📄 হাতে মাটি স্পর্শ করা
৯১২ - عَنْ أَسَيْدِ بْنِ أَبِي أُسَيْدٍ عَنْ أُمِّهِ قَالَتْ قُلْتُ لِأَبِي قَتَادَةَ مَا لَكَ لَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ ﷺ كَمَا يُحَدِّثُ عَنْهُ النَّاسُ فَقَالَ أَبُو قَتَادَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ مَنْ كَذَبَ عَلَى فَلْيُسَهِّلْ لِجَنْبِهِ مَضْجَعًا مِّنَ النَّارِ وَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ ذلِكَ وَيُمْسَحُ الْأَرْضَ بِيَدِهِ .
৯১২। উসাইদ ইবনে আবু উসাইদ (র) থেকে তার মায়ের সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবু কাতাদা (রা)-কে বললাম, আপনার কি হলো যে, লোকে যেরূপ রাসূলুল্লাহ (স)-এর হাদীস বর্ণনা করেন, আপনি তেমনটি করেন না? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি : যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন তার পার্শ্বদেশকে জাহান্নামের বিছানার জন্য সমতল করে নেয়। (একথা বলে) রাসূলুল্লাহ (স) তাঁর হাত দ্বারা মাটি স্পর্শ করেন (শাফিঈ)।
📄 নুড়ি পাথর
৯১৩ - عَبْدِ اللَّهِ ابْنِ مُغَفَّلِ الْمُزَنِي قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنِ الْخَذَفِ وَقَالَ إِنَّهُ لَا يَقْتُلُ الصَّيْدَ وَلَا يَنْكَى الْعَدُوِّ وَإِنَّهُ يَفْقَأُ الْعَيْنَ وَيَكْسِرُ السِّنَّ .
৯১৩। আবদুল্লাহ ইবনে মুগাফফাল আল-মুযানী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) নুড়িপাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন : তা না পারে শিকার হত্যা করতে, আর না পারে শত্রুকে কাবু করতে। বরং তা চক্ষু নষ্ট করে অথবা দাঁত ভেঙ্গে দেয় (বু,মু,না)।
📄 তোমরা বায়ুকে গালি দিও না
৯১৪ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَخَذَتِ النَّاسَ الرِّيحُ فِي طَرِيقِ مَكَّةَ وَعُمَرُ حَاجَّ فَاشْتَدَّتْ فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ مَا الرِّيحُ فَلَمْ يَرْجِعُوا بِشَيْءٍ فَاسْتَحْتَقْتُ رَاحِلَتِي فَأَدْرَكْتُهُ فَقُلْتُ بَلَغَنِي أَنَّكَ سَالَتَ عَنِ الرِّيحِ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ الرِّيْحُ مِنْ رُوحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَتَأْتِي بِالْعَذَابِ فَلَا تَسُبُّوهَا وَسَلُوا اللَّهَ خَيْرَهَا وَعُوذُوا مِنْ شَرِّهَا .
৯১৪। আবু হুরায়রা (রা) বলেন, মক্কায় যাবার পথে লোকজন প্রবল বায়ু তাড়িত হলো। উমার (রা)-ও (তাদের সাথে) হজ্জের উদ্দেশে যাচ্ছিলেন। উমার (রা) তার চারপাশের লোকদের বলেন, এই বায়ু কী? তারা কিছুই উত্তর দিলো না। তখন আমি আমার বাহনটিকে তার দিকে ধাবিত করে তার নিকটে গিয়ে বললাম, আমি জানতে পারলাম যে, আপনি বায়ু সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি : "বাতাস হলো আল্লাহ্র রহমাতের অন্তর্ভুক্ত। তা রহমাতও বয়ে আনে, আবার আযাবও বয়ে আনে। অতএব তোমরা তাকে গালি দিও না, বরং তোমরা আল্লাহ্র কাছে তার কল্যাণ প্রার্থনা করো এবং তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো" (দা, না, ই, আ)।
📄 কারো বক্তব্য
৯১৫ - عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِي أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ ﷺ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى أَثَرِ سَمَاء كَانَتْ مِنَ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ ﷺ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذُلِكَ مُؤْمِنٌ بِي كَافِرُ بِالْكَوكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرُ بِي مُؤْمِنُ بِالكَوكَبِ .
৯১৫। যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) হুদায়বিয়াতে আমাদেরকে নিয়ে ফজরের নামায পড়লেন। ঐ রাতে বৃষ্টি হয়েছিল। নামাযান্তে নবী (স) লোকদের দিকে ফিরে বলেন: তোমরা কি জানো, তোমাদের প্রভু কী বলেছেন? তারা বলেন, আল্লাহ ও তাঁর রাসূলই সমধিক জ্ঞাত। আল্লাহ বলেন, "আমার বান্দারা আমার প্রতি মুমিন ও কাফেররূপে প্রভাতে উপনীত হয়। যে বলে, আল্লাহর করুণা ও দয়ায় বৃষ্টি হয়েছে সে আমার প্রতি মুমিন এবং নক্ষত্রসমূহের প্রতি অবিশ্বাসী। আর যে বলে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী" (বু,মু,দা, না)।