📘 আল আদাবুল মুফরাদ > 📄 উপবিষ্ট ব্যক্তির জন্য কারো দাঁড়ানো

📄 উপবিষ্ট ব্যক্তির জন্য কারো দাঁড়ানো


৪৩০-অনুচ্ছেদ: উপবিষ্ট ব্যক্তির জন্য কারো দাঁড়ানো।
৯৫৬ - عَنْ جَابِرٍ قَالَ اشْتَكَى النَّبِيُّ ﷺ فَصَلَّيْنَا وَرَاءَهُ وَهُوَ قَاعِدٌ وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ تَكْبِيرَهُ فَالْتَفَتَ إِلَيْنَا قَرَأْنَا قِيَامًا فَأَشَارَ إِلَيْنَا فَقَعَدْنَا فَصَلَّيْنَا بِصَلَاتِهِ قُعُودًا فَلَمَّا سَلَّمَ قَالَ إِنْ كِدْتُمْ لَتَفْعَلُوا فِعْلَ فَارِسَ وَالرُّوْمِ يَقُومُونَ عَلَى مَلُوكِهِمْ وَهُمْ قُعُودٌ فَلَا تَفْعَلُوا اِئْتَمُّوا بِأَئِمَّتِكُمْ إِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِنْ صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا
৯৫৬। জাবের (রা) বলেন, নবী (স) অসুস্থ হয়ে পড়লেন। আমরা তাঁর পেছনে নামায পড়লাম। তিনি বসা অবস্থায় ইমামতি করেন। আর আবু বকর (রা) তাঁর মুকাব্বির হন। তিনি আমাদের দিকে লক্ষ্য করে আমাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখেন। তিনি আমাদেরকে বসবার জন্য ইঙ্গিত করলেন। তাই আমরা বসে পড়লাম এবং বসা অবস্থায় তাঁর সাথে নামায পড়লাম। তিনি সালাম ফিরানোর পর বলেন: তোমরা তো প্রায় পারস্যবাসী ও রোমবাসীদের মত আচরণ করলে। তারা তাদের রাজা-বাদশাদের সামনে দাঁড়িয়ে থাকে, অথচ রাজা-বাদশাগণ থাকে বসা অবস্থায়। তোমরা এরূপ করো না। তোমরা তোমাদের ইমামগণের অনুসরণ করো। ইমাম যদি দাঁড়িয়ে নামায পড়েন তবে তোমরাও দাঁড়ানো অবস্থায় নামায পড়ো। আর যদি তারা বসা অবস্থায় নামায পড়েন তবে তোমরাও বসা অবস্থায় নামায পড়ো (মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কারো হাই উঠলে যেন নিজ মুখে হাত দেয়

📄 কারো হাই উঠলে যেন নিজ মুখে হাত দেয়


৪৩১-অনুচ্ছেদ: কারো হাই উঠলে যেন নিজ মুখে হাত দেয়।
৯৫৭ - عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيُّ ﷺ قَالَ إِذَا تَشَاوَبَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَهُ بِفِيْهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ فِيهِ .
৯৫৭। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কারো হাই উঠলে সে যেন তার হাত দিয়ে তার মুখ চেপে ধরে। কেননা শয়তান মুখে প্রবেশ করে (মু, দা, আ, আন)।
৯৫৮ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِذَا تَنَاءَبَ فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيْهِ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ.
৯৫৮। ইবনে আব্বাস (রা) বলেন, কারো হাই আসলে সে যেন তার হাত তার মুখের উপর রাখে। কেননা তা শয়তানের পক্ষ থেকে।
৯৫৯ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا تَشَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ على فِيهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُهُ
৯৫৯। আবু সাঈদ আল-খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তোমাদের কারো হাই আসলে সে যেন তার মুখ চেপে ধরে। অন্যথায় শয়তান তাতে প্রবেশ করে (মু, দা)।
৯৬০ - عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيُّ ﷺ قَالَ إِذَا تَشَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ فَمَهُ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُهُ
৯৬০। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কারো হাই উঠলে সে যেন তার হাত দ্বারা তার মুখ চেপে ধরে। অন্যথায় শয়তান তাতে ঢুকে পড়ে (মু, দা, আ, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 একজন অপরজনের মথার উকুন বেছে দিবে কি?

