📄 আমীরকে সালাম দেয়া
৪৭১-অনুচ্ছেদ: আমীরকে সালাম দেয়া।
১০৩৩ - عَنِ ابْنِ شِهَابٍ أَنْ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ سَأَلَ أَبَا بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ لِمَ كَانَ أَبُو بَكْرٍ يَكْتُبُ مِنْ أَبِي بَكْرٍ خَلِيفَة رَسُولِ اللَّهِ ثُمَّ كَانَ عُمَرُ يَكْتُبُ بَعْدَهُ مِنْ عُمَرَ بْنِ الْخَطَابِ خَلِيفَةِ أَبِي بَكْرٍ مَنْ أَوَّلُ مَنْ كَتَبَ أَمِيرَ الْمُؤْمِنِينَ فَقَالَ حَدَّثَتْنِي جَدَّتِي الشَّفَاءُ وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأَوَّل وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَابِ إِذَا هُوَ دَخَلَ السُّوقَ دَخَلَ عَلَيْهَا قَالَتْ كَتَبَ عُمَرُ بْنُ الْخَطَابِ الى عامل الْعِرَاقِينَ أَنِ ابْعَثْ إِلَى بِرَجُلَيْنِ جَلْدَيْنِ نَبِيلَيْنِ أَسْأَلُهُمَا عَنِ الْعِرَاقِ وَأَهْلِهِ فَبَعَثَ إِلَيْهِ صَاحِبَ الْعِرَاقِينَ بِلَبِيْدِ بْنِ رَبِيعَةَ وَعَدِي بْنِ حَاتِمٍ فَقَدِمَا الْمَدِينَةَ فَأَنَاخَا رَاحِلَتَيْهِمَا بِفَنَاءِ الْمَسْجِدِ ثُمَّ دَخَلَا الْمَسْجِدَ فَوَجَدَا عَمْرُو بْنَ الْعَاصِ فَقَالاً لَهُ يَا عَمْرُو اسْتَأْذِنْ لَنَا عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ فَوَثَبَ عَمْرُو فَدَخَلَ عَلَى عُمَرَ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَقَالَ لَهُ عُمَرُ مَا بَدَا لَكَ فِي هَذَا الْاِسْمِ يَا ابْنَ الْعَاصِ لَتُخْرِجَنَّ مِمَّا قُلْتَ قَالَ نَعَمْ قَدِمَ لَبِيْدُ بْنُ رَبِيعَةَ وَعَدِيُّ بْنُ حَاتِمٍ فَقَالَا لِي اسْتَأْذِنْ لَنَا عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ فَقُلْتُ أَنْتُمَا وَالله أَصَبْتُمَا اسْمَهُ وَأَنَّهُ الْأَمِيرُ وَنَحْنُ الْمُؤْمِنِينَ فَجَرِيَ الْكِتَابَ مِنْ ذَلِكَ الْيَوْمِ .
১০৩৩। ইবনে শিহাব (র) থেকে বর্ণিত। উমার ইবনে আবদুল আযীয (র) আবু বাক্স ইবনে সুলায়মান ইবনে আবু হাসমাকে জিজ্ঞেস করেন, কেনো আবু বাক্স (রা) পত্রের শিরোনামে লিখতেনঃ আবু বাক্স, রাসূলুল্লাহ (স)-এর খলীফার পক্ষ থেকে। অতঃপর উমার (রা) লিখতেন, উমার ইবনুল খাত্তাব, আবু বাক্সের খলীফার (প্রতিনিধির) পক্ষ থেকে। সর্বপ্রথম কে "আমীরুল মুমিনীন' শব্দটি লেখার প্রচলন করেন? তিনি বলেন, আমার পিতামহী শিফা (রা) আমাকে বলেছেন, তিনি প্রথম যুগের মুহাজির মহিলাদের একজন এবং উমার ইবনুল খাত্তাব (রা) বাজারে গেলে তার সাথে অবশ্যই