📄 ছোটরা বড়োদের সালাম দিবে
৪৫৮-অনুচ্ছেদ: ছোটরা বড়োদের সালাম দিবে।
১০০৯ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللهِ ﷺ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ .
১০০৯। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: আরোহী পদচারীকে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (বু, মু, দা, তি, আ, আন)।
১০১০ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ .
১০১০। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: ছোট বড়োকে, পদচারী উপবিষ্টকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (তি)।

📄 সালামের সমাপ্তি
৪৫৯-অনুচ্ছেদ: সালামের সমাপ্তি।
১০১১ - عَنْ أَبِي الزِّنَادِ قَالَ كَانَ خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ يَكْتُبُ عَلَى كِتَابِ زَيْدِ إِذَا سَلَّمَ قَالَ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا أَمِيرَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَمَغْفِرَتُهُ وَطَيبَ صَلَوَاتُهُ .
১০১১। আবু যিনাদ (র) বলেন, যায়েদ ইবনে সাবিত (রা)-এর পুত্র খারিজা (র) যায়েদ (রা)-এর পত্রে সালাম লিখতেন: "আপনার প্রতি সালাম, হে আমীরুল মুমিনীন এবং আল্লাহ্র রহমাত, বরকত, তাঁর ক্ষমা ও সর্বোৎকৃষ্ট করুণারাশি বর্ষিত হোক"।

📄 যে ব্যক্তি ইশারায় সালাম দিলো
৪৬০-অনুচ্ছেদ: যে ব্যক্তি ইশারায় সালাম দিলো।
১০১২ - حَدَّثَنَا هَيَّاجُ بْنُ بِسَامٍ أَبُو قُرَّةَ الخُرَاسَانِيُّ رَأَيْتُهُ بِالْبَصْرَةِ قَالَ رَأَيْتُ أَنَسًا يَمُرُّ عَلَيْنَا فَيُوْمِي بِيَدِهِ إِلَيْنَا فَيُسَلِّمُ وَكَانَ بِهِ وَضَحٌ وَرَأَيْتُ الْحَسَنَ يَخْصُبُ بِالصُّفْرَةِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْداءُ وَقَالَتْ أَسْمَاءُ الْوَى النَّبِيُّ ﷺ بِيَدِهِ إِلَى النِّسَاءِ بِالسَّلامِ .
১০১২। হাইয়্যায ইবনে বিসাম আবু কুররা আল-খুরাসানী (র) বলেন, আমি দেখেছি যে, আনাস (রা) আমাদের নিকট দিয়ে অতিক্রমকালে তার হাত দ্বারা ইঙ্গিত করে আমাদের সালাম দিতেন। তাতে স্বেতরোগের দাগ ছিল। আমি হাসান (র)-কে দেখেছি যে, তিনি হলুদ রঙ্গের খেজাব ব্যবহার করতেন এবং তার মাথায় থাকতো কালো পাগড়ী। আসমা (রা) বলেন, নবী (স) তাঁর হাতের ইশারায় নারীদের সালাম দেন (দার, আ,আন)।
১০১৩ - عَنْ سَعْدٍ أَنَّهُ خَرَجَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَمَعَ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ حَتَّى إِذَا نَزَلَا سَرِفًا مَرَّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ فَأَشَارَ إِلَيْهِمْ بِالسَّلَامِ فَرَدَا عَلَيْهِ .
১০১৩। সাদ (রা) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনে উমার (রা) ও কাসিম ইবনে মুহাম্মাদ (র)-এর সাথে সফরে রওয়ানা হন। তারা সারিফ নামক স্থানে উপনীত হলে আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) সেই পথে যাচ্ছিলেন। তিনি তাদেরকে ইঙ্গিতে সালাম দেন এবং তারা দু'জনে তার জবাবও দেন।
১০১৪ - عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ كَانُوا يَكْرَهُونَ التَّسْلِيمَ بِالْيَدِ أَوْ قَالَ كَانَ يَكْرَهُ التَّسْلِيمَ بِالْيَدِ .
১০১৪। আতা ইবনে আবু রাবাহ (র) বলেন, সাহাবীগণ হাতের ইশারায় সালামের আদান-প্রদান অপছন্দ করতেন।

📄 প্রতিপক্ষকে শুনিয়ে সালাম দিবে
৪৬১-অনুচ্ছেদ: প্রতিপক্ষকে শুনিয়ে সালাম দিবে।
১০১৫ - عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ قَالَ آتَيْتُ مَجْلِسًا فِيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَقَالَ إِذَا سَلَّمْتَ فَاسْمِعْ فَإِنَّهَا تَحِيَّةٌ مِّنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةٌ .
১০১৫। সাবিত ইবনে উবাইদ (র) বলেন, আমি এক মজলিসে আসলাম। সেখানে আবদুল্লাহ ইবনে উমার (রা)-ও ছিলেন। তিনি বলেন, তুমি সালাম দিলে তা (প্রতিপক্ষের) কর্ণগোচর করো। কেননা তা আল্লাহ্র পক্ষ থেকে একটি বরকতপূর্ণ ও পবিত্র বাক্য।