📘 আল আদাবুল মুফরাদ > 📄 হাতে চুমা দেয়া

📄 হাতে চুমা দেয়া


৪৪৫-অনুচ্ছেদ: হাতে চুমা দেয়া।
৯৮১ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ كُنَّا فِي غَزْوَةٍ فَحَاصَ النَّاسُ حَيْصَةً قُلْنَا كَيْفَ نَلْقِي النَّبِيُّ ﷺ وَقَدْ فَرَرْنَا فَنَزَلَتْ إِلَّا مُتَحَرِّفًا لِقِتَالٍ فَقُلْنَا لَا نَقْدَمُ الْمَدِينَةَ فَلَا يَرَانَا أَحَدٌ فَقُلْنَا لَوْ قَدِمْنَا فَخَرَجَ النَّبِيُّ ﷺ مِنْ صَلَاةِ الْفَجْرِ قُلْنَا نَحْنُ الْفَرَّارُونَ قَالَ أَنْتُمُ الْعَكَّارُونَ فَقَبَّلْنَا يَدَهُ قَالَ أَنَا فِتْتُكُمْ .
৯৮১। ইবনে উমার (রা) বলেন, আমরা একটি যুদ্ধে যোগদান করলাম। (যুদ্ধের ভয়াবহতায়) লোকজন পলায়ন করলো। আমরা বলাবলি করলাম, আমরা কেমন করে নবী (স)-এর সাথে সাক্ষাত করবো, অথচ আমরা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছি। তখন নাযিল হলো, "অবশ্য যুদ্ধকৌশল অবলম্বনের জন্য পশ্চাৎপদ হলে স্বতন্ত্র কথা” (সূরা আনফালঃ ১৬)। আমরা বলাবলি করলাম, আমরা মদীনায় ফিরে যাবো না। তাহলে লোকজন আমাদেরকে দেখবে না। আমরা আরও বললাম, যদি আমরা মদীনায় ফিরে যাই! নবী (স) ফজরের নামায পড়ে কেবল বের হয়েছেন। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা তো পলাতকের দল। তিনি বলেন: তোমরা তো পাল্টা আক্রমণকারী দল। তাঁর একথায় আমরা তাঁর হাতে চুমা দিলাম। তিনি বলেন: আমি তোমাদের দলভুক্ত (দা, তি, ই, আ)।
৯৮২ - হাদ্দানী আবদুর রহমান ইবনু রুযাইন বলেন, আমরা বারিদা দিয়ে যাচ্ছিলাম। ফাকীল লাহুনা সালমা ইবনুল আকওয়া ফাতাইতুহু ফাসাল্লামনা আলাইহি ফাআখরজা ইয়াদাইহি ফাক্বালা বায়া’তু বিহাতাইনি নাবিউল্লাহ ফায়াখরজা কাফ্ফা লাহু যাখমাতান কাআন্নাহা কাফ্ফু বা’ঈরিন ফাকুমনা ইলাইহা ফাক্কাব্বালনাহা ।
৯৮২। আবদুর রহমান ইবনে রাজীন (র) বলেন, আমরা একদা রাবাযা নামক স্থান দিয়ে যাচ্ছিলাম। আমাদের বলা হলো, সালামা ইবনুল আকওয়া (রা) এখানে আছেন। আমরা তার নিকট এসে তাকে সালাম দিলাম। তিনি তার দুই হাত বের করে বলেন, এই দুই হাতে আমি আল্লাহ্র নবীর হাতে বায়আত হয়েছি। তিনি তার হৃষ্টপুষ্ট এক হাতের তালু বের করলেন, যা ছিল উটের পাঞ্জার মত। আমরা উঠে তার নিকট গিয়ে তাতে চুমা দিলাম।
৯৮৩ - عَنِ ابْنِ جُدْعَانَ قَالَ ثَابِتٌ لِأَنَسٍ أَمَسِسْتَ النَّبِيُّ ﷺ بِيَدِكَ قَالَ نَعَمْ فَقَبَّلَهَا
৯৮৩। ইবনে জুদআন (র) থেকে বর্ণিত। সাবিত (র) আনাস (রা)-কে বলেন, আপনি কি নবী (স)-কে নিজ হাতে স্পর্শ করেছেন? তিনি বলেন, হাঁ। তখন তিনি তার হাতে চুমা দিলেন।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পায়ে চুমা দেয়া (কদমবুচি)

📄 পায়ে চুমা দেয়া (কদমবুচি)


৯৮৪ - عَنِ الْوَازِعِ بْنِ عَامِرٍ قَالَ قَدِمْنَا فَقِيلَ ذَاكَ رَسُولُ اللَّهِ ﷺ فَأَخَذْنَا بِيَدَيْهِ وَرِجْلَيْهِ نُقَبِّلُهَا
৯৮৪। ওয়াজে ইবনে আমের (রা) বলেন, আমরা (আবদুল কায়েস গোত্রের প্রতিনিধিদল মদীনায়) পৌছলে বলা হলো, ইনিই আল্লাহ্র রাসূল (স)। আমরা তাঁর হস্তদ্বয় ও পদদ্বয় ধরে তাতে চুমা দিলাম (দা)।
৯৮৫ - عَنْ صُهَيْبٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُقَبِّلُ يَدَ الْعَبَّاسِ وَرِجْلَيْهِ .
৯৮৫। সুহাইব (র) বলেন, আমি আলী (রা)-কে আব্বাস (রা)-এর হাত ও উভয় পায়ে চুমা দিতে দেখেছি।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 একজনের সম্মানার্থে অপরজনের দাঁড়ানো

📄 একজনের সম্মানার্থে অপরজনের দাঁড়ানো


৯৮৬ - عَنْ أَبِي مِجْلَزٍ يَقُولُ إِنْ مُعَاوِيَةَ خَرَجَ وَعَبْدُ اللَّهِ ابْنُ عَامِرٍ وَعَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ قُعُودٌ فَقَامَ ابْنُ عَامِرٍ وَقَعَدَ ابْنُ الزُّبَيْرِ وَكَانَ أَرْزَنَهُمَا قَالَ مُعَاوِيَةُ قَالَ النَّبِيُّ مَنْ سَرَّهُ أَنْ يُمْثُلَ لَهُ عِبَادُ اللَّهِ قِيَامًا فَلْيَتَبَوا بَيْتًا مِّنَ النَّارِ .
৯৮৬। আবু মিজলায (র) বলেন, মুয়াবিয়া (রা) বের হলেন। তখন আবদুল্লাহ ইবনে আমের ও আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) বসা ছিলেন। ইবনে আমের উঠে দাঁড়ালেন এবং ইবনুয যুবাইর (রা) বসে থাকলেন। আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) ছিলেন তাদের উভয়ের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন। মুয়াবিয়া (রা) বলেন, নবী (স) বলেছেন: যে ব্যক্তি তার সম্মানে আল্লাহর বান্দাগণ দাঁড়ালে আনন্দিত হয় সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্দিষ্ট করে নেয় (দা, তি, আ, তা, হা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00