সাক্ষাত করতেন। উমার ইবনুল খাত্তাব (রা) ইরাকের শাসনকর্তাকে লিখে পাঠান, আমার নিকট দুইজন বিজ্ঞ ও সম্ভ্রান্ত লোক পাঠাও যাদেরকে আমি ইরাক ও তার অধিবাসীদের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো। ইরাকের শাসনকর্তা লবীদ ইবনে রবীয়া এবং আদী ইবনে হাতেম (রা)-কে তার নিকট পাঠান। তারা মদীনায় পৌঁছে তাদের বাহনদ্বয় মসজিদের চত্বরে বাঁধেন। অতঃপর তারা মসজিদে প্রবেশ করে আমর ইবনুল আস (রা)-এর সাক্ষাত পান। তারা তাকে বলেন, হে আমর! "আমীরুল মুমিনীন" উমার (রা)-এর সাথে আমাদের সাক্ষাতের অনুমতি নিয়ে দিন। আমর (রা) উমার (রা)-এর কাছে দ্রুত ছুটে গেলেন এবং বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমীরুল মুমিনীন। উমার (রা) তাকে বলেন, হে আসের পুত্র! এই পদবী তুমি কোথায় পেলে? তুমি যা বলেছো তা প্রত্যাহার করো। তিনি বলেন, হাঁ, লবীদ ইবনে রবীয়া এবং আদী ইবনে হাতেম (রা) এসেছেন। তারা আমাকে বলেছেন, আমীরুল মুমিনীনের নিকট থেকে আমাদের জন্য সাক্ষাতের অনুমতি এনে দিন। আমি বললাম, আল্লাহ্র শপথ! তোমরা দু'জনে তার যথার্থ নামকরণ করেছো। নিশ্চয় তিনি আমীর এবং আমরা মুমিন। সেদিন থেকে তা লেখার প্রচলন হয় (ইসতীআব)।
১০৩৪ - أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ قَدِمَ مُعَاوِيَةُ حَاجًا حَجْتَهُ الْأُولَى وَهُوَ خَلِيفَةً فَدَخَلَ عَلَيْهِ عُثْمَانُ ابْنُ حُنَيْفِ الْأَنْصَارِيُّ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا الْأَمِيرُ وَرَحْمَةُ اللَّهِ فَأَنْكَرَهَا أَهْلُ الشَّامِ وَقَالُوا مَنْ هُذَا الْمُنَافِقُ الَّذِي يُقَصِّرُ بِتَحِيَّةِ أَمِيرِ الْمُؤْمِنِينَ فَبَرَّكَ عُثْمَانُ عَلَى رُكْبَته ثُمَّ قَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ هَؤُلَاءِ أَنْكَرُوا عَلَى أَمْرًا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنْهُمْ فَوَاللهِ لَقَدْ حَيَّيْتُ بِهَا أَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَمَا أَنْكَرَهُ مِنْهُمْ أَحَدٌ فَقَالَ مُعَاوِيَةُ لِمَنْ تَكَلَّمَ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى رِسْلُكُمْ فَإِنَّهُ قَدْ كَانَ بَعْضُ مَا يَقُولُ وَلَكِنْ أَهْلُ الشَّامِ لَمَّا حُدِّثَتْ هَذِهِ الْفِتَنُ قَالُوا لَا تُقَصِّرْ عِنْدَنَا تَحِيَّةَ خَلِيفَتِنَا فَإِنِّي أَخَالُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ تَقُولُونَ لِعَامِلِ الصَّدَقَةِ أَيُّهَا الْأَمِيرُ .
