📄 মুশরিক (পৌত্তলিক) কি উপনাম গ্রহণ করতে পারে
٣٧٤ - بَابُ هَلْ يُكَنِّي الْمُشْرِكُ
৮৫৪- عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ ﷺ بَلَغَ مَجْلِسًا فِيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبَيِّ بْنِ سَلُولَ وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللهِ بْنُ أَبَيِّ فَقَالَ لَا تُؤْذِينَا فِي مَجْلِسِنَا فَدَخَلَ النَّبِيُّ ﷺ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ أَى سَعْدُ أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو حُبَابٍ يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أَبَيِّ بْنِ سَلُولَ .
৮৫৪। উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) এক মজলিসে গিয়ে উপনীত হলেন। সেখানে (মোনাফিক নেতা) আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালূলও উপস্থিত ছিল। এটা আবদুল্লাহ ইবনে উবাইর ইসলাম গ্রহণের পূর্বেকার ঘটনা। তখন সে বললো, তুমি আমাদের মজলিসে আমাদের কষ্ট দিও না। অতঃপর নবী (স) সাদ ইবনে উবাদা (রা)-এর নিকট গিয়ে বলেনঃ হে সাদ! তুমি কি শোনো নাই, আবু হুবাব কি বলে? এখানে আবু হুবাব (সাপের পিতা) দ্বারা তিনি আবদুল্লাহ ইবনে উবাইকে বুঝিয়েছেন (বু, মু, আ)।
📄 বালকের উপনাম
٣٧٥ - بَابُ الْكُنْيَةِ لِلصَّبِيِّ
৮৫৫- عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَدْخُلُ عَلَيْنَا وَلِيَ أَخٌ صَغِيْرٌ يُكْنَى أَبَا عُمَيْرٍ وَكَانَ لَهُ نُغَرٌ يَلْعَبُ بِهِ فَمَاتَ فَدَخَلَ النَّبِيُّ ﷺ فَرَأَهُ حَزِيْنًا فَقَالَ مَا شَأْنُهُ قِيْلَ لَهُ مَاتَ نُغَرُهُ فَقَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ .
৩০১ মুসলিম
৮৫৫। আনাস (রা) বলেন, নবী (স) আমাদের এখানে আসতেন। আবু উমাইর ডাকনামে আমার একটি ছোট ভাই ছিল। তার একটি বুলবুলি ছিল। সে তা নিয়ে খেলা করতো। সেটি মারা গেলো। নবী (স) আমাদের এখানে এসে তাকে দুঃখ ভারাক্রান্ত দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন: তার কি হয়েছে? তাঁকে বলা হলো, তার বুলবুলিটি মারা গেছে। তিনি (কৌতুক করে) বলেন: ওহে আবু উমাইর! কি করলো তোমার নুগায়ের (বু, মু, তি, ই)।
📄 শিশুর জন্মের পূর্বেই কারো উপনাম গ্রহণ
٣٧٦ - بَابُ الْكُنْيَةِ قَبْلَ أَنْ يُولَدَ لَهُ
৮৫৬- عَنْ إِبْرَاهِيمَ أَنَّ عَبْدَ اللَّهِ كَنَّى عَلْقَمَةَ أَبَا شِبْلٍ وَلَمْ يُولَدْ لَهُ .
৮৫৬। ইবরাহীম (র) থেকে বর্ণিত। আবদুল্লাহ (রা) আলকামা (র)-এর ডাকনাম রাখেন "আবু শিবল"। অথচ তখনও তার কোন সন্তান জন্মগ্রহণ করেনি।
৮৫৭- عَنْ عَلْقَمَةَ قَالَ كَنَّانِي عَبْدُ اللَّهِ قَبْلَ أَنْ يُولَدَ لِي .
৮৫৭। আলকামা (র) বলেন, আমার কোন সন্তান ভূমিষ্ঠ না হতেই আবদুল্লাহ (রা) আমার ডাকনাম রাখেন।
📄 নারীদের উপনাম
۳۷۷ - بَابُ كُنْيَةِ النِّسَاءِ
৮৫৮- عَنْ عَائِشَةَ قَالَتْ آتَيْتُ النَّبِيِّ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَنَّيْتَ نِسَاءَكَ فَاكْتِنِي فَقَالَ تَكْنِي بِابْنِ أُخْتِكِ عَبْدِ اللَّهِ.
৮৫৮। আয়েশা (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আপনার স্ত্রীগণের ডাকনাম রেখেছেন। অতএব আমারও একটি ডাকনাম রাখুন। তিনি বলেন: তুমি তোমার বোনপুত আবদুল্লাহ্ নামে ডাকনাম গ্রহণ করো (দা)।
৮৫৯- عَنْ عَائِشَةَ قَالَتْ يَا نَبِيُّ اللَّهِ أَلَا تُكَذِّيْنِي فَقَالَ اكْتَنِي بِابْنِكِ يَعْنِي عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ فَكَانَتْ تُكَنِّى أَمْ عَبْدِ اللَّهِ .
৮৫৯। আয়েশা (রা) বলেন, হে আল্লাহ্র নবী! আপনি কি আমার ডাকনাম রাখবেন না? তিনি বলেনঃ তুমি তোমার পুত্রের অর্থাৎ যুবাইরের পুত্র আবদুল্লাহ্ নামে ডাকনাম গ্রহণ করো। অতএব তাকে আবদুল্লাহ্ মা নামে ডাকা হতো (দা)。