📄 কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে
۳۸۱- بَابُ مِنَ الشَّعْرِ حِكْمَةٌ
৮৬৪- عَنْ خَالِدَ ابْنِ كَيْسَانَ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ فَوَقَفَ عَلَيْهِ آيَاسُ بْنُ خَيْثَمَةَ قَالَ أَلَا أَنْشُدُ مِنْ شِعْرِي يَا ابْنَ الْفَارُوقِ قَالَ بَلَى وَلَكِنْ لَا تَنْشُدْنِي إِلَّا حُسْنًا فَأَنْشَدَهُ حَتَّى إِذَا بَلَغَ شَيْئًا كَرِهَهُ ابْنُ عُمَرَ قَالَ لَهُ أَمْسِكْ .
৮৬৪। খালিদ ইবনে কায়সান (র) বলেন, আমি ইবনে উমার (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন ইয়াস ইবনে খায়ছামা (র) তার নিকট উপস্থিত হয়ে বলেন, হে ফারূক তনয়! আমার কিছু কবিতা কি আপনাকে আবৃত্তি করে শুনাবো? তিনি বলেন, হাঁ, তবে কেবল উত্তম কবিতাই শুনাবে। তিনি তাকে তা আবৃত্তি করে শুনাতে থাকেন। পরে কবিতায় ইবনে উমার (রা)-এর অপছন্দনীয় কিছু এলে তিনি বলেন, এবার থামো।
৮৬৫- عَنْ قَتَادَةَ سَمِعَ مُطَرِّفًا قَالَ صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنِ مِنَ الْكُوفَةِ إِلَى الْبَصْرَةِ فَقَلُّ مَنْزِلَ يَنْزِلُهُ إِلَّا وَهُوَ يَنْشُدُنِي شِعْرًا وَقَالَ إِنَّ فِي الْمَعَارِيضِ لَمَنْدُوحَةً عَنِ الْكَذِبِ .
৮৬৫। কাতাদা (র) বলেন, আমি মুতাররিফ (র)-কে বলতে শুনেছি, আমি ইমরান ইবনে হুসাইন (রা)-এর সাথে কুফা থেকে বসরা পর্যন্ত সফর করেছি। খুব কম মনযিলই এমন ছিল যেখানে তিনি যাত্রাবিরতি করেছেন, অথচ আমাকে কবিতা পড়ে শুনাননি। তিনি বলেন, পরোক্ষ বচন মিথ্যাকে এড়ানোর নিরাপদ উপায়।
৮৬৬- عَنْ أَبَى بْنِ كَعْبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِنَّ مِنَ الشَّعْرِ حِكْمَةٌ .
৮৬৬। উবাই ইবনে কাব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: নিশ্চয় কোন কোন কবিতায় জ্ঞানের কথাও থাকে।
৮৬৭- عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيع قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي مَدَحْتُ رَبِّي عَزَّ وَجَلَّ بِمَحَامِدٍ قَالَ أَمَا إِنَّ رَبَّكَ يُحِبُّ الْحَمْدَ وَلَمْ يَزِدْهُ عَلَى ذَلِكَ .
৮৬৭। আল-আসওয়াদ ইবনে সারী (রা) থেকে বর্ণিত। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি (স্বরচিত কবিতায়) নানাভাবে মহামহিম আল্লাহ্র প্রশংসা করেছি। তিনি বলেন: শোনো! তোমার প্রভু তাঁর প্রশংসা অত্যন্ত পছন্দ করেন। তিনি এর বেশী আর কিছু বলেননি।
৮৬৮- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَأَنْ يُمَتَلِي، جَوْفٌ رَجُلٍ قَدْحًا يَرِيْهِ خَيْرٌ مِّنْ أَنْ يَمْتَلِى شِعرًا
৮৬৮। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: নিজের পেট কবিতা দ্বারা ভর্তি করার তুলনায় পুঁজ দ্বারা ভর্তি করা যে কোন ব্যক্তির জন্য উত্তম (বু, মু, তি, দা, ই)।
৮৬৯- عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيعِ قَالَ كُنْتُ شَاعِراً فَأَتَيْتُ النَّبِيُّ ﷺ فَقُلْتُ أَلَا أَنْشُدُكَ مَحَامِدَ حَمِدَتُ بِهَا رَبِّي قَالَ إِنَّ رَبِّكَ يُحِبُّ الْمَحَامِدَ وَمَا اسْتَزَادَنِي عَلَى ذَلِكَ .
