📘 আল আদাবুল মুফরাদ > 📄 কিভাবে সালামের উত্তর দিবে?

📄 কিভাবে সালামের উত্তর দিবে?

৪৭৫-বাব কাইফা রদ্दुস সালাম ৪৭৫-অনুচ্ছেদ : কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪২ - عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ عَمْرٍو قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ ﷺ فِي ظِلَّ شَجَرَةٍ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةَ إِذْ جَاءَ أَعْرَابِيُّ مِّنْ أَجْلُفِ النَّاسِ وَأَشَدِّهِمْ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَقَالُوا وَعَلَيْكُمْ
১০৪২। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, একদা আমরা মক্কা ও মদীনার মধ্যবর্তী এক স্থানে একটি গাছের ছায়ায় নবী (স)-এর নিকট বসা ছিলাম। তখন এক কর্কশ ও কঠোর প্রকৃতির বেদুইন এসে বললো, আসসালামু আলাইকুম। লোকজন বললো, ওয়া আলাইকুম।
১০৪৩ - عَنْ أَبِي حَمْزَةَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ إِذا يُسَلِّمُ عَلَيْهِ يَقُولُ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ .
১০৪৩। আবু হামযা (র) বলেন, ইবনে আব্বাস (রা)-কে সালাম দেয়া হলে তার জবাবে আমি তাকে “ওয়া আলাইকা ওয়া রহমাতুল্লাহ” বলতে শুনেছি।
১০৪৪ - وَقَالَتْ قَبْلَةُ قَالَ رَجُلٌ السّلامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ الله .
১০৪৪। কাইলা (রা) বলেন, এক ব্যক্তি বললো, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেনঃ ওয়া আলাইকাস সালামু ওয়া রহমাতুল্লাহ (ইবনে মানদা)।
১০৪৫ - عَنْ أَبِي ذَرٍّ قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ حِيْنَ فَرَغَ مِنْ صَلَاتِهِ فَكُنْتُ أَوَّلُ مَنْ حَيَّاهُ بتحيَّةِ الْإِسْلامِ فَقَالَ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ غَفَارٍ .
১০৪৫। আবু যার (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট আসলাম। তখন তিনি সবেমাত্র নামায পড়ে অবসর হয়েছেন। আমিই প্রথম ব্যক্তি যে তাকে ইসলামী রীতিতে সালাম দিয়েছে। তিনি বলেন: ওয়া আলাইকা ওয়া রহমাতুল্লাহ। তুমি কোন গোত্রের লোক? আমি বললাম, গিফার গোত্রের (মু)।
১০৪৬ - عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ ﷺ يَا عَايْشُ هَذَا جِبْرِيلُ وَهُوَ يَقْرَأُ عَلَيْكِ السَّلامَ قَالَتْ فَقُلْتُ وَعَلَيْهِ السَّلامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ تَرَى مَا لَا أَرَى تُرِيدُ بِذَلِكَ رَسُولَ اللَّهِ ﷺ .
১০৪৬। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেনঃ হে আয়েশ! ইনি জিবরাঈল (আ), তোমাকে সালাম দিয়েছেন। তিনি বলেন, আমি বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যা দেখতে পাই না আপনি তা দেখতে পান। আয়েশা (রা) রাসূলুল্লাহ (স)-কে একথা বলেন (বু, মু, দা, তি, না, ই)।
১০৪৭ - عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ قَالَ قَالَ لِي أَبِي يَا بُنَيَّ إِذَا مَرَّ بِكَ الرَّجُلُ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَلَا تَقُلْ وَعَلَيْكَ كَأَنَّكَ تَخُصُّهُ بِذلِكَ وَحْدَهُ فَإِنَّهُ لَيْسَ وَحْدَهُ وَلَكِنْ قُلْ السَّلَامُ عَلَيْكُمْ .
১০৪৭। মুয়াবিয়া ইবনে কুররা (র) বলেন, আমার পিতা আমাকে বললেন, হে বৎস! কোন ব্যক্তি তোমাকে অতিক্রমকালে তোমাকে আসসালামু আলাইকুম বললে তুমি শুধু 'ওয়া আলাইকা' (এবং তোমার উপরও) বলো না। কেননা তাতে কেবল তাকেই সালাম দিচ্ছো, অথচ সে একা নয়। বরং তুমি বলবে, আসসালামু আলাইকুম।

