📄 কারো বক্তব্য
৯১৫ - عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِي أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ﷺ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى أَثَرِ سَمَاء كَانَتْ مِنَ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ ﷺ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذُلِكَ مُؤْمِنٌ بِي كَافِرُ بِالْكَوكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرُ بِي مُؤْمِنُ بِالكَوكَبِ .
৯১৫। যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) হুদায়বিয়াতে আমাদেরকে নিয়ে ফজরের নামায পড়লেন। ঐ রাতে বৃষ্টি হয়েছিল। নামাযান্তে নবী (স) লোকদের দিকে ফিরে বলেন: তোমরা কি জানো, তোমাদের প্রভু কী বলেছেন? তারা বলেন, আল্লাহ ও তাঁর রাসূলই সমধিক জ্ঞাত। আল্লাহ বলেন, "আমার বান্দারা আমার প্রতি মুমিন ও কাফেররূপে প্রভাতে উপনীত হয়। যে বলে, আল্লাহর করুণা ও দয়ায় বৃষ্টি হয়েছে সে আমার প্রতি মুমিন এবং নক্ষত্রসমূহের প্রতি অবিশ্বাসী। আর যে বলে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী" (বু,মু,দা, না)।
📄 লোকজন মেঘ দেখলে যা বলবে
৯১৬ - عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا رَأَى مُحِيْلَةً دَخَلَ وَخَرَجَ وَأَقْبَلَ وَادْبُرَ وَتَغَيَّرَ وَجْهُهُ فَإِذَا مَطَرَتِ السَّمَاءُ سُرَّى فَعَرَّفَتْهُ عَائِشَةُ ذُلِكَ فَقَالَ النَّبِيُّ ﷺ وَمَا أَدْرِي لَعَلَّهُ كَمَا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ .
৯১৬। আয়েশা (রা) বলেন, নবী (স) আকাশে মেঘের আনাগোনা দেখলে (চিন্তিত হয়ে) ঘরে ঢোকতেন, আবার বের হতেন, সামনে যেতেন আবার পেছনে ফিরে আসতেন এবং তাঁর চেহারা বিবর্ণ হয়ে যেতো। বৃষ্টি হলে পর তাঁর মুখে হাসি ফোটতো। আয়েশা (রা) তাঁর এরূপ অবস্থা সম্পর্কে তাঁর সাথে আলাপ করলে তিনি বলেন: কি জানি এমনও তো হতে পারে যেরূপ আল্লাহ বলেছেন, "অতঃপর তারা যখন মেঘমালাকে তাদের উপত্যকা অভিমুখে অগ্রসর হতে দেখলো তখন বললো, এতো সেই মেঘমালা যা আমাদের বৃষ্টি দিবে....." (বু,মু,তি, না)।
৯১৭ - عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ مَسْعُودٍ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ الطَّبَرَةُ شِرْكٌ وَمَا مِنَّا وَلَكِنَّ اللهَ يُذْهِبُهُ بِالتَّوَكَّلِ
৯১৭। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, নবী (স) বলেছেন: 'কুলক্ষণে' বিশ্বাস শেরেকের অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে অনুরূপ ধারণা আসে না। তবে আল্লাহর উপর ভরসা করার কারণে তিনি তা দূর করে দেন (তি,দা,ই)।
📄 অশুভ লক্ষণ
৯১৮ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُولُ الطَّيَرَةُ وَخَيْرُهَا الْقَالُ قَالُوا وَمَا الْقَالُ قَالَ كَلِمَةً صَالِحَةً يَسْمَعُهَا أَحَدُكُمْ .
৯১৮। আবু হুরায়রা (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছি: অশুভ লক্ষণ (বলতে কিছু নেই)। তার মধ্যে ফালই উত্তম। সাহাবীগণ জিজ্ঞেস করেন, 'ফাল' কি? তিনি বলেন: তোমাদের কেউ (অদৃশ্য থেকে) যে উত্তম কথা শোনতে পায় তা (বু,মু,আ,হি,তহা)।
📄 যে ব্যক্তি অশুভ লক্ষণ মানে না তার মর্যাদা
৯১৯ - عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ عُرِضَتْ عَلَى الْأُمَمُ بِالْمَوْسِمِ أَيَّامَ الْحَجِّ فَأَعْجَبَنِي كَثْرَةُ أُمَّتِي قَدْ مَلَكُوا السَّهْلَ وَالْجَبَلَ قَالُوا يَا مُحَمَّدُ أَرَضِيْتَ قَالَ نَعَمْ أَيْ رَبِّ قَالَ فَإِنَّ مَعَ هَؤُلاَءِ سَبْعِينَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَهُمُ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَكْتَرُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ قَالَ عُكَاشَةُ فَادْعُ اللَّهَ أَنْ يُجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ فَقَالَ رَجُلٌ أَخَرُ أَدْعُ اللَّهَ أَنْ يُجْعَلَنِي مِنْهُمْ قَالَ سَبَقَكَ بِهَا عُكَاشَةُ .
৯১৯। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: একদা হজ্জের মৌসুমে আমার উম্মাতকে আমার সামনে পেশ করা হলো। আমার উম্মাতের সংখ্যাধিক্যে আমি অভিভূত হলাম। সমভূমি ও পাহাড়-পর্বত তাদের দ্বারা পরিপূর্ণ। আমাকে জিজ্ঞেস করা হলো, হে মুহাম্মাদ! আপনি কি সন্তুষ্ট? আমি বললাম: হাঁ, হে প্রভু। তিনি বলেন, "উপরন্তু এদের সাথে রয়েছে আরো সত্তর হাজার যারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। তারা হচ্ছে সেইসব লোক যারা ঝাড়ফুঁক করায় না, শরীরে দাগ দেয়ায় না এবং অশুভ লক্ষণে বিশ্বাস করে না। তারা তাদের প্রভুর উপরই ভরসা করে"। তখন উকাশা (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে সেই দলের অন্তর্ভুক্ত করেন। তিনি দোয়া করলেন: "হে আল্লাহ! উকাশাকে তাদের অন্তর্ভুক্ত করো"। অপর এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্যও দোয়া করুন, যেন আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন: এ ব্যাপারে উকাশা তোমার অগ্রগামী হয়ে গেছে (বু, আ, মু)।