📘 আল আদাবুল মুফরাদ > 📄 শিশুদের সালাম দেয়া

📄 শিশুদের সালাম দেয়া

৪৭৮-অনুচ্ছেদ: শিশুদের সালাম দেয়া।
১০৫৩ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانِ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَفْعَلُهُ بِهِمْ .
১০৫৩। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বালকদের নিকট দিয়ে যেতে তাদেরকে সালাম দেন এবং বলেন, নবী (স) তাদের সাথে তাই করতেন (বু, মু, দা, ই, তি)।
১০৫৪ - عَنْ عَنْبَسَةَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُسَلِّمُ عَلَى الصَّبْيَانِ فِي الْكِتَابِ .
১০৫৪। আনবাসা (র) বলেন, আমি ইবনে উমার (রা)-কে মক্তবের বালকদের সালাম দিতে দেখেছি।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 স্ত্রীলোকদের পুরুষলোককে সালাম দেয়া

📄 স্ত্রীলোকদের পুরুষলোককে সালাম দেয়া

৪৭৯-অনুচ্ছেদ: স্ত্রীলোকদের পুরুষলোককে সালাম দেয়া।
১০৫৫ - عَنْ أُمِّ هَانِي تَقُولُ ذَهَبْتُ إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ يَغْتَسِلُ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَنْ هُذِهِ قُلْتُ أُمُّ هَانِي قَالَ مَرْحَبًا .
১০৫৫। উম্মু হানী (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট গেলাম। তিনি তখন গোসল করছিলেন। আমি তাঁকে সালাম দিলে তিনি জিজ্ঞেস করেন: কে এই মহিলা? আমি বললাম, উম্মু হানী। তিনি বলেন: মারহাবা-স্বাগতম (বু, মু)।
১০৫৬ - حَدَّثَنَا مُبَارَكٌ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ كُنَّ النِّسَاءُ يُسَلِّمْنَ عَلَى الرِّجَالِ .
১০৫৬। মুবারক (র) বলেন, আমি হাসান বসরী (র)-কে বলতে শুনেছি: নারীরা পুরুষদেরকে সালাম দিতেন।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মহিলাদেরকে সালাম দেয়া

📄 মহিলাদেরকে সালাম দেয়া

৪৮০-অনুচ্ছেদ : মহিলাদের সালাম দেয়া।
১০৫৭ - عَنْ أَسْمَاءَ أَنَّ النَّبِيَّ الله مَرَّ فِي الْمَسْجِدِ وَعُصْبَةٌ مِّنَ النِّسَاءِ قُعُودٌ قَالَ بيده اليهن بالسلام فَقَالَ إِيَّاكُنَّ وَكُفْرَانَ الْمُنَعْمِينَ إِيَّاكُنَّ وَكُفْرَانَ الْمُنَعَمِينَ قَالَتْ أَحْدَاهُنَّ نَعُوذُ بِاللَّهِ يَا نَبِيَّ اللهِ مِنْ كُفْرَانِ نِعَمَ اللَّهِ قَالَ بَلَى إِنْ إِحْدَاكُنْ تَطُولُ أَيْمَتُهَا ثُمَّ تَغْضَبُ الْغَضْبَةَ فَتَقُولُ وَاللهِ مَا رَأَيْتُ مِنْهُ سَاعَةً خَيْرًا قَطُّ فَذَلِكَ كُفَرَانُ نِعَمِ اللَّهِ وَذَلِكَ كُفْرَانُ الْمُنَعَمِينَ .
১০৫৭। আসমা (রা) থেকে বর্ণিত। নবী (স) মসজিদের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তখন একদল মহিলা তথায় বসা ছিলেন। তিনি হাতের ইশারায় তাদেরকে সালাম দেয়ার পর বলেন : তোমরা নিয়ামতপ্রাপ্তদের অকৃতজ্ঞতা থেকে সাবধান হও, তোমরা নিয়ামতপ্রাপ্তদের অকৃতজ্ঞতা থেকে সাবধান হও। তাদের একজন বলেন, হে আল্লাহ্ নবী! আমরা আল্লাহ্র কাছে তাঁর দেয়া নিয়ামতরাজির প্রতি অকৃতজ্ঞ হওয়া থেকে আশ্রয় চাই। তিনি বলেন: হাঁ, তোমাদের কোন নারীর স্বামীর বিরহ-যন্ত্রনা দীর্ঘায়িত হলে সে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বলে, আল্লাহর শপথ! আমি কখনো সামান্য সময়ের জন্যও তার থেকে কোন ভালো ব্যবহার পাইনি। এটাই হলো আল্লাহ্ দেয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা এবং এটাই হলো নিয়ামতপ্রাপ্তদের অকৃতজ্ঞতা (দা,তি,আ ২৮১৪১)।
১০৫৮ - عَنْ أَسْمَاءَ ابْنَةِ يَزِيدَ الْأَنْصَارِيَّةِ مَرَّ بِي النَّبِيُّ ﷺ وَأَنَا فِي جَوَارِ أَتْرَابِ لِي فَسَلَّمَ عَلَيْنَا وَقَالَ إِيَّاكُنَّ وَكُفْرَ الْمُنَعَمِينَ وَكُنْتُ مِنْ أَجْرَاهُنَّ عَلَى أَسْأَلَتِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَمَا كُفْرُ الْمُنَعَمِينَ قَالَ لَعَلَّ احْدَاكُنْ تَطُولُ أَيْمَتُهَا مِنْ أَبَوَيْهَا ثُمَّ يَرْزُقُهَا اللهُ زَوْجًا وَيَرْزُقُهَا مِنْهُ وَلَدًا فَتَغْضَبَ الْغَضْبَةَ فَتَكَفَّرَ فَتَقُولُ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَط
১০৫৮। আসমা বিনতে ইয়াযীদ আল-আনসারী (রা) থেকে বর্ণিত। নবী (স) আমাকে অতিক্রম করলেন। আমি তখন আমাদের মহিলাদের সাথে বসা ছিলাম। তিনি আমাদেরকে সালাম দেয়ার পর বলেন: নিয়ামতপ্রাপ্তদের অকৃতজ্ঞতা থেকে সাবধান হও। নারীদের মধ্যে আমি তাঁর নিকট প্রশ্ন করতে খুবই নির্ভীক ছিলাম। অতএব আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! নিআমতপ্রাপ্তদের অকৃজ্ঞতা কি? তিনি বলেন: হয়তো তোমাদের কারো পিতা-মাতার ঘরে অবিবাহিত অবস্থায় দীর্ঘকাল অতিবাহিত হয়। অতঃপর আল্লাহ তাকে স্বামী দান করেন এবং তার ঔরসে তাকে সন্তানাদি দান করেন। তারপরও সে খুব অসন্তুষ্ট হয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আমি তোমার নিকট কখনো ভালো ব্যবহার পেলাম না (আ ২৮১১৩)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি (অনেকের মধ্যে) কাউকে নির্দিষ্ট করে সালাম দেয়া অপছন্দ করে

