📄 যে ব্যক্তি কবিতা নিয়ে ব্যস্ত থাকা নিন্দনীয় মনে করে
٣٨٤ - بَابُ مَنْ كَرِهَ الْغَالِبَ عَلَيْهِ الشَّعْرُ
৮৭৮- عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَأَنْ يَمْتَلِي جَوْفٌ أَحَدِكُمْ قَيْلًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِيءَ شِعْرًا
৮৭৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: নিজের পেট কবিতা দ্বারা ভর্তি করার তুলনায় পুঁজ দ্বারা ভর্তি করা যে কোন ব্যক্তির জন্য উত্তম (বু, মু, তি, দা, ই)।
📄 আল্লাহ্ বাণীঃ "কবিগণ” কেবল পথভ্রষ্টরাই তাদের অনুগামী হয়”
٣٨٥ - بَابُ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
৮৭৯- عَنِ ابْنِ عَبَّاسِ وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَابُونَ إِلَى قَوْلِهِ وَإِنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ فَنَسَخَ مِنْ ذَلِكَ وَاسْتَثْنى فَقَالَ إِلَّا الَّذِينَ آمَنُوا إِلَى قَوْلِهِ يَنْقَلِبُونَ .
৮৭৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। "বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে, তারা প্রতিটি ময়দানে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না" (সূরা শুআরা: ২২৪-২২৫)? উপরোক্ত অংশ (মহামহিম আল্লাহ) মানসূখ (রহিত) করেছেন এবং নিম্নোক্ত অংশ ব্যতিক্রম করেছেন, মহান আল্লাহ বলেন: “তবে তারা স্বতন্ত্র, যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহকে পর্যাপ্ত স্মরণ করে এবং নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নির্যাতনকারী অচিরেই জানতে পারবে তাদের গন্তব্য কিরূপ" (সূরা শুআরা: ২২২৭) (দা)।
📄 যে বলে কথায়ও যাদুকরী প্রভাব থাকে
৩৮৬ - بَابُ مَنْ قَالَ إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا
৮৮০- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنْ رَجُلًا أَوْ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ ﷺ فَتَكَلَّمَ بِكَلامٍ بَيِّنِ فَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ مِنَ البَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الشَّعْرِ حِكْمَةً .
৮৮০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বা এক বেদুইন নবী (স)-এর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথাবার্তা বললো। নবী (স) বলেনঃ কথায়ও যাদুকরী প্রভাব থাকে এবং কবিতাও প্রজ্ঞাপূর্ণ হতে পারে (দা, তি, ই, আ, হি, তহা)।
৮৮১- حَدَّثَنِي عُمَرُ بْنُ سَلَام أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ دَفَعَ وَلَدَهُ إِلَى الشَّعْبِي يُؤَدِّبُهُمْ فَقَالَ عَلَّمْهُمُ الشِّعْرَ يَمْجُدُوا وَيُنْجِدُوا وَأَطْعِمْهُمُ اللَّحْمَ تَشْتَدَّ قُلُوبُهُمْ وَجَزَ شُعُورَهُمْ تَشْتَدَّ رِقَابُهُمْ وَجَالِسٌ بِهِمْ عِلْيَةَ الرِّجَالِ يُنَاقِضُوهُمُ الكَلامَ .
৮৮১। উমার ইবনে সালাম (র) থেকে বর্ণিত। আবদুল মালেক ইবনে মারওয়ান তার সন্তানদের আদব-কায়দা শিক্ষা দেয়ার জন্য শাবী (র)-এর নিকট সোপর্দ করেন। তিনি বলেন, এদের কবিতা শিক্ষা দিন, তাতে তারা উচ্চাভিলাসী ও নির্ভীক হবে, এদের গোশত খাওয়ান, তাতে তাদের হৃদয়ের শক্তি বৃদ্ধি পাবে। এদের মস্তক মুণ্ডন করান, তাতে তাদের ঘাড় শক্ত হবে এবং এদের নিয়ে প্রতিভাবান ব্যক্তিদের সমাবেশে বসুন। তাতে তাদের সাথে বাক্য বিনিময়ে তারা কথা বলার কৌশল আয়ত্ত করতে পারবে (তারীখুল কবীর, আবু হাতেম, ইবনে হিব্বান)।
📄 নিন্দনীয় কবিতা
۳۸۷- بَابُ مَا يُكْرَهُ مِنَ الشَّعْرِ
৮৮২- عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ أَعْظَمَ النَّاسِ جُرْمًا إِنْسَانُ شَاعِرٌ يَهْجُو القَبِيلَةَ مِنْ أَسْرَهَا وَرَجُلٌ تَنَقَّى مِنْ أَبِيْهِ .
৮৮২। আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: মানুষের মধ্যে মারাত্মক অপরাধী হলো সেই কবি যে সমগ্র গোত্রের নিন্দা করে এবং যে ব্যক্তি নিজ পিতাকে অস্বীকার করে (ই ৩৭৬১)।