📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?

📄 কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?


৪১৯-অনুচ্ছেদ: কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?
৯৩৫ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ الْحَمْدُ لِلَّهِ فَإِذَا قَالَ الْحَمْدُ لِلَّهِ فَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ وَلْيَقُلْ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ .
৯৩৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমাদের কেউ হাঁচি দিয়ে যেন বলে, আলহামদু লিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহ্)। সে আলহামদু লিল্লাহ বললে তার অপর ভাই বা সাথী যেন বলে, ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার প্রতি সদয় হোন)। আবার হাঁচিদাতা যেন বলে, ইয়াহ্দীকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম (আল্লাহ তোমাকে সৎপথে চালিত করুন এবং তোমাকে স্বাচ্ছন্দ প্রদান করুন) (বু, দা)।
৯৩৬ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ اللهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّشَاؤُبَ وَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللهَ كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ يَرْحَمُكَ اللَّهُ فَأَمَّا التَّشَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَشَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدُهُ مَا اسْتَطَاعَ فَإِنَّ أَحَدُكُمْ إِذَا تَثَانَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ .
৯৩৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। তোমাদের কেউ হাঁচি দিয়ে আল্লাহ্ প্রশংসা করলে (আলহামদু লিল্লাহ বললে) এবং অপর মুসলমান ব্যক্তি তা শোনতে পেলে ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার প্রতি সদয় হোন) বলা তার কর্তব্য হয়ে যায়। আর হাই উঠে শয়তানের পক্ষ থেকে। অতএব তোমাদের কারো হাই উঠলে সে যেন তা যথাসাধ্য চেপে রাখে। কারণ তোমাদের কোন ব্যক্তি হাই তুললে তাতে শয়তান আনন্দের হাসি দেয় (বু, দা,তি, না)।
৯৩৭ - عَنْ أَبِي جَمْرَةَ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ إِذَا شَمَّتَ عَافَانَا اللَّهُ وَإِيَّاكُمْ مِّنَ النَّارِ يَرْحَمُكُمُ اللَّهُ .
৯৩৭। আবু জামরা (র) বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে হাঁচির জবাবে বলতে শুনেছি, "আল্লাহ আমাদের এবং তোমাদের দোযখ থেকে রক্ষা করুন। আল্লাহ তোমাদের প্রতি সদয় হোন" (বু,মু,দা,তি,না,ই)।
৯৩৮ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ فَعَطَسَ رَجُلٌ فَحَمِدَ اللَّهَ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ يَرْحَمُكَ اللهُ ثُمَّ عَطَسَ أَخَرُ فَلَمْ يَقُلْ لَهُ شَيْئًا فَقَالَ يَا رَسُولَ اللهِ رَدَدْتُ عَلَى الْآخَرِ وَلَمْ تَقُلْ لَّيْ شَيْئًا قَالَ إِنَّهُ حَمِدَ اللَّهَ وَسَكَتْ .
৯৩৮। আবু হুরায়রা (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ (স)-এর নিকট বসা ছিলাম। এক ব্যক্তি হাঁচি দিয়ে আল্লাহ্র প্রশংসা করলে রাসূলুল্লাহ (স) তার জবাবে বলেন: ইয়ারহামুকাল্লাহ। অতঃপর আরেক ব্যক্তি হাঁচি দিলো কিন্তু তার জবাবে তিনি কিছুই বলেননি। সে ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আপনি ঐ লোকটির হাঁচির জবাব দিলেন, অথচ আমার জন্য কিছুই বলেননি। তিনি বলেন: সে তো আল্লাহ্ প্রশংসা করেছে কিন্তু তুমি তো কিছুই বলোনি।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 হাঁচিদাতা আল্লাহ্র প্রশংসা না করলে হাঁচির জবাব দিবে না

