📄 (প্রথম তিন খলীফাকে জান্নাতের সুসংবাদ)
৪৩৯-অনুচ্ছেদঃ (প্রথম তিন খলীফাকে জান্নাতের সুসংবাদ)।
৯৭৪ - عَنْ أَبِي مُوسَى أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ ﷺ فِي حَائِطَ مِنْ حِيْطَانِ الْمَدِينَةِ وَفِي يَدِ النَّبِيُّ ﷺ عُودٌ يُضْرِبُ بِهِ مِنَ المَاءِ وَالطَّيْنِ فَجَاءَ رَجُلٌ يَسْتَفْتِحُ فَقَالَ النَّبِيُّ ﷺ افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَذَهَبْتُ فَإِذَا أَبُو بَكْرٍ فَفَتَحْتُ لَهُ وَبَشِّرْتُهُ بِالْجَنَّةِ ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ أَخَرُ فَقَالَ افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ فَإِذَا عُمَرُ فَفَتَحْتُ لَهُ وَبَشِّرْتُهُ بِالْجَنَّةِ ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ وَكَانَ مُتَّكِنًا فَجَلَسَ وَقَالَ افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُهُ أَوْ تَكُوْنُ فَذَهَبْتُ فَإِذَا عُثْمَانُ فَفَتَحْتُ لَهُ فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ قَالَ اللهُ الْمُسْتَعَانُ .
৯৭৪। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-এর সাথে মদীনার বাগানসমূহের মধ্যকার এক বাগানে ছিলেন। নবী (স)-এর হাতে ছিল একটি লাঠি। তিনি তা দ্বারা পানি ও কাদা মাটিতে আঘাত করছিলেন। তখন এক ব্যক্তি এসে (বাগানের প্রবেশদ্বার) খোলার আবেদন করলেন। নবী (স) বলেন: তার জন্য (প্রবেশদ্বার) খুলে দাও এবং তাকে বেহেশতের সুসংবাদ দাও। আমি গিয়ে দেখি আবু বাক্স (রা)। আমি তার জন্য দ্বার খুলে দিলাম এবং তাকে বেহেশতের সুসংবাদ দিলাম। অতঃপর আরেক ব্যক্তি প্রবেশদ্বার খোলার আবেদন করলেন। তিনি বলেন: দ্বার খুলে দিয়ে তাঁকেও বেহেশতের সুসংবাদ দাও। তিনি ছিলেন উমার (রা)। আমি দ্বার খুলে দিয়ে তাকে বেহেশতের সুসংবাদ দিলাম। অতঃপর আরেক ব্যক্তি দ্বার খোলার আবেদ করলেন। নবী (স) তখন হেলান দিয়ে বসা ছিলেন। তিনি সোজা হয়ে বসে বলেন: তাকেও ফটক খুলে দাও এবং তাকেও বিপদাপদের শিকার হওয়াসহ বেহেশতের সুসংবাদ দাও। আমি গিয়ে দেখি তিনি উসমান (রা)। আমি তাকে দ্বার খুলে দিলাম এবং নবী (স) যা বলেছেন তা তাকে অবহিত করলাম। তিনি বলেন, আল্লাহই আমার সাহায্যকারী (বু, মু, তি)।
📄 শিশুদের সাথে মোসাফাহা করা
৪৪০-অনুচ্ছেদ: শিশুদের সাথে মোসাফাহা করা।
৯৭৫ - عَنْ سَلَمَةَ بْنِ وَرْدَانَ قَالَ رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكِ يُصَافِحُ النَّاسَ فَسَأَلَنِي مَنْ اَنْتَ فَقُلْتُ مَوْلَى لَبَنِي لَيْثَ فَمَسَحَ عَلَى رَأْسِي ثَلَاثًا وَقَالَ بَارَكَ اللَّهُ فِيكَ
৯৭৫। সালামা ইবনে ওয়ারদান (র) বলেন, আমি আনাস ইবনে মালেক (রা)-কে লোকজনের সাথে মোসাফাহা করতে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কে? আমি বললাম, আমি লাইস গোত্রের মুক্তদাস। তিনি তিনবার আমার মাথায় হাত বুলান এবং বলেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন।
📄 মোসাফাহা (করমর্দন)
৪৪১-অনুচ্ছেদ: মোসাফাহা (করমর্দন)।
৯৭৬ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ لَمَّا جَاءَ أَهْلُ الْيَمَنِ قَالَ النَّبِيُّ ﷺ قَدْ أَقْبَلَ أَهْلُ الْيَمَنِ وَهُمْ أَرَقُّ قُلُوبًا مِّنْكُمْ فَهُمْ أَوَّلُ مَنْ جَاءَ بِالْمُصَافَحَةِ.
৯৭৬। আনাস ইবনে মালেক (রা) বলেন, যখন ইয়ামনবাসীগণ এসে উপস্থিত হন তখন নবী (স) বলেন: "ইয়ামনবাসীগণ এসেছে। তাদের অন্তর তোমাদের তুলনায় অধিক কোমল" (রাবী বলেন,) তারাই সর্বপ্রথম মোসাফাহা করেন (দা)।
৯৭৭ - عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ مِنْ تَمَامِ التَّحِيَّةِ أَنْ تُصَافِحَ أَخَاكَ .
৯৭৭। বারাআ ইবনে আযেব (রা) বলেন, তোমার ভাইয়ের সাথে তোমার মোসাফাহা (করমর্দন) সালামকে পূর্ণতা দান করে (দা, তি, ই)।
📄 শিশুর মাথায় কোন মহিলার হাত বুলানো
৪৪২-অনুচ্ছেদ: শিশুর মাথায় কোন মহিলার হাত বুলানো।
৯৭৮ - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقِ الثَّقَفِيُّ قَالَ حَدَّثَنِي أَبِي وَكَانَ لِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ فَأَخَذَهُ الْحَجَّاجُ مِنْهُ قَالَ كَانَ عَبْدُ اللَّهِ ابْنُ الزُّبَيْرِ بَعَثَنِي إِلَى أُمِّهِ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ فَأَخْبِرُهَا بِمَا يُعَامِلُهُمْ حَجَّاجُ وَتَدْعُو لِى وَتَمْسَحُ رَأْسِي وَأَنَا يَوْمَئِذٍ وَصِيْفٌ
৯৭৮। ইবরাহীম ইবনে মারযূক আছ-ছাকাফী (র) বলেন, আমার পিতা আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা)-র সমর্থক ছিলেন এবং পরে হাজ্জাজ তাকে তার নিকট থেকে ছিনিয়ে নেয়। তিনি বলেন, আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) আমাকে তার মা আসমা বিনতে আবু বাক্স (রা)-এর কাছে পাঠাতেন এবং আমি তাকে তাদের প্রতি হাজ্জাজের দুর্ব্যবহারের কথা অবগত করতাম। তিনি আমার জন্য দোয়া করতেন এবং আমার মাথায় হাত বুলাতেন। আমি ছিলাম তখন বালক বয়সী।