📘 আল আদাবুল মুফরাদ > 📄 আশা-আকাঙ্ক্ষা

📄 আশা-আকাঙ্ক্ষা


۳۸۹ - بَابُ التَّمَنَّى
৮৮৬- قَالَتْ عَائِشَةُ أَرقَ النَّبِيُّ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ لَيْتَ رَجُلًا صَالِحًا مِّنْ أَصْحَابِي يَجِيتُنِي فَيَحْرُسُنِي اللَّيْلَةَ إِذْ سَمِعْنَا صَوْتَ السَّلَاحِ فَقَالَ مَنْ هُذَا قِيلَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَحْرُسُكَ قَنَامَ النَّبِيُّ ﷺ حَتَّى سَمِعْنَا غَطِيطَهُ .
৮৮৬। আয়েশা (রা) বলেন, এক রাতে নবী (স)-এর ঘুম আসছিলো না। তিনি বলেন, আহা! আমার সাহাবীদের মধ্যকার কোন সৎকর্মশীল ব্যক্তি এসে এই রাতটুকু যদি আমাকে পাহারা দিতো। তৎক্ষণাৎ আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম। তিনি জিজ্ঞেস করেন: কে এই লোক? বলা হলো, সা'দ। ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে পাহারা দিতে এসেছি। অতঃপর নবী (স) ঘুমিয়ে গেলেন, এমনকি আমরা তাঁর নাক ডাকার শব্দ শুনতে পেলাম (বু, মু, তি, দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কোন ব্যক্তি বস্তু বা ঘোড়াকে 'সমুদ্র' অভিহিত করা

📄 কোন ব্যক্তি বস্তু বা ঘোড়াকে 'সমুদ্র' অভিহিত করা


٣٩ - بَابُ يُقَالُ لِلرَّجُلِ وَالشَّيْءِ وَالْفَرَسِ هُوَ بَحْرٌ
৮৮৭- عَنْ أَنَسِ بْنِ مَالِكِ يَقُولُ كَانَ فَزَعَ بِالْمَدِينَةِ فَاسْتَعَارَ النَّبِيُّ ﷺ فَرَسًا لِأَبِي طلحةَ يُقَالُ لَهُ الْمَنْدُوبُ فَرَكَبَهُ فَلَمَّا رَجَعَ قَالَ مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْراً .
৮৮৭। আনাস ইবনে মালেক (রা) বলেন, একদা মদীনায় (বিকট শব্দ হলে) ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়। নবী (স) আবু তালহা (রা)-র মানদূব নামের ঘোড়াটি ধার নিয়ে তাতে চড়ে সেদিকে গেলেন। অতঃপর ফিরে এসে বলেন: তেমন কিছু তো দেখলাম না। আর ঘোড়াটি তো দেখছি সমুদ্রবৎ (দ্রুতগামী) (বু, মু, দা, তি, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ভাষাগত ভুলের জন্য প্রহার করা

📄 ভাষাগত ভুলের জন্য প্রহার করা


۳۹۱- بَابُ الضَّرْبِ عَلَى اللَّحْنِ
৮৮৮- عَنْ نَافِعٍ قَالَ كَانَ بْنُ عُمَرَ يَضْرِبُ وَلَدَهُ عَلَى اللَّحْنِ .
৮৮৮। নাফে (র) বলেন, ইবনে উমার (রা) তার ছেলেকে উচ্চারণের ভুলের জন্য প্রহার করতেন (দা)।
৮৮৯- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَجْلانَ قَالَ مَرَّ عُمَرُ بْنُ الْخَطَابِ بِرَجُلَيْنِ يَرْمِيَانِ فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ أَسَبْتَ فَقَالَ عُمَرُ سُوءُ اللَّحْنِ أَشَدُّ مِنْ سُوْءِ الرَّمْي .
৮৮৯। আবদুর রহমান ইবনে আজলান (র) বলেন, উমার (রা) দুই ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা তখন তীর নিক্ষেপ করছিল। তাদের একজন অপরজনকে বললো, اَسبت )শুদ্ধ أَصَبْتَ( অর্থাৎ তুমি নির্ভুল তীর ছুঁড়েছো। উমার (রা) বলেন, উচ্চারণের ভুল তীর নিক্ষেপে ভুল করার চেয়েও মারাত্মক (ইবনে আদী)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেও বলে এটা কিছুই না অর্থাৎ এটা সঠিক বা যথার্থ কিছু নয়

📄 কেও বলে এটা কিছুই না অর্থাৎ এটা সঠিক বা যথার্থ কিছু নয়


٣٩٢ - بَابُ الرَّجُلِ يَقُولُ لَيْسَ بِشَيْءٍ وَهُوَ يُرِيدُ أَنَّهُ لَيْسَ بِحَقِّ
৮৯০- قَالَتْ عَائِشَةُ زُوْجُ النَّبِيِّ اللهِ سَأَلَ نَاسُ النَّبِيِّ ﷺ عَنِ الْكُهَانِ فَقَالَ لَهُمْ لَيْسُوا بَشَيْءٍ فَقَالُوا يَا رَسُولَ اللهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ بِالشَّيْءِ يَكُونُ حَقًّا فَقَالَ النَّبِيُّ تِلْكَ الْكَلِمَةُ يَخْطَفُهَا الشَّيْطَانُ فَيُقَرِّقِرُهَا بِأَذْنَى وَلِيْهِ كَفَرْقَرَةِ الدَّجَاجَةِ فَيَخْلِطُونَ فِيهَا بِأَكْثَرَ مِنْ مائَة كَذِبَة ৮৯০। নবী (স)-এর স্ত্রী আয়েশা (রা) বলেন, লোকজন নবী (স)-এর নিকট গণকদের সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি তাদের বলেন: তারা কিছুই না। লোকজন আবার বললো, ইয়া রাসূলাল্লাহ! তারা এমন কিছুও বলে যা সঠিক হতে দেখা যায়। নবী (স) বলেন: সেটা শয়তানের লুফে নেয়া কথা (আসমানবাসী থেকে)। সে তার বন্ধুদের দুই কানে মুরগীর ডাকের মত তা পৌঁছে দেয়। অতঃপর সেই গণক তার সাথে শত মিথ্যা যোগ করে (বু, মু)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00