📄 যিনি বলেন
৪২২-অনুচ্ছেদ: যিনি বলেন, তুমি আল্লাহর প্রশংসা করে থাকলে তিনি তোমাকে দয়া করুন।
৯৪৪ - حَدَّثَنَا مَكْحُولُ الْأَزْدِيُّ قَالَ كُنْتُ إلى جَنْبِ ابْنِ عُمَرَ فَعَطَسَ رَجُلٌ مِّنْ نَاحِيَةِ الْمَسْجِدِ فَقَالَ ابْنُ عُمَرَ يَرْحَمُكَ اللَّهُ إِنْ كُنْتَ حَمِدَتُ اللَّهَ .
৯৪৪। মাকহুল আল-আযদী (র) বলেন, আমি ইবনে উমার (রা)-এর পাশে উপস্থিত ছিলাম। মসজিদের এক পাশে এক ব্যক্তি হাঁচি দিলে ইবনে উমার (রা) বলেন, তুমি আল্লাহ্র প্রশংসা করে থাকলে আল্লাহ তোমার প্রতি সদয় হোন।
📄 কেউ যেন হাঁচি দিয়ে 'আ-ব' না বলে
৪২৩-অনুচ্ছেদ: কেউ যেন হাঁচি দিয়ে 'আ-ব' না বলে।
৯৪৫ - عَنْ مُجَاهِدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ عَطَسَ ابْنُ لَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِمَّا أَبُو بَكْرٍ وَأَمَّا عُمَرُ فَقَالَ ابْ فَقَالَ ابْنُ عُمَرَ وَمَا أَبْ إِنَّ ابْ اسْمُ شَيْطَانٍ مِّنَ الشَّيَاطِينِ جَعَلَهَا بَيْنَ العطسة والحَمْد
৯৪৫। মুজাহিদ (র) বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা)-এর এক পুত্র আবু বাক্স অথবা উমার হাঁচি দিয়ে 'আ-ব' শব্দ করলো। ইবনে উমার (রা) বলেন, আ-ব আবার কি? আ-ব তো শয়তানদের মধ্যকার এক শয়তানের নাম। সে এটিকে হাঁচি ও আলহামদু লিল্লাহ্ মাঝখানে রেখে দিয়েছে (শা)।
📄 কেউ বারবার হাঁচি দিলে
৪২৪-অনুচ্ছেদ: কেউ বারবার হাঁচি দিলে।
৯৪৬ - حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ فَعَطَسَ رَجُلٌ فَقَالَ يَرْحَمُكَ اللَّهُ ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ النَّبِيُّ ﷺ هُذَا مَرْكُومٌ .
৯৪৬। ইয়াস ইবনে সালামা (র) বলেন, আমার পিতা বলেছেন, আমি নবী (স)-এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি হাঁচি দিলে নবী (স) বলেন: ইয়ারহামুকাল্লাহ। সে পুনরায় হাঁচি দিলে নবী (স) বলেন: এতো সর্দিতে আক্রান্ত (মু,দা,তি, না, ই, আ, দার)।
৯৪৭ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ شَمِّتْهُ وَاحِدَةً وَثِنْتَيْنِ وَثَلاثًا فَمَا كَانَ بَعْدَ هُذَا فَهُوَ زَكَامٌ.
৯৪৭। আবু হুরায়রা (রা) বলেন, হাঁচিদাতার জবাব দাও, একবার, দুইবার, তিনবার, এরপর যা তা সর্দি (দা)।
📄 কোন ইহুদী হাঁচি দিলে
৪২৫-অনুচ্ছেদ: কোন ইহুদী হাঁচি দিলে।
৯৪৮ - عَنْ أَبِي مُوسَى قَالَ كَانَ الْيَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ ﷺ رَجَاءَ أَنْ يَقُولَ لَهُمْ يَرْحَمُكُمُ اللَّهُ فَكَانَ يَقُولُ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ .
৯৪৮। আবু মূসা (রা) বলেন, ইহুদীরা নবী (স)-এর সামনে হাঁদি দিতো এই আশায় যে, তিনি তাদের জবাবে "ইয়ারহামুকুমুল্লাহ" বলবেন। কিন্তু তিনি বলতেন : ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম" (আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুন এবং তোমাদের অবস্থার পরিবর্তন করুন) (দা,তি,আ,হা,তহা)।