📘 আল আদাবুল মুফরাদ > 📄 আরোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে

📄 আরোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে

৪৫৫-অনুচ্ছেদ : আরোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে।
১০০৪ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الكَثير .
১০০৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : আরোহী পদচারীকে সালাম দিবে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (বু, মু)।
১০০৫ - عَنْ فَضَالَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُسَلِّمُ الْفَارِسُ عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ
১০০৫। ফাদালা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন : অশ্বারোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (তি, না, দার, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পদচারী কি আরোহীকে সালাম দিবে?

📄 পদচারী কি আরোহীকে সালাম দিবে?

৪৫৬-অনুচ্ছেদ : পদচারী কি আরোহীকে সালাম দিবে?
১০০৬ - عَنْ حُصَيْنِ عَنِ الشَّعْبِي أَنَّهُ لَقِي فَارِسًا فَبَدَا بِالسَّلَامِ فَقُلْتُ تَبْدَاهُ بِالسَّلَامِ قَالَ رَأَيْتُ شُرَيْحًا مَاشِيًا يَبْدَأُ بِالسَّلام .
১০০৬। হুসাইন (র) থেকে বর্ণিত। এক অশ্বারোহীর সাথে শাবী (র)-এর সাক্ষাত হলে তিনি তাকে প্রথমে সালাম দেন। আমি বললাম, আপনি তাকে প্রথমে সালাম দিলেন? তিনি বলেন, আমি শুরায়হ (রা)-কে পদব্রজে যেতে প্রথমে সালাম দিতে দেখেছি।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ক্ষুদ্র দল বড়ো দলকে সালাম দিবে

📄 ক্ষুদ্র দল বড়ো দলকে সালাম দিবে

৪৫৭-অনুচ্ছেদ: ক্ষুদ্র দল বড়ো দলকে সালাম দিবে।
১০০৭ - عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِد وَالْقَلِيلُ عَلَى الكَثير .
১০০৭। ফাদালা ইবনে উবায়েদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আরোহী পদচারীকে, পদচারী উপবিষ্টকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (তি, না, আ, দার, হি)।
১০০৮ - عَنْ فَضَالَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ يُسَلِّمُ الْفَارِسُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَائِمِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ .
১০০৮। ফাদালা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: অশ্বরোহী পদচারীকে, পদচারী দণ্ডায়মান ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ছোটরা বড়োদের সালাম দিবে

📄 ছোটরা বড়োদের সালাম দিবে

৪৫৮-অনুচ্ছেদ: ছোটরা বড়োদের সালাম দিবে।
১০০৯ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللهِ ﷺ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ .
১০০৯। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: আরোহী পদচারীকে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (বু, মু, দা, তি, আ, আন)।
১০১০ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ .
১০১০। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: ছোট বড়োকে, পদচারী উপবিষ্টকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (তি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00