📄 যে ব্যক্তি (অনেকের মধ্যে) কাউকে নির্দিষ্ট করে সালাম দেয়া অপছন্দ করে

৪৮১-অনুচ্ছেদ: যে ব্যক্তি (অনেকের মধ্যে) কাউকে নির্দিষ্ট করে সালাম দেয়া অপছন্দ করে।
১০৫৯ - عَنْ طَارِقٍ قَالَ كُنَّا عِنْدَ عِبْدِ اللَّهِ جُلُوسًا فَجَاءَ أَذَنُهُ قَدْ قَامَتِ الصَّلَاةُ فَقَامَ وَقُمْنَا مَعَهُ فَدَخَلْنَا الْمَسْجِدَ فَرَأَى النَّاسَ رَكُوعًا فِي مُقَدَّمِ الْمَسْجِدِ فَكَبَّرَ وَرَكَعَ وَمَشَيْنَا وَفَعَلْنَا مِثْلَ مَا فَعَلَ فَمَرَّ رَجُلٌ مُسْرِعُ فَقَالَ عَلَيْكُمُ السَّلَامُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ صَدَقَ اللهُ وَبَلَغَ رَسُولُهُ فَلَمَّا صَلَّيْنَا رَجَعَ فَوَلَجَ عَلَى أَهْلِهِ وَجَلَسْنَا فِي مَكَانِنَا نَنْتَظِرُهُ حَتَّى يَخْرُجَ فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ أَيُّكُمْ يَسْأَلُهُ قَالَ طَارِقٌ أَنَا أَسْأَلُهُ فَسَأَلَهُ فَقَالَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ بَيْنَ يَدَى السَّاعَةِ تَسْلِيمُ الْخَاصَّةِ وَفُسُرُّ التَّجَارَةِ حَتَّى تُعِيْنَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التَّجَارَةِ وَقَطْعُ الأَرْحَامِ وَفُشُمُّ العِلْمِ وَظُهُورُ الشَّهَادَةِ بِالزُّوْرِ وَكِثْمَانُ شَهَادَةِ الْحَقِّ .
১০৫৯। তারিক ইবনে শিহাব (র) বলেন, আমরা আবদুল্লাহ (রা)-র নিকট বসা ছিলাম। এমতাবস্থায় তার সংবাদ বাহক এসে বললো যে, নামাযের জামাআত শুরু হয়ে গেছে। অতএব তিনিও উঠলেন এবং আমরাও তার সাথে উঠে মসজিদে প্রবেশ করলাম। তিনি লোকদেরকে মসজিদে সম্মুখভাগে রুকু অবস্থায় দেখলেন। তিনি তাকবীর(তাহরীমা) বলে রুকু করলেন। আমরাও সামনে অগ্রসর হয়ে তার অনুরূপ করলাম। এক ব্যক্তি দ্রুতবেগে যেতে যেতে বললো, হে আবদুর রহমানের পিতা! আস্সালামু আলাইকুম। তিনি বলেন, আল্লাহ তাআলা সত্য বলেছেন এবং তাঁর রাসূল (স) পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। আমরা নামায শেষ করলে তিনি ফিরে গিয়ে তার অন্দরমহলে চলে গেলেন এবং আমরা তার (ফিরে আসার) অপেক্ষায় স্বস্থানে বসে থাকলাম। শেষে তিনি বের হয়ে এলেন। আমাদের কতক কতককে বললো, তোমাদের কে তাকে জিজ্ঞেস করবে? তারিক (র) বলেন, আমি তাকে জিজ্ঞেস করবো। অতএব তিনি জিজ্ঞেস করলে আবদুল্লাহ (রা) বলেন, মহানবী (স) বলেছেনঃ কিয়ামতের নিকটবর্তী কালে লোকবিশেষকে নির্দিষ্ট করে সালাম দেয়ার প্রচলন হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, ফলে স্বামীর ব্যবসায়ে স্ত্রীও সহযোগিতা করবে। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা হবে। জ্ঞান- বিজ্ঞানের প্রসার ঘটবে, মিথ্যা সাক্ষ্যদানের প্রচলন হবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে (আহমদ ৩৮৭০)।
১০৬০ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَّمْ تَعْرِفْ .
১০৬০। আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-কে জিজ্ঞেস করলো, কোন ইসলাম উত্তম? তিনি বলেন : তোমার পরিচিত ও অপরিচিতজনকে তোমার আহার করানো এবং সালাম দেয়া (বু, মু, না)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00