📘 আল আদাবুল মুফরাদ > 📄 ঠাট্টা-বিদ্রূপ। মহামহিম আল্লাহ্র বাণী: “একদল অপর দলকে যেন ঠাট্টা-বিদ্রূপ না করে"

📄 ঠাট্টা-বিদ্রূপ। মহামহিম আল্লাহ্র বাণী: “একদল অপর দলকে যেন ঠাট্টা-বিদ্রূপ না করে"


৩৯৫- بَابُ السُّخْرِيَةِ وَقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ
৮৯৫- عَنْ عَائِشَةَ قَالَتْ مَرَّ رَجُلٌ مُصَابٌ عَلَى نِسْوَةٍ فَتُضَاحِكْنَ بِهِ يَسْخَرْنَ فَأَصِيْبَ بَعْضُهُنَّ .
৮৯৫। আয়েশা (রা) বলেন, এক বিপদগ্রস্ত ব্যক্তি কতক নারীকে অতিক্রম করে যাচ্ছিল। তাকে দেখে তারা বিদ্রূপাত্মক হাসি হাসলো। ফলে তাদের কেউ কেউ বিপদগ্রস্ত হলো (তাবারী, তাবারানী, ইবনে আদী, বায়হাকীর শুআব)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কাজকর্মে ধীরস্থিরতা

📄 কাজকর্মে ধীরস্থিরতা


٣٩٦- بَابُ التَّوَدَّةِ فِي الْأَمُورِ
৮৯৬- عَنِ الزُّهْرِيِّ عَنْ رَجُلٍ مِّنْ بَلِيَّ قَالَ آتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ مَعَ أَبِي فَنَاجِي أَبِي دُونِي قَالَ فَقُلْتُ لِأَبِي مَا قَالَ لَكَ قَالَ إِذَا أَرَدْتُ أَمْرًا فَعَلَيْكَ بِالتَّوَدَّةِ حَتَّى يُرِيْكَ اللَّهُ مِنْهُ الْمَخْرَجَ أَوْ حَتَّى يَجْعَلَ اللَّهُ لَكَ مَخْرَجًا.
৮৯৬। যুহরী (র) থেকে ঘটনার সাথে সংশিষ্ট এক ব্যক্তির সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার সাথে রাসূলুল্লাহ (স)-এর নিকট এলাম। আমার পিতা আমাকে বাদ দিয়ে (মহানবীর সাথে) একান্তে আলাপ করলেন। রাবী বলেন, আমি আমার পিতাকে বললাম, তিনি আপনাকে কি বলেছেন? তিনি বলেছেন: "তুমি কোন কাজ করার মনস্থ করলে ধীরস্থিরভাবে অগ্রসর হবে, যাবত না আল্লাহ তোমাকে তা থেকে নির্গমনের পথ দেখান অথবা আল্লাহ তোমার জন্য নির্গমনের ব্যবস্থা করেন।
৮৯৭- عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ قَالَ لَيْسَ بِحَكِيم مَنْ لَا يُعَاشِرُ بِالْمَعْرُوفِ مَنْ لَا يَجِدُ مِنْ مُعَاشِرَتِهِ بُداً حَتَّى يَجْعَلَ اللَّهُ لَهُ فَرْجًا أَوْ مَخْرَجًا .
১৮৯৭। মুহাম্মাদ ইবনুল হানাফিয়া (র) বলেন, সেই ব্যক্তি প্রজ্ঞাবান নয় যে সদ্ভাবে বসবাস করতে পারে না, যে তার সমাজের কাছে পরিত্রাণের পথ পায় না, যাবত না আল্লাহ তার জন্য মুক্তির উপায় বা পথ করে দেন।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি পথভোলা লোককে রাস্তা বলে দেয়

📄 যে ব্যক্তি পথভোলা লোককে রাস্তা বলে দেয়


۳۹۷ - بَابُ مَنْ هَدَى زُقَاقًا أَوْ طَرِيقًا
৮৯৮- عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ مَنَحَ مَنِيْحَةً أَوْ هَدَى زُقَاقًا أَوْ قَالَ طَرِيقًا كَانَ لَهُ عدل عتاق نَسَمَة .
৮৯৮। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: যে ব্যক্তি দুধ পান করার জন্য পশু ধার (মনীহা) দেয় অথবা পথহারা ব্যক্তিকে পথ বলে দেয়, তার জন্য একটি গোলাম আযাদ করার সমান সওয়াব রয়েছে (আ ১৮৭০৯, তি ১৯০৭)।
৮৯৯- عَنْ أَبِي ذَرَ يَرْفَعُهُ قَالَ ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَهُ قَالَ افْرَاغُكَ مِنْ دَلُوكَ فِي دَلْوِ أَخِيكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَتَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ صَدَقَةٌ وَأَمَاطَتُكَ الحَجَرَ وَالسُّوكَ وَالْعَظْمَ عَنْ طَرِيقِ النَّاسِ لَكَ صَدَقَةٌ وَهِدَايَتُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّالَّةِ صَدَقَةٌ
৩১৩ মুসলিম
৮৯৯। আবু যার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে পানি ভর্তি করে দেয়া একটি সদাকা (দান)। সৎকাজের জন্য তোমার আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তোমার নির্দেশ একটি সদাকা (দান)। তোমার ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাত করা একটি সদাকা। জনপথ থেকে তোমার পাথর, কাঁটা ও হাড় অপসারণ করা তোমার পক্ষ থেকে একটি সদাকা। পথহারা পথিককে তোমার রাস্তা বাতলে দেয়াও একটি সদাকা (তি, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি অন্ধকে পথহারা করে

📄 যে ব্যক্তি অন্ধকে পথহারা করে


৮৯৮- بَابُ مَنْ كَمَهَ أَعْمَى
৩৯৮-অনুচ্ছেদ: যে ব্যক্তি অন্ধকে পথহারা করে।
৯০০- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنْ رَسُولَ اللهِ ﷺ قَالَ لَعَنَ اللَّهُ مَنْ كَمِهَ أَعْمَى عَنِ السَّبِيلِ .
৯০০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি অন্ধকে পথহারা করে, আল্লাহ তাকে অভিসম্পাত করেন (হা, হি)。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00