📄 একজন অপরজনের মথার উকুন বেছে দিবে কি?


৪৩২-অনুচ্ছেদ: একজন অপরজনের মথার উকুন বেছে দিবে কি?
৯৬১ - عَنْ أَنَسِ بْنِ مَالِكِ يَقُولُ كَانَ النَّبِيُّ ﷺ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتَطْعَمُهُ وَكَانَتْ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَقْلِي رَأْسَهُ فَنَامَ ثُمَّ اسْتَيْقَظَ يَضْحَكُ
৯৬১। আনাস ইবনে মালেক (রা) বলেন, নবী (স) মিলহন-কন্যা উম্মু হারাম (রা)-এর বাড়িতে যাতায়াত করতেন এবং তিনি তাঁকে আহার করাতেন। তিনি ছিলেন উবাদা ইবনুস সামিত (রা)-এর স্ত্রী। একদা উম্মু হারাম (রা) তাঁকে আহার করানোর পর তাঁর মাথার উকুন বাছতে লাগলেন। নবী (স) ঘুমিয়ে পড়লেন এবং ক্ষণিক পর হাসতে হাসতে জাগ্রত হলেন (বু,মু, দা, তি, না, ই, আ, মা)।
৯৬২ - عَنْ قَيْسِ بْنِ عَاصِمِ السَّعْدِى قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ هُذَا سَيِّدُ أَهْلِ الْوَبَرِ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ مَا الْمَالُ الَّذِي لَيْسَ عَلَى فِيْهِ تَبِعَةٌ مِنْ طَالِبٍ وَلَا مِنْ ضَيْفَ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ نِعْمَ الْمَالُ أَرْبَعُونَ وَالْكَثْرَةُ سِتُّوْنَ وَوَيْلٌ لِأَصْحَابِ الْمِيْتَيْنِ إِلَّا مَنْ أَعْطَى الكَرِيمَةَ وَمَنَحَ الْغَزِيرَةَ وَنَحَرَ السَّمِينَةَ فَأَكَلَ وَأَطْعَمَ الْقَانِعَ وَالْمُعْتَرَّ قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا أَكْرَمُ هَذِهِ الْأَخْلاقِ لَا يُحَلُّ بِوَادٍ أَنَا فِيهِ مِنْ كَثْرَةِ نَعَمِي فَقَالَ كَيْفَ تَصْنَعُ بِالْعَطِيَّةِ قُلْتُ أعطى البكر وَأَعْطَى النَّابَ قَالَ كَيْفَ تَصْنَعُ فِي الْمَنِيْحَةِ قَالَ إِنِّي لَأَمْنَحُ الْمِائَةَ قَالَ كَيْفَ تَصْنَعُ فِي الطُّرُوقَةِ قَالَ يَغْدُو النَّاسُ بحِبَالِهِمْ وَلَا يُوزَعُ رَجُلٌ مِّنْ جَمَلٍ يَخْتَطِمُهُ فَيُمْسِكُ مَا بَدَا لَهُ حَتَّى يَكُونَ هُوَ يَرُدَّه فَقَالَ النَّبِيُّ ﷺ فَمَالُكَ أَحَبُّ إِلَيْكَ أَمْ مَالُ مَوَالِيْكَ قَالَ مَالِي قَالَ فَإِنَّمَا لَكَ مِنْ مَالِكَ مَا أَكَلْتَ فَأَقْنَيْتَ أَوْ أَعْطَيْتَ فَأَمْضَيْتَ وَسَائِرَهُ لِمَوَالِيْكَ فَقُلْتُ لَا جَرَمَ لَئِنْ رَجَعْتُ لَأُقِلَنَّ عَدَدَهَا فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ جَمَعَ بَنِيْهِ فَقَالَ يَا بُنَيَّ خُذُوا عَنِّى فَإِنَّكُمْ لَنْ تَأْخُذُوا عَنْ أَحَدٍ هُوَ أَنْصَحُ لَكُمْ مِّنِّى لَا تَنُوحُوا عَلَى فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ لَمْ يُنَحْ عَلَيْهِ وَقَدْ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَنْهَى عَنِ النِّيَاحَةِ وَكَفْتُونِي فِي ثِيَابِيُّ الَّتِي كُنْتُ أَصَلَّى فِيْهَا وَسَوْدُوا أَكَابِرَكُمْ فَإِنَّكُمْ إِذَا سَوَّدْتُمْ أَكَابِرَكُمْ لَمْ يَزَلْ لِأَبِيْكُمْ فِيكُمْ خَلِيفَةً وَإِذَا سَوَّدْتُمْ أَصَاغِرِكُمْ هَانَ أَكَابِرَكُمُ النَّاسِ وَزَهْدُوا فِيكُمْ وَأَصْلِحُوا عَيْشَكُمْ فَإِنَّ فِيهِ غنى عن طلب النَّاسِ وَأَيَّاكُمْ وَالْمَسْأَلَةَ فَإِنَّهَا آخَرُ كَسْبِ الْمَرْءِ وَإِذَا دَفَنْتُمُونِي فَسَرُّوا عَلَى قَبْرِى فَإِنَّهُ كَانَ يَكُونُ شَيْءٌ بَيْنِي وَبَيْنَ هَذَا الْحَيِّ مِنْ بَكْرِ بْنِ وَائِلٍ خُمَاشَاتٍ فَلَا آمَنُ سَفِيهَا أَنْ يَأْتِيَ أَمْرًا يَدْخُلُ عَلَيْكُمْ عَيْبًا فِي دِينِكُمْ