১০৪২ - عَبْدِ اللَّهِ ابْنِ عَمْرٍو قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ ﷺ فِي ظِلَّ شَجَرَةٍ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةَ إِذْ جَاءَ أَعْرَابِيُّ مِّنْ أَجْلُفِ النَّاسِ وَأَشَدِّهِمْ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَقَالُوا وَعَلَيْكُمْ
১০৪২। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, একদা আমরা মক্কা ও মদীনার মধ্যবর্তী এক স্থানে একটি গাছের ছায়ায় নবী (স)-এর নিকট বসা ছিলাম। তখন এক কর্কশ ও কঠোর প্রকৃতির বেদুইন এসে বললো, আসসালামু আলাইকুম। লোকজন বললো, ওয়া আলাইকুম।
১০৪৩ - عَنْ أَبِي حَمْزَةَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ إِذا يُسَلِّمُ عَلَيْهِ يَقُولُ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ .
১০৪৩। আবু হামযা (র) বলেন, ইবনে আব্বাস (রা)-কে সালাম দেয়া হলে তার জবাবে আমি তাকে “ওয়া আলাইকা ওয়া রহমাতুল্লাহ” বলতে শুনেছি।
১০৪৪ - وَقَالَتْ قَبْلَةُ قَالَ رَجُلٌ السّلامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ الله .
১০৪৪। কাইলা (রা) বলেন, এক ব্যক্তি বললো, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেনঃ ওয়া আলাইকাস সালামু ওয়া রহমাতুল্লাহ (ইবনে মানদা)।
১০৪৫ - عَنْ أَبِي ذَرٍّ قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ حِيْنَ فَرَغَ مِنْ صَلَاتِهِ فَكُنْتُ أَوَّلُ مَنْ حَيَّاهُ بتحيَّةِ الْإِسْلامِ فَقَالَ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ غَفَارٍ .
১০৪৫। আবু যার (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট আসলাম। তখন তিনি সবেমাত্র নামায পড়ে অবসর হয়েছেন। আমিই প্রথম ব্যক্তি যে তাকে ইসলামী রীতিতে সালাম দিয়েছে। তিনি বলেন: ওয়া আলাইকা ওয়া রহমাতুল্লাহ। তুমি কোন গোত্রের লোক? আমি বললাম, গিফার গোত্রের (মু)।
১০৪৬ - عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ ﷺ يَا عَايْشُ هَذَا جِبْرِيلُ وَهُوَ يَقْرَأُ عَلَيْكِ السَّلامَ قَالَتْ فَقُلْتُ وَعَلَيْهِ السَّلامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ تَرَى مَا لَا أَرَى تُرِيدُ بِذَلِكَ رَسُولَ اللَّهِ ﷺ .
১০৪৬। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেনঃ হে আয়েশ! ইনি জিবরাঈল (আ), তোমাকে সালাম দিয়েছেন। তিনি বলেন, আমি বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যা দেখতে পাই না আপনি তা দেখতে পান। আয়েশা (রা) রাসূলুল্লাহ (স)-কে একথা বলেন (বু, মু, দা, তি, না, ই)।
১০৪৭ - عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ قَالَ قَالَ لِي أَبِي يَا بُنَيَّ إِذَا مَرَّ بِكَ الرَّجُلُ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَلَا تَقُلْ وَعَلَيْكَ كَأَنَّكَ تَخُصُّهُ بِذلِكَ وَحْدَهُ فَإِنَّهُ لَيْسَ وَحْدَهُ وَلَكِنْ قُلْ السَّلَامُ عَلَيْكُمْ .
১০৪৭। মুয়াবিয়া ইবনে কুররা (র) বলেন, আমার পিতা আমাকে বললেন, হে বৎস! কোন ব্যক্তি তোমাকে অতিক্রমকালে তোমাকে আসসালামু আলাইকুম বললে তুমি শুধু 'ওয়া আলাইকা' (এবং তোমার উপরও) বলো না। কেননা তাতে কেবল তাকেই সালাম দিচ্ছো, অথচ সে একা নয়। বরং তুমি বলবে, আসসালামু আলাইকুম।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি সালামের জবাব দেয়নি

