📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ কারো এমন কিছু দ্বারা উপনাম রাখলো যা তার বা তাদের কারো মধ্যে আছে

📄 কেউ কারো এমন কিছু দ্বারা উপনাম রাখলো যা তার বা তাদের কারো মধ্যে আছে


۳۷۸ - بَابُ مَنْ كَنَّى رَجُلاً بِشَيْءٍ هُوَ فِيْهِ بِأَحَدِهِمْ
৮৬০- عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ إِنْ كَانَتْ أَحَبُّ أَسْمَاءِ عَلَيَّ لَابُوْ تُرَابٍ وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا وَمَا سَمَّاهُ أَبَا تُرَابِ إِلا النَّبِيُّ ﷺ غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ فَاضْطَجَعَ إلى الجدارِ إِلَى الْمَسْجِدِ وَجَاءَهُ النَّبِيُّ ﷺ يَتْبَعُهُ فَقَالَ هُوَ ذَا مُضْطَجِعُ فِي الْجِدَارِ فَجَاءَ النَّبِيُّ ﷺ وَقَدْ امْتَلَا ظَهْرُهُ تُرَابًا فَجَعَلَ النَّبِيُّ ﷺ يَمْسَحُ التَّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ اجْلِسَ أَبَا تُرَابٍ .
৮৬০। সাহল ইবনে সাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা)-এর নিকট তার নামগুলোর মধ্যে "আবু তুরাব" নামটি ছিল সর্বাধিক প্রিয় এবং তাঁকে এই নামে ডাকা হলে তিনি বিশেষভাবে আনন্দিত হতেন। আবু তুরাব ডাকনাম তাঁকে নবী (স)-ই দিয়েছেন। এক দিন তিনি ফাতেমা (রা)-এর উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসে মসজিদে গিয়ে তার দেয়াল ঘেঁষে শুয়ে পড়লেন। তাঁকে খুঁজতে খুঁজতে নবী (স) সেখানে আসলে এক লোক বলে যে, তিনি দেয়াল ঘেঁষে শুয়ে আছেন। নবী (স) তাঁর কাছে যান। আলী (রা)-এর পিঠে ধূলাবালি লেগে ছিল। নবী (স) তাঁর পিঠের ধূলাবালি ঝাড়তে ঝাড়তে বলেনঃ হে আবু তুরাব! উঠে বসো (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রবীণ ও মর্যাদাশালী লোকদের সাথে কিভাবে হাঁটবে?

📄 প্রবীণ ও মর্যাদাশালী লোকদের সাথে কিভাবে হাঁটবে?


۳۷۹ - بَابُ كَيْفَ الْمَشْئُ مَعَ الْكُبَرَاءِ وَأَهْلِ الْفَضْلِ
৮৬১- عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ ﷺ فِي نَخْلِ لَنَا نَخْلُ لِأَبِي طَلْحَةَ تَبَرَزُ لِحَاجَتِهِ وَبِلاَلٌ يَمْشِي إِلَى جَنْبِهِ فَمَرَّ النَّبِيُّ ﷺ بِقَبْرٍ فَقَامَ حَتَّى ثُمَّ إِلَيْهِ بِلَالٌ فَقَالَ وَيْحَكَ يَا بِلالُ هَلْ تَسْمَعُ مَا أَسْمَعُ قَالَ مَا اسْمَعُ شَيْئًا فَقَالَ صَاحِبُ هَذَا الْقَبْرِ يُعَذِّبُ فَوَجَدَ يَهُودِيًا .
৮৬১। আনাস (রা) বলেন, একদা নবী (স) আমাদের খেজুর বাগানে অর্থাৎ আবু তালহা (রা)-এর খেজুর বাগানে ছিলেন। তিনি প্রাকৃতিক প্রয়োজন সাড়তে গেলেন এবং বিলাল (রা)-ও তাঁর পাশে পাশে গেলেন। নবী (স) একটি কবরের নিকট পৌঁছলেন এবং বিলাল (রা) তাঁর নিকট না আসা পর্যন্ত দাঁড়ালেন। তিনি বলেনঃ হে বিলাল! তোমার জন্য দুঃখ হয়। আমি যা শুনেছি তুমি কি তা শুনেছো? তিনি বলেন, আমি কিছুই শুনতে পাইনি। তিনি বলেন: এই কবরবাসীর শাস্তি হচ্ছে। কবরটি ছিল এক ইহুদীর (আহমাদ ১২৫৫৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00