৯৬২। কায়েস ইবনে আসেম আস-সাদী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-এর নিকট উপস্থিত হলে তিনি বলেন: সে হলো তাঁবুবাসীদের নেতা। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার কি পরিমাণ মাল থাকলে আমার উপর যাঞ্চাকারী বা মেহমানের কোন দায়দায়িত্ব থাকে না? রাসূলুল্লাহ (স) বলেন : চল্লিশটি (পশু সংখ্যা) উত্তম, আর ঊর্ধ্বতন সংখ্যা ষাট। আর দুই শতের মালিকদের তো বিপদ। তবে যে ব্যক্তি উঠতি বয়সের উট দান করে, দুধ পানের জন্য কাউকে উষ্ট্রী ধার দেয় এবং মোটাতাজা উট যবেহ করে নিজেও আহার করে এবং অভাবী ভদ্রলোক ও যাঞ্চাকারীদেরও আহার করায় (তার ভয়ের কোন কারণ নাই)। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তা তো অতি উত্তম স্বভাব। কিন্তু আমি যে উপত্যকায় বাস করি সেখানে আমার পশুর প্রাচুর্যের বিচারে এটা তো মামুলি ব্যাপার। তিনি জিজ্ঞেস করেন: তুমি কিরূপ দান-খয়রাত করো? আমি বললাম, উঠতি বয়সের উষ্ট্রীও দান করে থাকি। তিনি বলেন: তুমি কিভাবে দুধ পানের জন্য উষ্ট্রী ধার দিয়ে থাকো? আমি বললাম, আমি শত সংখ্যক দান করি। তিনি পুনরায় জিজ্ঞেস করেন: প্রজননের ব্যাপারে তুমি কি করো? আমি বললাম, লোকজন তাদের গর্ভ গ্রহণকারিনী উষ্ট্রী নিয়ে আসে এবং আমার উট পালের মধ্যকার যে উটটিকে প্ররোচিত করতে পারে, তা সাথে নিয়ে যায় এবং তার প্রয়োজন মাফিক তা তার কাছে রেখে দেয়। প্রয়োজন শেষে সে তা ফেরত দিয়ে যায়। নবী (স) বলেন: তোমার নিজের মাল তোমার অধিক প্রিয় নাকি তোমার ওয়ারিসদের মাল? রাবী বলেন, আমার মাল। তিনি বলেন: তোমার মাল তাই যা তুমি নিজে পানাহার করে শেষ করেছো অথবা কাউকে (আল্লাহ্ পথে) দান করেছো। তাছাড়া অবশিষ্টটুকু তোমার ওয়ারিসদের মাল। আমি বললাম, এবার ফিরে গিয়ে অবশ্যই উটের সংখ্যা কমিয়ে ফেলবো। অতঃপর তার মৃত্যুর সময় আসন্ন হলে তিনি তার পুত্রদের ডেকে একত্র করেন এবং বলেন, হে পুত্রগণ! তোমরা আমার উপদেশ শোনো। কেননা তোমাদের জন্য আমার উপদেশের চেয়ে অধিক কল্যাণকামী উপদেশদাতা আর কাউকে পাবে না। আমার মৃত্যুর পর আমার জন্য বিলাপ করো না। কেননা রাসূলুল্লাহ (স)-এর ইন্তিকালের পর তাঁর জন্য বিলাপ করা হয়নি। আমি নবী (স)-কে "বিলাপ করতে নিষেধ করতে শুনেছি"। আর আমার নামায পড়ার বস্ত্র দ্বারা আমার কাফন দিবে। তোমরা তোমাদের মধ্যকার প্রবীণদের নেতা নির্বাচিত করবে। কেননা যাবৎ তোমরা তোমাদের প্রবীণদের নেতা বানাবে তোমাদের পিতৃপুরুষের প্রতিনিধিত্ব তোমাদের মধ্যে বিদ্যমান থাকবে। আর যখন তোমরা তোমাদের মধ্যকার যুবকদের তোমাদের নেতা নির্বাচিত করবে, তখন লোক সমক্ষে তোমাদের পিতৃপুরুষের অবমাননা হবে। তোমাদের মধ্যে কৃষ্ণসাধনার প্রেরণা যোগাবে। তোমাদের জীবনযাত্রাকে সমুন্নত করো। কেননা তাতে অন্যের দ্বারস্থ হতে হয় না। তোমরা ভিক্ষাবৃত্তি থেকে অবশ্যই বিরত থাকবে। কেননা তা হচ্ছে সর্বশেষ নিকৃষ্টতর পেশা। যখন তোমরা আমাকে দাফন করবে তখন আমার কবর মাটির সাথে সমান করে দিবে। কেননা আমার এবং ঐ পার্শ্ববর্তী জনপদে বসবাসরত বাক্স ইবনে ওয়াইল গোত্রের মধ্যে প্রায়ই বিবাদ হতো। পাছে তাদের মধ্যকার কোন নির্বোধ ব্যক্তি এমন কোন কর্ম করে বসে যার প্রতিশোধ গ্রহণ তোমাদের বেলায় তোমাদের দীন-ধর্মের জন্য অনিষ্টকর হবে (হা, হি, আ, তা, ইস্তীআব)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অবাক-বিস্ময়ে মাথা দোলানো এবং দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরা

📄 অবাক-বিস্ময়ে মাথা দোলানো এবং দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরা


৪৩৩-অনুচ্ছেদ: অবাক-বিস্ময়ে মাথা দোলানো এবং দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরা।
৯৬৩ - عَنْ أَبِي ذَرٍّ قَالَ آتَيْتُ النَّبِيُّ اللهِ بِوَضُوءٍ فَحَرَّكَ رَأْسَهُ وَغَضٌ عَلَى شَفَتَيْهِ قُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَذَيْتُكَ قَالَ لَا وَلَكِنَّكَ تُدْرِكُ أَمَرَاءَ أَوْ أَئِمَّةً يُؤَخِّرُونَ الصَّلَاةَ لِوَقْتِهَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلَّهُ وَلَا تَقُولُنَّ صَلَّيْتُ فَلَا أَصَلَّى
৯৬৩। আবু যার (রা) বলেন, আমি নবী (স)-এর উযুর পানি নিয়ে আসলাম। তিনি তাঁর মাথা মললেন এবং দাঁত দ্বারা দুই ঠোঁট চেপে ধরলেন। আমি বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? তিনি বলেন: না। তুমি এমন অনেক আমীর ও ইমামের সাক্ষাত পাবে যারা ওয়াক্তমত নামায পরবে না, নামাযে বিলম্ব করবে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যাপারে আপনি আমাকে কি হুকুম করেন? তিনি বলেন: তুমি ওয়াক্তমত নামায পড়বে, তারপর তাদের সাথে মিলিত হলে তাদের সাথেও নামায পড়বে। কিন্তু তুমি বলবে না, আমি নামায পড়েছি, পুনরায় আর পড়বো না (বু, দা, তি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00