১০৩৪। উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ (র) বলেন, মুআবিয়া (রা) যখন খলীফারূপে প্রথমবার হজ্জ করতে আসেন তখন উসমান ইবনে হুনাইফ আনসারী (রা) তার নিকট আসেন এবং বলেন, আসসালামু আলাইকুম আয়্যুহাল আমীর ওয়া রহমাতুল্লাহ (হে আমীর! আপনাকে সালাম ও আল্লাহ্ রহমাত বর্ষিত হোক)। সিরিয়াবাসীদের তা অপছন্দ হলো। তারা বললো, কে এই মোনাফিক যে আমীরুল মুমিনীনের প্রতি অভিবাদনটাকে খাটো করেছে? তখন উসমান (রা) তার হাঁটুতে ভর দিয়ে বসে বলেন, হে আমীরুল মুমিনীন! এরা এমন একটি ব্যাপারকে অপছন্দ করছে যা তাদের চাইতে আপনি অধিক জ্ঞাত। আল্লাহ্র শপথ! আমি আবু বাক্স, উমার ও উসমান (রা)-কে এভাবে অভিবাদন করেছি। তাদের কেউই তা অপছন্দ করেননি। মুআবিয়া (রা) সিরিয়াবাসীদের মধ্যে যে ব্যক্তি এ কথা বলেছে তাকে বলেন, ওহে! চুপ করো। তিনি যা বলেছেন ব্যাপার অনেকটা তাই। কিন্তু সিরিয়াবাসীরা গোলযোগ ঘটে যাবার পর বলে, আমাদের খলীফার প্রতি অভিবাদনকে সংক্ষিপ্ত করবো না। হে মদীনাবাসীগণ! আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, তোমরা যাকাত আদায়কারীদেরকেও "আমীর” বলে সম্বোধন করে থাকো (মুসান্নাফ আবদুর রায্যাক)।
১০৩৫ - عَنْ جَابِرٍ قَالَ دَخَلْتُ عَلَى الْحَجَّاجِ فَمَا سَلَّمْتُ عَلَيْهِ
১০৩৫। জাবের (রা) বলেন, আমি হাজ্জাজের নিকট গিয়েছি কিন্তু তাকে সালাম দেইনি (হা)।
১০৩৬ - عَنْ تَمِيمٍ ابْنِ حَدْلَمٍ قَالَ إِنِّي لَأَذْكُرُ أَوَّلَ مَنْ سُلَّمَ عَلَيْهِ بِالْامَرَةِ بِالْكُوفَةِ خَرَجَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ مِنْ بَابِ الرَّحْبَةِ فَجَاءَهُ رَجُلٌ مِّنْ عِنْدَةَ زَعَمُوا أَنَّهُ أَبُو قُرَّةَ الْكِنْدِي فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا الْأَمِيرُ وَرَحْمَةُ اللهِ السَّلَامُ عَلَيْكُمْ فَكَرِهَهُ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ أَيُّهَا الْأَمِيرُ وَرَحْمَةُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ هَلْ أَنَا إِلَّا مِنْهُمْ أَمْ لَا قَالَ سِمَاكٌ ثُمَّ أَقَرَّ بِهَا بَعْدُ
১০৩৬। তামীম ইবনে হাযলাম (র) বলেন, কুফাতে সর্বপ্রথম কাকে আমীর সম্বোধন করে সালাম দেয়া হয়েছিল তা আমার অবশ্যই স্মরণ আছে। মুগীরা ইবনে শোবা (রা) কুফার রাহবা ফটক দিয়ে বের হলে কিনদার এক ব্যক্তি তার নিকট আসেন। লোকের ধারণা যে, তিনি ছিলেন আবু কুররা আল-কিন্দী। তিনি তাকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা আয়্যুহাল আমীর ওয়া রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম। মুগীরা (রা) তা অপছন্দ করেন এবং বলেন, আসসালামু আলাইকুম আয়্যুহাল আমীরু ওয়া রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম, এটা কি? আমি তাদেরই একজন কিনা? সিমাক (র) বলেন, অতঃপর মুগীরা (রা) এই আমীর উপাধি গ্রহণ করেন।
১০৩৭ - حَدَّثَنِي زِيَادُ بْنُ عُبَيْدِ الرُّعَيْنِيُّ بَطْنٌ مِّنْ حِمْيَرَ قَالَ دَخَلْنَا عَلَى رُوَيْفِعِ وَكَانَ أَمِيرًا عَلَى أَنْطَابُلُسَ فَجَاءَ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ السَّلَامُ عَلَى الْأَمِيرِ وَعَنْ عَبْدَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا الْأَمِيرُ فَقَالَ لَهُ رَوَيُفِعٌ لَوْ سَلَّمْتَ عَلَيْنَا لَرَدَدْنَا عَلَيْكَ السَّلَامَ وَلَكِنْ إِنَّمَا سَلَّمْتَ عَلَى مَسْلَمَةَ بْنِ مُخَلَّدٍ وَكَانَ مَسْلَمْهُ عَلَى مِصْرٍ اذْهَبْ إِلَيْهِ فَلْيَرُهُ عَلَيْكَ السَّلَامَ قَالَ زِيَادٌ وَكُنَّا إِذَا جِئْنَا فَسَلَّمْنَا وَهُوَ فِي الْمَجْلِسِ قُلْنَا السَّلَامُ عَلَيْكُمْ .
