📘 আল আদাবুল মুফরাদ > 📄 পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া

📄 পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া


৪২৬-অনুচ্ছেদ : পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া।
৯৪৯ - عَنْ أَبِي بُرْدَةَ قَالَ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهُوَ فِي بَيْتِ أُمِّ الْفَضْلِ ابْنِ الْعَبَّاسِ فَعَطَسْتُ فَلَمْ يُشَمِّتْنِي وَعَطَسَتْ فَشَمَّتَهَا فَأَخْبَرْتُ أُمِّي فَلَمَّا أَنْ أَتَاهَا وَقَعَتْ بِهِ وَقَالَتْ عَطَسَ ابْنِي فَلَمْ تُشَمِّتْهُ وَعَطَسَتْ فَشَمَّتْهَا فَقَالَ لَهَا إِنِّي سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللهَ فَشَمِّتُوهُ وَإِنْ لَّمْ يَحْمَدِ اللَّهَ فَلَا تُشَمِّتُوهُ وَإِنَّ ابْنِي عَطَسَ فَلَمْ يَحْمَدِ اللهَ فَلَمْ أَشَمِّتْهُ وَعَطَسَتْ فَحَمِدَتِ اللهَ فَشَمْتُهَا فَقَالَتْ أَحْسَنْتَ .
৯৪৯। আবু বুরদা (র) বলেন, আমি আবু মূসা (রা)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি ইবনে আব্বাস (রা)-এর মাতা উম্মুল ফাদল (রা)-এর ঘরে ছিলেন। আমি হাঁচি দিলাম কিন্তু তিনি তার জবাব দেননি। অথচ উম্মুল ফাদল (রা) হাঁচি দিলে তিনি তার জবাব দিলেন। আমি (ফিরে এসে) আমার মাতাকে এই কথা জানালাম। অতঃপর আবু মূসা (রা) আমার মায়ের কাছে এলে তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলে হাঁচি দিয়েছিল, কিন্তু আপনি তার জবাব দেননি। অথচ উম্মুল ফادল (রা) হাঁচি দিলে আপনি তার জবাব দিয়েছেন। আবু মূসা (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ "তোমাদের কোন ব্যক্তি হাঁচি দিয়ে আল্লাহ্ প্রশংসা করলে তোমরা তার জবাব দিও। আর যদি সে আল্লাহর প্রশংসা না করে তবে তোমরা তার জবাব দিও না"। আমার ছেলেটি (অর্থাৎ আপনার ছেলেটি) হাঁচি দিয়েছে, কিন্তু আলহামদু লিল্লাহ বলেনি, তাই আমিও তার জবাব দেইনি। উম্মুল ফাদল (রা) হাঁচি দিয়েছেন এবং আলহামদু লিল্লাহ বলেছেন। তাই আমিও তার জবাব দিয়েছি। আমার মা বলেন, আপনি ঠিক করেছেন (মু, দা, তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 হাই তোলা

📄 হাই তোলা


৪২৭-অনুচ্ছেদ : হাই তোলা।
৯৫০ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا تَشَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ .
৯৫০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসাধ্য তা চেপে রাখে (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কাউকে ডাকলে জবাবে লাব্বায়েক বলা