📄 হাঁচিদাতা আল্লাহ্র প্রশংসা না করলে হাঁচির জবাব দিবে না


৪২০-অনুচ্ছেদ : হাঁচিদাতা আল্লাহর প্রশংসা না করলে হাঁচির জবাব দিবে না।
৯৩৯ - عَنْ أَنَسٍ يَقُولُ عَطَسَ رَجُلانِ عِنْدَ النَّبِيِّ ﷺ فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّت الْآخَرَ فَقَالَ شَمَّتْ هَذا وَلَمْ تُشَمِّتْنِي قَالَ إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَلَمْ تَحْمَدُهُ .
৯৩৯। আনাস (রা) বলেন, দুই ব্যক্তি নবী (স)-এর সামনে হাঁচি দিলো। নবী (স) তাদের একজনের হাঁচির জবাব দিলেন এবং অপরজনের হাঁচির জবাব দেননি। সে বললো, আপনি ঐ ব্যক্তির হাঁচির জবাব দিলেন, অথচ আমার হাঁচির জবাব দেননি। তিনি বলেন: সে তো আল্লাহর প্রশংসা করেছে কিন্তু তুমি আল্লাহ্ প্রশংসা করোনি (বু, মু)।
৯৪০ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَلَسَ رَجُلانِ عِنْدَ النَّبِيِّ ﷺ أَحَدُهُمَا أَشْرَفُ مِنَ الْآخَرِ فَعَطَسَ الشَّرِيفُ مِنْهُمَا فَلَمْ يَحْمَدِ اللَّهَ وَلَمْ يُشَمِّتْهُ وَعَطَسَ الْآخَرُ فَحَمِدَ اللَّهَ فَشَمَّتَهُ النَّبِيُّ ﷺ فَقَالَ الشَّرِيفُ عَطَسْتُ عِنْدَكَ فَلَمْ تُشَمِّتْنِي وَعَطَسَ هَذَا الْآخَرُ فَشَمِّتُهُ فَقَالَ إِنَّ هَذَا ذَكَرَ اللَّهَ فَذَكَرْتُهُ وَأَنْتَ نَسِيْتَ اللَّهَ فَنَسِيْتُكَ .
৯৪০। আবু হুরায়রা (রা) বলেন, দুই ব্যক্তি নবী (স)-এর নিকট বসলো। তাদের একজন ছিল অপরজনের চেয়ে অধিক সম্মানী। তাদের মধ্যকার সম্মানী ব্যক্তিটি হাঁচি দিলো কিন্তু আল্লাহ্র প্রশংসা করলো না। নবী (স)-ও তার হাঁচির জবাব দেননি। অতঃপর অপর ব্যক্তি হাঁচি দিলো এবং আল্লাহ্র প্রশংসা করলো। নবী (স) তার হাঁচির জবাব দিলেন। তখন শরীফ ব্যক্তি বললো, আমি আপনার সামনে হাঁচি দিয়েছি, কিন্তু আপনি আমার কোন জবাব দেননি। অথচ এই ব্যক্তি হাঁচি দিলে আপনি তার জবাব দিয়েছেন। তিনি বলেন: ঐ ব্যক্তি আল্লাহকে স্মরণ করেছে, তাই আমিও তাঁকে স্মরণ করেছি। অপরদিকে তুমি আল্লাহকে ভুলে রয়েছো, তাই আমিও তোমাকে ভুলে রয়েছি (মু,দা,তি,ই,আ,হা,হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 হাঁচিদাতা প্রথমে কি বলবে

📄 হাঁচিদাতা প্রথমে কি বলবে


৪২১-অনুচ্ছেদ: হাঁচিদাতা প্রথমে কি বলবে?
৯৪১ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إِذَا عَطَسَ فَقِيلَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ فَقَالَ يَرْحَمُنَا وَإِيَّاكُمْ وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ .
৯৪১। আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি হাঁচি দিলে তার জবাবে যখন বলা হতো, ইয়ারহামুকাল্লাহ, তখন তিনি প্রত্যুত্তরে বলতেন, "আল্লাহ আমাকে ও তোমাদেরকে দয়া করুন এবং আমাকে ও তোমাদেরকে ক্ষমা করুন" (হা, বায)।
৯৪২ - عَنْ عَبْدِ اللَّهِ قَالَ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلْيَقُلْ مَنْ يَرُدُّ يَرْحَمُكَ اللهُ وَلْيَقُلْ هُوَ يَغْفِرُ اللهُ لِي وَلَكُمْ .
৯৪২। আবদুল্লাহ (রা) বলেন, তোমাদের কোন ব্যক্তি হাঁচি দিলে যেন বলে, "আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন"। আর জবাবদাতা বলবে, 'ইয়ারহামুকাল্লাহ'। প্রত্যুত্তরে প্রথম ব্যক্তি যেন বলে, "ইয়াগফিরুল্লাহু লী ওয়ালাকুম" (আল্লাহ আমাকে ও তোমাদের ক্ষমা করুন) (না, হা, তা)।
৯৪৩ - حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِيهِ قَالَ عَطَسَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ يَرْحَمُكَ اللَّهُ ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ النَّبِيُّ ﷺ هُذَا مَرْكُومٌ .
৯৪৩। ইয়াস ইবনে সালামা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (স)-এর সামনে হাঁচি দিলে তিনি বলেন: ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমায় দয়া করুন)। সে পুনরায় হাঁচি দিলে তিনি বলেন: সে সর্দিতে আক্রান্ত (মু, দা, তি, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যিনি বলেন

📄 যিনি বলেন


৪২২-অনুচ্ছেদ: যিনি বলেন, তুমি আল্লাহর প্রশংসা করে থাকলে তিনি তোমাকে দয়া করুন।
৯৪৪ - حَدَّثَنَا مَكْحُولُ الْأَزْدِيُّ قَالَ كُنْتُ إلى جَنْبِ ابْنِ عُمَرَ فَعَطَسَ رَجُلٌ مِّنْ نَاحِيَةِ الْمَسْجِدِ فَقَالَ ابْنُ عُمَرَ يَرْحَمُكَ اللَّهُ إِنْ كُنْتَ حَمِدَتُ اللَّهَ .
৯৪৪। মাকহুল আল-আযদী (র) বলেন, আমি ইবনে উমার (রা)-এর পাশে উপস্থিত ছিলাম। মসজিদের এক পাশে এক ব্যক্তি হাঁচি দিলে ইবনে উমার (রা) বলেন, তুমি আল্লাহ্র প্রশংসা করে থাকলে আল্লাহ তোমার প্রতি সদয় হোন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00