৮৬৯। আল-আসওয়াদ ইবনে সারী (রা) বলেন, আমি ছিলাম কবি। অতএব আমি নবী (স)-এর নিকট এসে বললাম, আমি যে কবিতার মাধ্যমে আমার প্রভুর প্রশংসা করেছি তা দ্বারা কি আপনার প্রশংসা করতে পারি না? তিনি বলেন: নিশ্চয় তোমার প্রভু প্রশংসা পছন্দ করেন। তিনি আমাকে এর অতিরিক্ত কিছু বলেননি।
৮৭০- عَنْ عَائِشَةَ قَالَتْ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتِ رَسُولَ اللَّهِ ﷺ فِي هِجَاءِ الْمُشْرِكِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ فَكَيْفَ بِنِسْبَتِي فَقَالَ لَأَسْأَنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشعرَةُ مِنَ الْعَجِيْنِ .
৮৭০। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাসসান ইবনে ছাবিত (রা) (কবিতার মাধ্যমে) মুশরিকদের নিন্দা প্রচার করার জন্য নবী (স)-এর নিকট অনুমতি চাইলেন। তিনি বলেন: আমার বংশকে কি করবে? হাসসান (রা) বলেন, আটার খামীর থেকে চুলকে যেভাবে টেনে বের করা হয় সেভাবে আমি আপনাকে তাদের থেকে আলাদা করে নিবো (বু, মু)।
৮৭১- وَعَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ قَالَ ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ لَا تَسُبَّهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ
৮৭১। হিশাম (র) বলেন, আমি আয়েশা (রা)-এর সামনে হাসসান (রা)-কে ভর্ৎসনা করতে উদ্যত হলাম। তিনি বলেন, তাকে ভর্ৎসনা করো না। কেননা সে রাসূলুল্লাহ (স)-এর পক্ষ থেকে (কবিতার মাধ্যমে) দুশমনদেরকে প্রতিহত করেছে (বু, মু)।
📄 উত্তম কথার ন্যায় উত্তম কবিতাও আছে নিকৃষ্ট কবিতাও আছে
৩৮২ - بَابُ الشَّعْرِ حُسْنُ كَحُسْنِ الْكَلَامِ وَمِنْهُ قَبِيحٌ
৮৭২- عَنْ أَبَى بْنِ كَعْبٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مِنَ الشِّعْرِ حِكْمَةٌ
৮৭২। উবাই ইবনে কাব (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ নিশ্চয় কোন কোন কবিতায় জ্ঞানের কথাও থাকে (বু, দা, ই)।
৮৭৩- عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الشَّعْرُ بِمَنْزِلَةِ الْكَلَامِ حُسْنُهُ كَحُسْنِ الْكَلَامِ وَقَبِيحُهُ كَقَبِيحِ الْكَلَام .
৮৭৩। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ কবিতাও কথারই মত (কথার সমষ্টি)। রুচি সম্মত কবিতা উত্তম কথাতুল্য এবং কুরুচিপূর্ণ কবিতা কুরুচিপূর্ণ কথাতুল্য (দার)।
৮৭৪- عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تَقُولُ الشِّعْرُ مِنْهُ حَسَنٌ وَمِنْهُ قَبِيحٌ خُذْ بِالْحَسَنِ وَدَعِ القَبِيحَ وَلَقَدْ رُويْتُ مِنْ شِعْرِ كَعْبِ بْنِ مَالِكَ أَشْعَارًا مِّنْهَا الْقَصِيدَةَ فِيْهَا أَرْبَعُونَ بَيْتًا وَدُونَ ذلك .
