📄 সালাম হলো মহামহিম আল্লাহ্ নামসমূহের অন্তর্ভুক্ত একটি নাম
৪৫২-অনুচ্ছেদ: সালাম হলো মহামহিম আল্লাহর নামসমূহের অন্তর্ভুক্ত একটি নাম।
৯৯৮ - عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ السَّلَامَ اسْمٌ مِّنْ أَسْمَاءِ اللَّهِ تَعَالَى وَضَعَهُ اللهُ فِي الْأَرْضِ فَأَفْشُوا السَّلامَ بَيْنَكُمْ .
৯৯৮। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: সালাম হলো আল্লাহ তাআলার নামসমূহের একটি। তিনি দুনিয়াবাসীদের জন্য তা দান করেছেন। অতএব তোমরা নিজেদের মধ্যে সালামের বহুল প্রচলন করো (তা, বায)।
৯৯৯ - عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ كَانُوا يُصَلُّونَ خَلْفَ النَّبِيِّ ﷺ قَالَ الْقَائِلُ السَّلَامُ عَلَى اللَّهِ فَلَمَّا قَضَى النَّبِيُّ الله صَلَاتَهُ قَالَ مَنِ الْقَائِلُ السَّلَامُ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ هُوَ السَّلامُ وَلكِنْ قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لا الهَ الا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ قَالَ وَقَدْ كَانُوا يَتَعَلَّمُونَهَا كَمَا يَتَعَلَّمُ أَحَدُكُمُ السَّورَةَ مِنَ الْقُرْآنِ .
৯৯৯। ইবনে মাসউদ (রা) বলেন, লোকজন নবী (স)-এর পেছনে নামায পড়ছিলো। এক ব্যক্তি বললো, আসসালামু আলাল্লাহ (আল্লাহ্র প্রতি সালাম)। নবী (স) নামাযশেষে জিজ্ঞেস করেন: আসসালামু আলাল্লাহ কে বলেছে? নিশ্চয় আল্লাহ হলেন সালাম (শান্তিদাতা)। বরং তোমরা বলো, ‘আত্তাহিয়্যাতু লিল্লাহি........ আবদুহু ওয়া রাসূলুহু’। "সমস্ত সম্মান, ইবাদত, উপাসনা এবং পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ্ রহমাত এবং প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহ্ নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দাহ ও রাসূল"। রাবী বলেন, সাহাবীগণ তা এতো গুরুত্ব সহকারে শিক্ষা করতেন, যেমন তোমাদের কেউ কুরআনের সূরা শিক্ষা করে (বু, মু,দা, তি, না, ই)।

📄 দুই মুসলমানের সাক্ষাতকালে সালাম প্রদানকারী মুসলমানের অধিকার
৪৫৩-অনুচ্ছেদ: দুই মুসলমানের সাক্ষাতকালে সালাম প্রদানকারী মুসলমানের অধিকার।
১০০০ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ قَبْلَ وَمَا هِيَ قَالَ إِذَا لَقِيتَهُ فَسَلَّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبُهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللهَ فَشَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدَهُ وَإِذَا مَاتَ فَاصْحَبْهُ .
১০০০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি কর্তব্য রয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! তা কি কি? তিনি বলেন: (১) তুমি তার সাথে সাক্ষাত করলে তাকে সালাম দিবে। (২) সে তোমাকে দাওয়াত দিলে তুমি তার দাওয়াত কবুল করবে। (৩) সে তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ বা সদুপদেশ দিবে। (৪) সে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে তুমি তার হাঁচির জবাব দিবে। (৫) সে মারা গেলে তুমি তার সংগী হবে (জানাযা পড়বে ও দাফন করবে) (বু,মু)।

📄 পথচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে
৪৫৪-অনুচ্ছেদ: পথচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে।
১০০১ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ لِيُسَلَّمِ الرَّاكِبُ عَلَى الرَّاجِلِ وَلِيُسَلِّم الْأَقَلُّ عَلَى الْأَكْثَرِ فَمَنْ أَجَابَ السَّلَامَ فَهُوَ لَهُ وَمَنْ لَّمْ يُجِبْ فَلَا شَيْءَ لَهُ .
১০০১। আবদুর রহমান ইবনে শিবল (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছি: আরোহী যেন পদচারীকে সালাম দেয়। পদচারী যেন উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেয়, অল্প সংখ্যক যেন বেশি সংখ্যককে সালাম দেয়। যে ব্যক্তি সালামের জবাব দিলো তার সওয়াব তাদের জন্য আর যে ব্যক্তি সালামের জবাব দিলো না তার জন্য কিছুই নাই (আ)।
১০০২ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ
১০০২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : আরোহী পদচারীকে সালাম দিবে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (বু, মু)।
১০০৩ - عَنْ جَابِرٍ يَقُولُ الْمَاشِيَانِ إِذَا اجْتَمَعًا فَأَيُّهُمَا بَدَا بِالسَّلَامِ فَهُوَ أَفْضَلُ .
১০০৩। জাবের (রা) বলেন, দুইজন পদচারী একত্র হলে তাদের মধ্যে যে আগে সালাম দেয় সে অধিক উত্তম।
১০০১ - عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ لِيُسَلَّمِ الرَّاكِبُ عَلَى الرَّاجِلِ وَلِيُسَلِّم الْأَقَلُّ عَلَى الْأَكْثَرِ فَمَنْ أَجَابَ السَّلَامَ فَهُوَ لَهُ وَمَنْ لَّمْ يُجِبْ فَلَا شَيْءَ لَهُ .
১০০১। আবদুর রহমান ইবনে শিবল (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছি: আরোহী যেন পদচারীকে সালাম দেয়। পদচারী যেন উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেয়, অল্প সংখ্যক যেন বেশি সংখ্যককে সালাম দেয়। যে ব্যক্তি সালামের জবাব দিলো তার সওয়াব তাদের জন্য আর যে ব্যক্তি সালামের জবাব দিলো না তার জন্য কিছুই নাই (আ)।
১০০২ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ
১০০২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : আরোহী পদচারীকে সালাম দিবে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (বু, মু)।
১০০৩ - عَنْ جَابِرٍ يَقُولُ الْمَاشِيَانِ إِذَا اجْتَمَعًا فَأَيُّهُمَا بَدَا بِالسَّلَامِ فَهُوَ أَفْضَلُ .
১০০৩। জাবের (রা) বলেন, দুইজন পদচারী একত্র হলে তাদের মধ্যে যে আগে সালাম দেয় সে অধিক উত্তম।
📄 আরোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে
৪৫৫-অনুচ্ছেদ : আরোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে।
১০০৪ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الكَثير .
১০০৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : আরোহী পদচারীকে সালাম দিবে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (বু, মু)।
১০০৫ - عَنْ فَضَالَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُسَلِّمُ الْفَارِسُ عَلَى الْقَاعِدِ وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ
১০০৫। ফাদালা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন : অশ্বারোহী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম দিবে (তি, না, দার, হি)।