📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ যেন হাঁচি দিয়ে 'আ-ব' না বলে

📄 কেউ যেন হাঁচি দিয়ে 'আ-ব' না বলে


৪২৩-অনুচ্ছেদ: কেউ যেন হাঁচি দিয়ে 'আ-ব' না বলে।
৯৪৫ - عَنْ مُجَاهِدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ عَطَسَ ابْنُ لَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِمَّا أَبُو بَكْرٍ وَأَمَّا عُمَرُ فَقَالَ ابْ فَقَالَ ابْنُ عُمَرَ وَمَا أَبْ إِنَّ ابْ اسْمُ شَيْطَانٍ مِّنَ الشَّيَاطِينِ جَعَلَهَا بَيْنَ العطسة والحَمْد
৯৪৫। মুজাহিদ (র) বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা)-এর এক পুত্র আবু বাক্স অথবা উমার হাঁচি দিয়ে 'আ-ব' শব্দ করলো। ইবনে উমার (রা) বলেন, আ-ব আবার কি? আ-ব তো শয়তানদের মধ্যকার এক শয়তানের নাম। সে এটিকে হাঁচি ও আলহামদু লিল্লাহ্ মাঝখানে রেখে দিয়েছে (শা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ বারবার হাঁচি দিলে

📄 কেউ বারবার হাঁচি দিলে


৪২৪-অনুচ্ছেদ: কেউ বারবার হাঁচি দিলে।
৯৪৬ - حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ فَعَطَسَ رَجُلٌ فَقَالَ يَرْحَمُكَ اللَّهُ ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ النَّبِيُّ ﷺ هُذَا مَرْكُومٌ .
৯৪৬। ইয়াস ইবনে সালামা (র) বলেন, আমার পিতা বলেছেন, আমি নবী (স)-এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি হাঁচি দিলে নবী (স) বলেন: ইয়ারহামুকাল্লাহ। সে পুনরায় হাঁচি দিলে নবী (স) বলেন: এতো সর্দিতে আক্রান্ত (মু,দা,তি, না, ই, আ, দার)।
৯৪৭ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ شَمِّتْهُ وَاحِدَةً وَثِنْتَيْنِ وَثَلاثًا فَمَا كَانَ بَعْدَ هُذَا فَهُوَ زَكَامٌ.
৯৪৭। আবু হুরায়রা (রা) বলেন, হাঁচিদাতার জবাব দাও, একবার, দুইবার, তিনবার, এরপর যা তা সর্দি (দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কোন ইহুদী হাঁচি দিলে

📄 কোন ইহুদী হাঁচি দিলে


৪২৫-অনুচ্ছেদ: কোন ইহুদী হাঁচি দিলে।
৯৪৮ - عَنْ أَبِي مُوسَى قَالَ كَانَ الْيَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ ﷺ رَجَاءَ أَنْ يَقُولَ لَهُمْ يَرْحَمُكُمُ اللَّهُ فَكَانَ يَقُولُ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ .
৯৪৮। আবু মূসা (রা) বলেন, ইহুদীরা নবী (স)-এর সামনে হাঁদি দিতো এই আশায় যে, তিনি তাদের জবাবে "ইয়ারহামুকুমুল্লাহ" বলবেন। কিন্তু তিনি বলতেন : ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম" (আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুন এবং তোমাদের অবস্থার পরিবর্তন করুন) (দা,তি,আ,হা,তহা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া

📄 পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া


৪২৬-অনুচ্ছেদ : পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া।
৯৪৯ - عَنْ أَبِي بُرْدَةَ قَالَ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهُوَ فِي بَيْتِ أُمِّ الْفَضْلِ ابْنِ الْعَبَّاسِ فَعَطَسْتُ فَلَمْ يُشَمِّتْنِي وَعَطَسَتْ فَشَمَّتَهَا فَأَخْبَرْتُ أُمِّي فَلَمَّا أَنْ أَتَاهَا وَقَعَتْ بِهِ وَقَالَتْ عَطَسَ ابْنِي فَلَمْ تُشَمِّتْهُ وَعَطَسَتْ فَشَمَّتْهَا فَقَالَ لَهَا إِنِّي سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللهَ فَشَمِّتُوهُ وَإِنْ لَّمْ يَحْمَدِ اللَّهَ فَلَا تُشَمِّتُوهُ وَإِنَّ ابْنِي عَطَسَ فَلَمْ يَحْمَدِ اللهَ فَلَمْ أَشَمِّتْهُ وَعَطَسَتْ فَحَمِدَتِ اللهَ فَشَمْتُهَا فَقَالَتْ أَحْسَنْتَ .
৯৪৯। আবু বুরদা (র) বলেন, আমি আবু মূসা (রা)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি ইবনে আব্বাস (রা)-এর মাতা উম্মুল ফাদল (রা)-এর ঘরে ছিলেন। আমি হাঁচি দিলাম কিন্তু তিনি তার জবাব দেননি। অথচ উম্মুল ফাদল (রা) হাঁচি দিলে তিনি তার জবাব দিলেন। আমি (ফিরে এসে) আমার মাতাকে এই কথা জানালাম। অতঃপর আবু মূসা (রা) আমার মায়ের কাছে এলে তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলে হাঁচি দিয়েছিল, কিন্তু আপনি তার জবাব দেননি। অথচ উম্মুল ফادল (রা) হাঁচি দিলে আপনি তার জবাব দিয়েছেন। আবু মূসা (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ "তোমাদের কোন ব্যক্তি হাঁচি দিয়ে আল্লাহ্ প্রশংসা করলে তোমরা তার জবাব দিও। আর যদি সে আল্লাহর প্রশংসা না করে তবে তোমরা তার জবাব দিও না"। আমার ছেলেটি (অর্থাৎ আপনার ছেলেটি) হাঁচি দিয়েছে, কিন্তু আলহামদু লিল্লাহ বলেনি, তাই আমিও তার জবাব দেইনি। উম্মুল ফাদল (রা) হাঁচি দিয়েছেন এবং আলহামদু লিল্লাহ বলেছেন। তাই আমিও তার জবাব দিয়েছি। আমার মা বলেন, আপনি ঠিক করেছেন (মু, দা, তি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00