📘 আল আদাবুল মুফরাদ > 📄 ভাষাগত ভুলের জন্য প্রহার করা

📄 ভাষাগত ভুলের জন্য প্রহার করা


۳۹۱- بَابُ الضَّرْبِ عَلَى اللَّحْنِ
৮৮৮- عَنْ نَافِعٍ قَالَ كَانَ بْنُ عُمَرَ يَضْرِبُ وَلَدَهُ عَلَى اللَّحْنِ .
৮৮৮। নাফে (র) বলেন, ইবনে উমার (রা) তার ছেলেকে উচ্চারণের ভুলের জন্য প্রহার করতেন (দা)।
৮৮৯- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَجْلانَ قَالَ مَرَّ عُمَرُ بْنُ الْخَطَابِ بِرَجُلَيْنِ يَرْمِيَانِ فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ أَسَبْتَ فَقَالَ عُمَرُ سُوءُ اللَّحْنِ أَشَدُّ مِنْ سُوْءِ الرَّمْي .
৮৮৯। আবদুর রহমান ইবনে আজলান (র) বলেন, উমার (রা) দুই ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা তখন তীর নিক্ষেপ করছিল। তাদের একজন অপরজনকে বললো, اَسبت )শুদ্ধ أَصَبْتَ( অর্থাৎ তুমি নির্ভুল তীর ছুঁড়েছো। উমার (রা) বলেন, উচ্চারণের ভুল তীর নিক্ষেপে ভুল করার চেয়েও মারাত্মক (ইবনে আদী)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেও বলে এটা কিছুই না অর্থাৎ এটা সঠিক বা যথার্থ কিছু নয়

📄 কেও বলে এটা কিছুই না অর্থাৎ এটা সঠিক বা যথার্থ কিছু নয়


٣٩٢ - بَابُ الرَّجُلِ يَقُولُ لَيْسَ بِشَيْءٍ وَهُوَ يُرِيدُ أَنَّهُ لَيْسَ بِحَقِّ
৮৯০- قَالَتْ عَائِشَةُ زُوْجُ النَّبِيِّ اللهِ سَأَلَ نَاسُ النَّبِيِّ ﷺ عَنِ الْكُهَانِ فَقَالَ لَهُمْ لَيْسُوا بَشَيْءٍ فَقَالُوا يَا رَسُولَ اللهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ بِالشَّيْءِ يَكُونُ حَقًّا فَقَالَ النَّبِيُّ تِلْكَ الْكَلِمَةُ يَخْطَفُهَا الشَّيْطَانُ فَيُقَرِّقِرُهَا بِأَذْنَى وَلِيْهِ كَفَرْقَرَةِ الدَّجَاجَةِ فَيَخْلِطُونَ فِيهَا بِأَكْثَرَ مِنْ مائَة كَذِبَة ৮৯০। নবী (স)-এর স্ত্রী আয়েশা (রা) বলেন, লোকজন নবী (স)-এর নিকট গণকদের সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি তাদের বলেন: তারা কিছুই না। লোকজন আবার বললো, ইয়া রাসূলাল্লাহ! তারা এমন কিছুও বলে যা সঠিক হতে দেখা যায়। নবী (স) বলেন: সেটা শয়তানের লুফে নেয়া কথা (আসমানবাসী থেকে)। সে তার বন্ধুদের দুই কানে মুরগীর ডাকের মত তা পৌঁছে দেয়। অতঃপর সেই গণক তার সাথে শত মিথ্যা যোগ করে (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বিপরীতার্থক উপমা