📄 কাউকে ডাকলে জবাবে লাব্বায়েক বলা


৪২৮-অনুচ্ছেদ: কাউকে ডাকলে জবাবে লাব্বায়েক বলা।
৯৫১ - عَنْ مُعَادٍ قَالَ أَنَا رَدِيْفٌ النَّبِيُّ ﷺ فَقَالَ يَا مُعَادُ قُلْتُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ ثُمَّ قَالَ مِثْلَهُ ثَلاثًا هَلْ تَدْرِي مَا حَقُّ الله عَلَى الْعِبَادِ أَنْ يُعْبَدُوهُ وَلَا يُشْرِكُوا بِهِ شَيْئًا ثُمَّ سَارَ سَاعَةً فَقَالَ يَا مُعَاذُ قُلْتُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ قَالَ هَلْ تَدْرِي مَا حَقَّ الْعِبَادِ عَلَى الله عَزَّ وَجَلَّ إِذَا فَعَلُوا ذَلِكَ أَنْ لا يُعَذِّبَهُمْ .
৯৫১। মুআয (রা) বলেন, আমি জন্তুযানে নবী (স)-এর পিছনে আরোহিত ছিলাম। তখন তিনি বলেন: হে মুআয! আমি বললাম, লাব্বায়েক ওয়া সাদায়েক (আমি হাযির আছি)। তিনি পরপর তিনবার এভাবে ডাকলেন, তুমি কি জানো, বান্দার কাছে আল্লাহ্ কি দাবি আছে? "তারা তাঁর ইবাদত করবে এবং তাঁর সাথে অপর কিছু শরীক করবে না"। অতঃপর তিনি কিছুক্ষণ পথ চলার পর আবার ডাকলেনঃ হে মুআয! আমি জবাব দিলাম, লাব্বায়েক ওয়া সাদায়েক। তিনি বলেন: তুমি কি জানো, তারা যদি তাই করে তবে মহামহিম আল্লাহর কাছে তাদের কি দাবি আছে? তিনি তাদেরকে শাস্তি দিবেন না (বু,মু, দা,তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ভাইয়ের সম্মানার্থে কোন ব্যক্তির দাঁড়ানো

