📄 মানবাত্মাসমূহ সমবেত সৈন্যদল
٤٠٢ - بَابُ الْأَرْوَاحِ جُنُودُ مُجَنَّدَةٌ
৯০৮- عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُولُ الْأَرْوَاحُ جُنُودٌ مُّجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ منْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ .
৯০৮। আয়েশা (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছি: মানবাত্মাসমূহ যেন সমবেত সৈন্যদল। (সৃষ্টির সেই আদিতে) যারা পরস্পর পরিচিত হয়েছে, এখানেও তারা পরস্পর পরিচিত হবে। আর সেখানে যারা পরস্পর অপরিচিত ছিল, এখানে তাদের মধ্যে অনৈক্য থাকবে (বু, মু, দা, ইলা)।
৯০৯- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ الْأَرْوَاحُ جُنُودُ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ منْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ .
৯০৯। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: মানবাত্মাসমূহ যেন সমবেত সৈন্যদল। (আদিতে) যারা পরস্পর পরিচিত হয়েছে, এখানেও (দুনিয়ায়) তারা পরস্পর পরিচিত হবে। আর সেখানে যারা পরস্পর অপরিচিত ছিল, এখানে তাদের মধ্যে অনৈক্য হবে (মু, দা)।
📄 বিস্মিত হয়ে কারো 'সুবহানাল্লাহ' বলা
৯১০ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ بَيْنَمَا رَاعٍ فِي غَنَمِهِ عَدَا الذَّنْبُ فَأَخَذَ مِنْهُ شَاةً فَطَلَبَهُ الرَّاعِي فَالْتَفَتَ إِلَيْهِ الذَّنْبُ فَقَالَ مَنْ لَهَا يَوْمَ السَّبْعِ لَيْسَ لَهَا رَاعٍ غَيْرِي فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ فَإِنِّي أَؤْمِنُ بِذلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ .
৯১০। আবু হুরায়রা (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছি: একদা এক রাখাল ছাগল চরাচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ ছাগলের পালের উপর ঝাপিয়ে পড়লো এবং একটি ছাগী ধরে নিয়ে গেলো। তখন রাখাল তার পিছু ধাওয়া করলো। নেকড়েটি তাকে লক্ষ্য করে বললো, যেদিন হিংস্র শ্বাপদের রাজত্ব হবে সেদিন আমি ছাড়া আর কে তার রক্ষক হবে? - উপস্থিত লোকজন বললো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ (স) বলেন: আমি, আবু বাক্স ও উমার তা বিশ্বাস করি (বু, মু)।
৯১১ - عَنْ عَلَيَّ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ فِي جَنَازَةٍ فَأَخَذَ شَيْئًا فَجَعَلَ يَنْكُتُ بِهِ فِي الْأَرْضِ فَقَالَ مَا مِنْكُمْ مِّنْ أَحَدٍ الأَ قَدْ كُتِبَ مَقْعَدَهُ مِنَ النَّارِ وَمَقْعَدَهُ مِنَ الْجَنَّةَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نَتَكلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ العَمَلَ قَالَ اعْمَلُوا فَكُلُّ مُيَسِّرٌ لِمَا خُلِقَ لَهُ قَالَ أَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيُبَسِّرُ لِعَمَلِ السَّعَادَةِ وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيُيَسُرُ لِعَمَلِ الشَّقَاوَةِ ثُمَّ قَرَأَ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى .
৯১১। আলী (রা) বলেন, নবী (স) এক জানাযায় অংশগ্রহণ করেন। তিনি একটি জিনিস হাতে নিয়ে তা দিয়ে মাটিতে রেখা টানতে লাগলেন। তিনি বলেন: তোমাদের মধ্যে এমন কেউ নেই যার ঠিকানা দোযখ অথবা বেহেশত লিপিবদ্ধ করা হয়নি। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আমাদের ভাগ্যলিপির উপর নির্ভর করে কাজকর্ম ত্যাগ করবো না? তিনি বলেন: তোমরা কাজকর্ম করতে থাকো। কেননা যাকে যেজন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটি সহজসাধ্য করা হয়েছে। তিনি আরো বলেন: যে ব্যক্তি ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে তার জন্য সৌভাগ্যজনক কাজ সহজসাধ্য করা হয়েছে। আর যে ব্যক্তি হতভাগ্য হবে তার জন্য দুর্ভাগ্যজনক কাজ সহজসাধ্য করা হয়েছে। অতঃপর তিনি তিলাওয়াত করেন: "অনন্তর যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বাণীর সত্যতা ঘোষণা করে..." (সূরা লাইল: ৫-৭)।
📄 হাতে মাটি স্পর্শ করা
৯১২ - عَنْ أَسَيْدِ بْنِ أَبِي أُسَيْدٍ عَنْ أُمِّهِ قَالَتْ قُلْتُ لِأَبِي قَتَادَةَ مَا لَكَ لَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ ﷺ كَمَا يُحَدِّثُ عَنْهُ النَّاسُ فَقَالَ أَبُو قَتَادَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ مَنْ كَذَبَ عَلَى فَلْيُسَهِّلْ لِجَنْبِهِ مَضْجَعًا مِّنَ النَّارِ وَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ ذلِكَ وَيُمْسَحُ الْأَرْضَ بِيَدِهِ .
৯১২। উসাইদ ইবনে আবু উসাইদ (র) থেকে তার মায়ের সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবু কাতাদা (রা)-কে বললাম, আপনার কি হলো যে, লোকে যেরূপ রাসূলুল্লাহ (স)-এর হাদীস বর্ণনা করেন, আপনি তেমনটি করেন না? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি : যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন তার পার্শ্বদেশকে জাহান্নামের বিছানার জন্য সমতল করে নেয়। (একথা বলে) রাসূলুল্লাহ (স) তাঁর হাত দ্বারা মাটি স্পর্শ করেন (শাফিঈ)।
📄 নুড়ি পাথর
৯১৩ - عَبْدِ اللَّهِ ابْنِ مُغَفَّلِ الْمُزَنِي قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنِ الْخَذَفِ وَقَالَ إِنَّهُ لَا يَقْتُلُ الصَّيْدَ وَلَا يَنْكَى الْعَدُوِّ وَإِنَّهُ يَفْقَأُ الْعَيْنَ وَيَكْسِرُ السِّنَّ .
৯১৩। আবদুল্লাহ ইবনে মুগাফফাল আল-মুযানী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) নুড়িপাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন : তা না পারে শিকার হত্যা করতে, আর না পারে শত্রুকে কাবু করতে। বরং তা চক্ষু নষ্ট করে অথবা দাঁত ভেঙ্গে দেয় (বু,মু,না)।