📄 বিপরীতার্থক উপমা


۳۹۳ ٣٩٣- بَابُ الْمَعَارِيضِ
৮৯১- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ فِي مَسِيرٍ لَهُ فَحَدَا الْحَادِي فَقَالَ النَّبِيُّ ﷺ أَرْفُقْ يَا أَنْجَشَةُ وَيْحَكَ بِالْقَوَارِيرِ .
৮৯১। আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) তাঁর এক সফরে ছিলেন। চালক হুদী গান গেয়ে (জনুযান হাঁকিয়ে নিয়ে) যাচ্ছিল। নবী (স) বলেনঃ হে আনজাশা! তোমার জন্য আফসোস, সদয় হও কাঁচপাত্রগুলোর ব্যাপারে (বু, মু)।
৮৯২- عُمَرَ فِيْمَا أَرَى شَكَ أَبِي أَنَّهُ قَالَ حَسْبُ امْرِئٍ مِّنَ الْكَذِبِ أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ قَالَ وَفِيمَا أَرَى قَالَ قَالَ عُمَرُ أَمَا فِي الْمَعَارِيضِ مَا يَكْفِي الْمُسْلِمَ الْكَذِبَ.
৩১১ মুসলিম
৮৯২। উমার (রা) বলেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতোটুকু যথেষ্ট যে, সে যা শোনে তাই নির্বিচারে বলে বেড়ায়। উমার (রা) আরো বলেন, পরোক্ষ বচন মুসলমানের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট (হা)।
৮৯৩- عَنْ مُطَرَّفَ بْنِ عَبْدِ الله بْنِ الشِّخِّيرِ قَالَ صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنِ إِلَى البَصْرَةِ فَمَا أَتَى عَلَيْنَا يَوْمَ إِلَّا أَنْشَدَنَا فِيهِ الشَّعْرَ وَقَالَ إِنَّ فِي مَعَارِيضِ الكَلَامِ لَمَنْدُوحَةُ عَنِ الْكَذِبِ .
৮৯৩। মুতাররিফ ইবনে আবদুল্লাহ ইবনুস শিখখীর (র) বলেন, বসরা যেতে আমি ইমরান ইবনুল হুসাইন (রা)-র সফরসংগী হলাম। সফরে প্রতি দিনই তিনি আমাদের কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। তিনি আরো বলেছেন, পরোক্ষ বচন মিথ্যাকে এড়ানোর নিরাপদ উপায়।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 গোপনীয় বিষয় ফাঁস করে দেয়া

📄 গোপনীয় বিষয় ফাঁস করে দেয়া


৩৯৪- بَابُ افْشَاء السِّرِّ
৮৯৪- عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ عَجِبْتُ مِنَ الرَّجُل يَفِرُّ مِنَ الْقَدَرِ وَهُوَ مُوَاقِعُهُ وَيَرَى الْقَدَاةَ فِي عَيْنِ أَخِيهِ وَيَدَعُ الْجَدْعَ فِي عَيْنِهِ وَيَخْرُجُ الضَّغْنَ مِنْ نَفْسٍ أَخِيهِ وَيَدَعُ الضَّعْنَ فِي نَفْسِهِ وَمَا وَضَعْتُ سِرَى عِنْدَ أَحَدٍ فَلِمْتُهُ عَلَى إِفْشَائِهِ وَكَيْفَ الُوْمُهُ وَقَدْ ضُقْتُ بِهِ ذَرْعًا
৮৯৪। আমর ইবনুল আস (রা) বলেন, যে ব্যক্তি তাকদীর থেকে পলায়ন করে তার সম্পর্কে আমার অবাক লাগে। কারণ তাকদীরের সাথে তার সাক্ষাত ঘটবেই। সে তার (অপর মুসলিম) ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায় কিন্তু নিজ চোখে পতিত গাছের গুঁড়িও দেখে না। সে তার ভাইয়ের অন্তর থেকে ঘৃণা-বিদ্বেষ বের করার প্রয়াস পায়, অথচ নিজের অন্তরের বিদ্বেষ ত্যাগ করে না। আমি কারো কাছে আমার গোপনীয় বিষয় বলবো, আর তা ফাঁস হয়ে যাওয়ার জন্য তাকে তিরস্কার করবো, এটা হতে পারে না। যে গোপনীয়তা চেপে রাখতে আমি সমর্থ হয়নি, তার (ফাঁস হয়ে যাওয়ার) জন্য অপরকে কিভাবে তিরস্কার করতে পারি (হি)?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00