📄 ভাইয়ের সম্মানার্থে কোন ব্যক্তির দাঁড়ানো


৪২৯-অনুচ্ছেদ: ভাইয়ের সম্মানার্থে কোন ব্যক্তির দাঁড়ানো।
৯৫২ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ وَكَانَ قَائِدُ كَعْبٍ مِّنْ بَنِيْهِ حِيْنَ عَلَى قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكَ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُول الله ﷺ عَنْ غَزْوَةٍ تَبُوكَ فَتَابَ اللَّهُ عَلَيْهِ وَأَذَنَ رَسُولُ اللهِ ﷺ بِتَوْبَةِ اللهِ عَلَيْنَا حِيْنَ صَلَّى صَلَاةَ الْفَجْرِ فَتَلَقَّانِي النَّاسُ فَوْجًا فَوْجًا يُهَنُّوني بالتَّوبة يَقُولُونَ لتَهنَّكَ تَوبة الله عَلَيْكَ حَتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا بِرَسُول الله ﷺ حَوْلَهُ النَّاسُ فَقَامَ إِلَى طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرُولُ حَتَّى صَافَحَنِي وَهَنَانِي وَاللهِ مَا قَامَ إِلَى رَجُلٌ مِّنَ الْمُهَاجِرِينَ غَيْرَهُ لَا أَنْسَاهَا لِطَلْحَةَ .
৯৫২। আবদুল্লাহ ইবনে কাব (রা) থেকে বর্ণিত। কাব (রা) অন্ধ হয়ে গেলে তার পুত্রদের মধ্যে তিনি তার পথপ্রদর্শক ছিলেন। তিনি বলেন, কাব ইবনে মালেক (রা) তাবুক যুদ্ধে যোগদান না করে রাসূলুল্লাহ (স)-এর পেছনে থেকে যাওয়ার ঘটনা প্রসঙ্গে বলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন এবং রাসূলুল্লাহ (স) ফজরের নামায পড়ার পর আল্লাহ কর্তৃক আমাদের তওবা কবুল করার কথা ঘোষণা করলেন। তাতে দলে দলে লোক এসে আমার তওবা কবুল হওয়ার জন্য আমাকে অভিনন্দন জানাতে থাকেন। তারা বলেন, আপনার তওবা আল্লাহ্র দরবারে কবুল হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাই। এমতাবস্থায় আমি গিয়ে মসজিদে প্রবেশ করলাম। তখন রাসূলুল্লাহ (স) লোক পরিবেষ্টিত অবস্থায় সমাসীন। তালহা ইবনে উবায়দুল্লাহ (রা) উঠে দৌড়ে এসে আমার সাথে মোসাফাহা (করমর্দন) করেন এবং আমাকে অভিনন্দন জানান। আল্লাহর শপথ! মুহাজিরদের মধ্যে তিনি ব্যতীত আর কেউ আমার দিকে উঠে আসেননি। আমি তালহার এ ব্যবহার কখনও ভুলতে পারবো না (বু.মু,দা, তি,না)।
৯৫৩ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ نَاسًا نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَادٍ فَأَرْسِلَ إِلَيْهِ فَجَاءَ عَلَى حِمَارٍ فَلَمَّا بَلَغَ قَرِيبًا مِّنَ الْمَسْجِدِ قَالَ النَّبِيُّ ﷺ ائْتُوا خَيْرُكُمْ أَوْ سَيِّدَكُمْ فَقَالَ يَا سَعْدُ إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ فَقَالَ سَعْدٌ أَحْكُمُ فِيْهِمْ أَنْ تُقْتَلَ مُقَاتِلَتُهُمْ وَتُسْبَى ذُرِّيَّتُهُمْ فَقَالَ النَّبِيُّ ﷺ حَكَمْتَ بِحُكْمِ اللَّهِ أَوْ قَالَ حَكَمْتَ بِحُكْمِ الْمَلِكِ .
৯৫৩। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। লোকেরা (ইহুদীরা) সাদ ইবনে মুআয (রা)-এর ফয়সালা মেনে নেয়ার ব্যাপারে তাদের সম্মতি জ্ঞাপন করলে তার জন্য লোক পাঠানো হলো। তিনি একটি গাধায় চড়ে আসলেন। তিনি মসজিদের নিকটে এসে পৌঁছলে নবী (স) বলেন: তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিকে বা তোমাদের নেতাকে সংবর্ধনা জ্ঞাপন করো। তিনি বলেনঃ হে সাদ! তারা তোমার ফয়সালা মেনে নেয়ার সম্মতি প্রকাশ করেছে। সাদ (রা) বলেন, তাদের ব্যাপারে আমার ফয়সালা এই যে, তাদের মধ্যকার যুদ্ধক্ষম ব্যক্তিদের হত্যা করা হবে এবং তাদের শিশুদের বন্দী করা হবে। নবী (স) বলেনঃ তুমি আল্লাহ্ বা মহান মালিকের ফয়সালা অনুযায়ী ফয়সালা করেছো (বু,মু, দা,না)।