৮৭৪। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলতেন, কবিতার মধ্যে কতক ভালো এবং কতক নিকৃষ্ট। তুমি তার ভালোটা গ্রহণ করো এবং নিকৃষ্টটা পরিহার করো। আমার কাছে কাব ইবনে মালেক (রা)-এর এমন কবিতাও বর্ণনা করা হয়েছে, যার মধ্যকার একটি কাসীদায় চল্লিশ বা তার কিছু কম সংখ্যক চরণ ছিলো।
৮৭৫- عَنِ المِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيْهِ قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَتَمَثَّلُ بِشَيْءٍ مِّنَ الشَّعْرِ فَقَالَتْ كَانَ يَتَمَثَّلُ بِشَيْءٍ مِّنْ شِعْرِ عَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ وَيَتَمَثْلُ وَيَقُولُ وَيَأْتِيْكَ بِالْأَخْبَارِ مَنْ لَّمْ تُزَوَّدِ
৮৭৫। মিকদাম ইবনে শুরায়হ্ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে বললাম, রাসূলুল্লাহ (স) কি উপমা দেয়ার জন্য কবিতা পাঠ করতেন? তিনি বলেন, তিনি আবদুল্লাহ ইবনে রাওয়াহার এ কবিতা আবৃত্তি করে উপমা দিতেনঃ "যাকে তুমি দাওনি তোশা, খবর আনবে সে নিশ্চয়" (তি, না, আ, তহা)।
৮৭৬- عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيْعٍ حَدَّثَهُ قَالَ كُنْتُ شَاعِرًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ امْتَدَحْتُ رَبِّي فَقَالَ أَمَا إِنَّ رَبَّكَ يُحِبُّ الْحَمْدَ وَمَا اسْتَزَادَنِي عَلَى ذَلِكَ .
৮৭৬। আল-আসওয়াদ ইবনে সারী (রা) বলেন, আমি ছিলাম কবি। অতএব আমি নবী (স)-এর নিকট এসে বললাম, আমি যে কবিতার মাধ্যমে আমার প্রভুর প্রশংসা করেছি তা দ্বারা কি আপনার প্রশংসা করতে পারি না? তিনি বলেন: "নিশ্চয় তোমার প্রভু প্রশংসা পছন্দ করেন"। তিনি আমাকে এর অধিক কিছু বলেননি (তাহাবীর কিতাবুল কারাহিয়্যা)।
📄 যে ব্যক্তি কবিতা আবৃত্তির আবদার করে
۳۸۳ - بَابُ مَنْ اسْتَنْشَدَ الشَّعْرَ
৮৭৭- عَنِ الشَّرِيدِ قَالَ اسْتَنْشَدَنِي النَّبِيُّ ﷺ شِعْرَ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ وَأَنْشَدَتُهُ فَأَخَذَ النَّبِيُّ ﷺ يَقُولُ هِيْهِ هِيْهِ حَتَّى انْشَدْتُهُ مِائَةً قَافِيَةٍ فَقَالَ إِنْ كَادَ لِيُسْلِمُ .
৮৭৭। আশ-শারীদ (রা) বলেন, নবী (স) আমাকে কবি উমাইয়্যা ইবনে আবুস সালতের কবিতা আবৃত্তি করে তাঁকে শুনাতে বলেন। আমি তাঁকে তা আবৃত্তি করে শুনালাম। নবী (স) বলতে থাকলেন: চালাতে থাকো, চালাতে থাকো। শেষ পর্যন্ত আমি তাঁকে এক শত চরণ আবৃত্তি করে শুনালাম। তিনি বলেন: সে তো প্রায় মুসলামান হয়েই গিয়েছিলো (মু, ই, দার, খু, আ, তহা)।
📄 যে ব্যক্তি কবিতা নিয়ে ব্যস্ত থাকা নিন্দনীয় মনে করে
٣٨٤ - بَابُ مَنْ كَرِهَ الْغَالِبَ عَلَيْهِ الشَّعْرُ
৮৭৮- عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَأَنْ يَمْتَلِي جَوْفٌ أَحَدِكُمْ قَيْلًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِيءَ شِعْرًا
৮৭৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: নিজের পেট কবিতা দ্বারা ভর্তি করার তুলনায় পুঁজ দ্বারা ভর্তি করা যে কোন ব্যক্তির জন্য উত্তম (বু, মু, তি, দা, ই)।