📄 যে ব্যক্তি সালামের জবাব দেয়নি

৪৭৬-অনুচ্ছেদঃ যে ব্যক্তি সালামের জবাব দেয়নি।
১০৪৮ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ قَالَ قُلْتُ لِأَبِي ذَرَّ مَرَرْتُ بِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أُمِّ الْحَكَمِ فَسَلَّمْتُ فَمَا رَدَّ عَلَى شَيْئًا فَقَالَ يَا ابْنَ أَخِي مَا يَكُونُ عَلَيْكَ مِنْ ذَلِكَ رَدُّ عَلَيْكَ مَنْ هُوَ خَيْرٌ مِّنْهُ مَلَكٌ عَنْ يَمِينه .
১০৪৮। আবদুল্লাহ ইবনুস সামিত (র) বলেন, আমি আবু যার (রা)-কে বললাম, আমি উম্মুল হাকামের পুত্র আবদুর রহমানের নিকট দিয়ে যেতে তাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমাকে কোন উত্তরই দেননি। তিনি বলেন, হে ভাইপো! তাতে তোমার কিছু যায় আসে না। তার চেয়েও উত্তম ব্যক্তি অর্থাৎ ডান পাশের ফেরেশতা তোমার সালামের উত্তর দিয়েছেন।
১০৪৯ - عَنْ عَبْدِ اللَّهِ قَالَ إِنَّ السَّلَامَ اسْمٌ مِّنْ أَسْمَاءِ اللَّهِ وَضَعَهُ اللَّهُ فِي الْأَرْضِ فَأَفْشُوهُ بَيْنَكُمْ إِنَّ الرَّجُلَ إِذَا سَلَّمَ عَلَى الْقَوْمِ فَرَدُّوا عَلَيْهِ كَانَتْ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ لأَنَّهُ ذَكْرَهُمُ السَّلَامَ وَإِنْ لَّمْ يَرُدُّ عَلَيْهِ رَدَّ عَلَيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِّنْهُ وَأَطِيَبُ .
১০৪৯। আবদুল্লাহ (রা) বলেন, সালাম হলো আল্লাহর নামসমূহের মধ্যকার একটি নাম। তিনি তা পৃথিবীতে রেখেছেন। অতএব তোমরা পরস্পরের মধ্যে তার ব্যাপক প্রসার করো। কোন ব্যক্তি কোন লোকসমষ্টিকে সালাম দিলে এবং তারা তার জবাব দিলে তাদের চেয়ে তার একটি মর্যাদা বেশী হয়। কেননা সে তাদের আস-সালামকে (শান্তিদাতাকে) স্মরণ করিয়ে দিয়েছে। যদি তারা তার সালামের উত্তর নাও দেয় তবে এমন একজন তার উত্তর দেন যিনি তার বা তাদের চেয়ে অধিক উত্তম ও পবিত্র (বা, বায, তা, শা)।
১০৪৯ - عَنِ الْحَسَنِ قَالَ التَّسْلِيمُ تَطوُّعُ وَالرَّدُّ فَرِيضَةً .
১০৫০। হাসান (র) বলেন, সালাম দেয়া হলো নফল (ঐচ্ছিক)। কিন্তু তার উত্তর দেয়া ফরয (বাধ্যতামূলক)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে

📄 যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে

৪৭৭-অনুচ্ছেদ: যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে।
১০৫১ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ الْكَذُوبُ مَنْ كَذَبَ عَلَى يَمِينِهِ وَالْبَخِيْلُ مَنْ بَخِلَ بِالسَّلَامِ وَالسَّرُّوقُ مَنْ سَرَقَ الصَّلاةَ .
১০৫১। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বলেন, যে ব্যক্তি শপথ করে মিথ্যা বলে সে সবচেয়ে বড়ো মিথ্যাবাদী। যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে মারাত্মক কৃপণ। যে ব্যক্তি নামায চুরি করে সে বড়ো চোর।
১০৫২ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَبْخَلُ النَّاسِ الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ وَإِنْ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ بِالدُّعَاءِ .
১০৫২। আবু হুরায়রা (রা) বলেন, যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে, সে সবচাইতে বড়ো কৃপণ। যে ব্যক্তি দোয়া করার ব্যাপারে অক্ষম, সে সবচেয়ে বড়ো অক্ষম।

১০৫১ - عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ الْكَذُوبُ مَنْ كَذَبَ عَلَى يَمِينِهِ وَالْبَخِيْلُ مَنْ بَخِلَ بِالسَّلَامِ وَالسَّرُّوقُ مَنْ سَرَقَ الصَّلاةَ .
১০৫১। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বলেন, যে ব্যক্তি শপথ করে মিথ্যা বলে সে সবচেয়ে বড়ো মিথ্যাবাদী। যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে মারাত্মক কৃপণ। যে ব্যক্তি নামায চুরি করে সে বড়ো চোর।
১০৫২ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَبْخَلُ النَّاسِ الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ وَإِنْ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ بِالدُّعَاءِ .
১০৫২। আবু হুরায়রা (রা) বলেন, যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে, সে সবচাইতে বড়ো কৃপণ। যে ব্যক্তি দোয়া করার ব্যাপারে অক্ষম, সে সবচেয়ে বড়ো অক্ষম।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 শিশুদের সালাম দেয়া

📄 শিশুদের সালাম দেয়া

৪৭৮-অনুচ্ছেদ: শিশুদের সালাম দেয়া।
১০৫৩ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانِ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَفْعَلُهُ بِهِمْ .
১০৫৩। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বালকদের নিকট দিয়ে যেতে তাদেরকে সালাম দেন এবং বলেন, নবী (স) তাদের সাথে তাই করতেন (বু, মু, দা, ই, তি)।
১০৫৪ - عَنْ عَنْبَسَةَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُسَلِّمُ عَلَى الصَّبْيَانِ فِي الْكِتَابِ .
১০৫৪। আনবাসা (র) বলেন, আমি ইবনে উমার (রা)-কে মক্তবের বালকদের সালাম দিতে দেখেছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00