১০৩৭। হিময়ারের এক শাখার সদস্য যিয়াদ ইবনে উবায়েদ আর-রুয়াইনী (র) বলেন, আমরা রুয়াইফে (রা)-এর নিকট উপস্থিত হলাম। তিনি তখন আনতাবুলসের আমীর (শাসক)। এক ব্যক্তি এসে তাকে সালাম দিয়ে বললো, আসসালামু আলাল আমীর। আবদা (র)-এর বর্ণানায় আছে, সে বললো, আসসালামু আলাইকা আয়্যুহাল আমীর। রুয়াইফে (রা) তাকে বলেন, তুমি যদি আমাকেই সালাম দিতে তবে অবশ্যই আমি তোমার সালামের জবাব দিতাম। তুমি তো মিসরের শাসক মাসলামা ইবনে মুখাল্লিদকে সালাম দিয়েছো। তুমি তার নিকট যাও, তিনিই তোমার সালামের জবাব দিবেন। রাবী যিয়াদ (র) বলেন, আমরা তার ওখানে গেলে এবং তিনি মজলিসে উপস্থিত থাকলে আসসালামু আলাইকুম বলতাম।

📄 নিদ্রিত ব্যক্তিকে সালাম দেয়া
৪৭২-অনুচ্ছেদ: নিদ্রিত ব্যক্তিকে সালাম দেয়া।
১০৩৮ - عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَجِيءُ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيمًا لَا يُوقِظُ نَائِمًا وَيُسْمِعُ الْيَقظَانَ .
১০৩৮। মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) বলেন, নবী (স) রাতের বেলা এসে এমনভাবে সালাম দিতেন যে, ঘুমন্ত লোক জাগ্রত হতো না, অথচ জাগ্রত লোক তা শুনতে পেতো (মু, তি, আ)।

📄 আল্লাহ তোমায় দীর্ঘজীবি করুন
৪৭৩-অনুচ্ছেদ: আল্লাহ তোমায় দীর্ঘজীবি করুন।
১০৩৯ - عَنِ الشَّعْبِيِّ أَنْ عُمَرَ قَالَ لِعَدِي بْنِ حَاتِمٍ حَيَّاكَ اللَّهُ مِنْ مَعْرِفَةٍ .
১০৩৯। শাবী (র) থেকে বর্ণিত। উমার (রা) আদী ইবনে হাতেম তাঈ (রা)-কে বলেন, সুনাম সহকারে আল্লাহ তোমায় দীর্ঘজীবি করুন।

📄 মারহাবা (স্বাগতম)
৪৭৪-অনুচ্ছেদ: মারহাবা (স্বাগতম)।
১০৪০ - عَنْ عَائِشَةَ قَالَتْ أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي كَانَ مَشْيَتُهَا مَشْيَ النَّبِيِّ ﷺ فَقَالَ مَرْحَبًا بِابْنَتِي ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ .
১০৪০। আয়েশা (রা) বলেন, ফাতেমা (রা) পদব্রজে আসলেন। আর তার হাঁটার ভংগি ছিল নবী (স)-এর হাঁটার অনুরূপ। নবী (স) বলেন: মারহাবা (স্বাগতম), কন্যা আমার, অতঃপর তাকে নিজের ডান অথবা বামপাশে বসান (বু, মু)।
১০৪১ - عَنْ عَلِيٌّ قَالَ اسْتَأْذَنَ عَمَّارٌ عَلَى النَّبِيِّ ﷺ فَعَرِفَ صَوتُهُ فَقَالَ مَرْحَبًا بالطيب المطيب .
১০৪১। আলী (র) বলেন, আম্মার (রা) নবী (স)-এর সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন। তিনি তার কণ্ঠস্বর চিনতে পেরে বলেন: এই পাক-পবিত্র ব্যক্তিকে স্বাগতম (তি, ই, বুখারীর তারীখ)।