أَمْ حَبِيبَةَ بِنْتِ قَيْسٍ وَهِيَ خَوْلَةٌ وَهِيَ جَدَّةٌ خَارِجَةً بْنِ الْحَارِثِ أَنَّهُ سَمِعَهَا تَقُولُ اخْتَلَفَتْ يَدِى وَيَدُ رَسُولِ اللَّهِ ﷺ فِي إِنَاءِ وَاحِدٍ .
১০৬৪। সালেম ইবনে সারজ (র) থেকে বর্ণিত। তিনি উম্মু হাবীবা বিনতে কায়েস (রা)-কে বলতে শুনেছেন, একই পাত্রে (আহারের সময়) রাসূলুল্লাহ (স)-এর হাত আমার হাতে লেগে যায় (দা, ই, আ, শা, তা)।
📄 কেউ বসতিহীন ঘরে প্রবেশ করলে
১০৬৫ - عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ إِذَا دَخَلَ الْبَيْتَ غَيْرُ الْمَسْكُونِ فَلْيَقُلْ السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ
১০৬৫। নাফে (র) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, কেউ বসতিহীন ঘরে প্রবেশ করলে যেনো বলে, "আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদil্লাহis সালিহীন" (আমাদের উপর এবং আল্লাহ্র সৎকর্মপরায়ণ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক) (শা)।
১০৬৬ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا وَاسْتَثْنَى مِنْ ذَلِكَ فَقَالَ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيْهَا مَتَاعٌ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ].
১০৬৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। (মহান আল্লাহ্ বাণী): "তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করো এবং ঘরবাসীদের সালাম দাও” (সূরা নূর: ২৭)। মহান আল্লাহ্ বাণীঃ "বসতিহীন যে ঘরে তোমাদের জিনিসপত্র রয়েছে তাতে তোমাদের প্রবেশ করায় কোন আপত্তি নাই। তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তা আল্লাহ জানেন" (সূরা নূর: ২৯)। ইবনে আব্বাস (রা) বলেন, এই শেষোক্ত আয়াতের নির্দেশ পূর্বোক্ত আয়াতের নির্দেশের ব্যতিক্রম (তাবারী)।
📄 “তোমাদের ক্রীতদাসেরা যেন তোমাদের নিকট অনুমতি প্রার্থনা করে”
১০৬৭ - عَنِ ابْنِ عُمَرَ لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ ] قَالَ هِيَ لِلرِّجَالِ دُونَ النِّسَاءِ .
১০৬৭। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। (আল্লাহ্ বাণী): "তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা যেন তোমাদের অনুমতি প্রার্থনা করে" (সূরা নূর: ৫৮)। তিনি বলেন, এই নির্দেশ পুরুষদের জন্য, নারীদের জন্য নয়।
📄 আল্লাহ্র বাণী “যখন তোমাদের শিশুরা বালেগ হয়”
১০৬৮ - عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إِذَا بَلَغَ بَعْضُ ولده الحِلْمَ عَزَلَهُ فَلَمْ يَدْخُلْ عَلَيْهِ إِلَّا بِإِذْنٍ .
১০৬৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তার কোন সন্তান বালেগ হলেই তিনি তাকে পৃথক (বিছানা) করে দিতেন। সে অনুমতি ব্যতীত তার নিকট প্রবেশ করতে পারতো না।