৯৫৪ - عَنْ أَنَسٍ قَالَ مَا كَانَ شَخْصُ أَحَبُّ إِلَيْهِمْ رُؤْيَةً مِّنَ النَّبِيِّ اللهِ وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا إِلَيْهِ لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ ذَلِكَ
৯৫৪। আনাস (রা) বলেন, সাহাবীগণের নিকট নবী (স)-এর দর্শন যতো প্রিয় ছিল, আর কারো দর্শন তাদের নিকট এতো প্রিয় ছিলো না। অথচ তারা তাঁকে (আসতে) দেখে তাঁর (সম্মানার্থে) কখনো উঠে দাঁড়াতেন না। কেননা তারা জানতেন যে, তা তাঁর অপছন্দীয় (তি, আ)।
৯৫৫ - عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا مِّنَ النَّاسِ كَانَ أَشْبَهُ بِالنَّبِيِّ كَلَامًا وَلَا حَدِيثًا وَلَا جِلْسَةً مِّنْ فَاطِمَةَ قَالَتْ وَكَانَ النَّبِيُّ ﷺ إِذَا رَأَهَا قَدْ أَقْبَلَتْ رَحْبَ بِهَا ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَبْلَهَا ثُمَّ أَخَذَ بِيَدِهَا فَجَاءَ بِهَا حَتَّى يُجْلِسَهَا فِي مَكَانِهِ وَكَانَتْ إِذَا أَتَاهَا النَّبِيُّ اللهِ رَحْبَتْ بِهِ ثُمَّ قَامَتْ إِلَيْهِ فَقَبَّلَتْهُ وَإِنَّهَا دَخَلَتْ عَلَى النَّبِيِّ ﷺ فِي مَرَضِهِ الَّذِي قُبِضَ فِيهِ فَرَحْبَ وَقَبْلَهَا وَأَسَرَّ إِلَيْهَا فَبَكَتْ ثُمَّ فَقُلْتُ لِلنِّسَاءِ إِنْ كُنْتُ لَأَرَى أَنَّ لِهذِهِ الْمَرْأَةِ فَضْلاً عَلَى النِّسَاءِ أَسَرَّ إِلَيْهَا فَضَحِكَتْ فَإِذَا هِيَ مِنَ النِّسَاءِ بَيْنَمَا هِيَ تَبْكِي إِذَا هِيَ تَضْحَكُ فَسَأَلْتُهَا مَا قَالَ لَكِ قَالَتْ إِنِّي إِذَا لَبَدْرَةٌ فَلَمَّا قُبِضَ النَّبِيُّ ﷺ فَقَالَتْ أَسَرُّ إِلَىَّ فَقَالَ إِنِّي مَيِّتٌ فَبَكَيْتُ ثُمَّ أَسَرَّ إِلَىَّ فَقَالَ إِنَّكِ أَوَّلُ أَهْلِي بِي لُحُوقًا فَسُرِرْتُ بِذلِكَ وَأَعْجَبَنِي .
৯৫5। উম্মুল মুমিনীন আয়েশা (রা) বলেন, কথাবার্তায়, উঠাবসায় ফাতেমার চাইতে নবী (স)-এর সাথে অধিক সাদৃশ্যপূর্ণ আমি আর কাউকে দেখিনি। তিনি আরও বলেন, নবী (স) তাকে দেখলেই অভ্যর্থনা জানাতেন, তার জন্য উঠে দাঁড়াতেন এবং তাকে চুমা দিতেন, অতঃপর তার হাত ধরে তাকে এনে নিজের বসার স্থানে বসাতেন। অপরদিকে নবী (স)-ও তাঁর নিকট গেলে তিনি তাঁকে অভ্যর্থনা জানাতেন এবং উঠে গিয়ে তাঁকে চুমা দিতেন। নবী (স)-এর অন্তিম রোগের সময় তিনি তাঁর নিকট উপস্থিত হলে তিনি তাকে অভ্যর্থনা জানালেন, তাকে চুমা দিলেন এবং তার সাথে গোপনে কথা বললেন। ফাতেমা (রা) তাতে কেঁদে দিলেন। তিনি পুনরায় তাকে গোপনে কিছু বললে এবার তিনি (ফাতেমা) হাসেন। আমি উপস্থিত মহিলাগণকে বললাম, আমি মনে করি নারী জাতির মধ্যে এই মহিলা মর্যাদায় অনন্য। তবুও ইনি একজন নারীই, কখনো কাদেন আবার কখনও হাসেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি আপনাকে কী বলেছেন? তিনি বলেন, নিশ্চয় আমি এখন গোপন রহস্যের সংরক্ষক। নবী (স) ইন্তিকাল করার পর তিন বলেন, প্রথমার তিনি গোপনে বলেন: "আমার মৃত্যু আসন্ন"। তাই আমি কেঁদেছি। অতঃপর তিনি গোপনে আমাকে বলেন: "আমার পরিজনদের মধ্যে সর্বপ্রথম তুমিই (মৃত্যুবরণ করে) আমার সাথে মিলিত হবে"। এতে আমি খুশি হই এবং তা আমাকে আনন্দ করে (বু ৩৩৫৪, তি ৩৮০৯, মু, দা, হা, হি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00