📘 আল আদাবুল মুফরাদ > 📄 হুযন (দুঃখ) নাম

📄 হুযন (দুঃখ) নাম


۳۷۲- بَابُ حُزْنٍ
৮৪৮- عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِيْهِ عَنْ جَدْهِ أَنَّهُ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ مَا اسْمُكَ - ٨٤٨ قَالَ حُزْنٌ قَالَ أَنْتَ سَهْلٌ قَالَ لَا أُغَيِّرُ إِسْمًا سَمَّانِيْهِ أَبِي قَالَ ابْنُ الْمُسَيِّبِ فَمَا زَالَتِ الْحَزُونَةُ فِيْنَا بَعْدُ
৮৪৮। সাঈদ ইবনুল মুসাইয়‍্যাব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি নবী (স)-এর নিকট এলেন। তিনি জিজ্ঞেস করেন: তোমার নাম কি? তিনি বলেন, হুযন (দুঃখ)। তিনি
২৯৯ মুসলিম
বলেনঃ তুমি সাহল (সহজ)। তিনি বলেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করবো না। ইবনুল মুসাইয়্যাব (র) বলেন, ফলে সে অনবরত আমাদের মধ্যে চিন্তাযুক্ত থাকতো।
৮৪৯- عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ قَالَ جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فَحَدَّثَنِي أَنْ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ مَا اسْمُكَ قَالَ اسْمِي حُزْنٌ قَالَ بَلْ أَنْتَ سَهْلٌ قَالَ مَا أَنَا بِمُغَيِّرٍ إِسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ ابْنُ الْمُسَيِّبِ فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ
৮৪৯। আবদুল হামীদ ইবনে জুবাইর ইবনে শায়বা (র) বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (র)-এর পাশে বসা ছিলাম। তিনি আমাকে বর্ণনা করলেন যে, তার দাদা হুযন (রা) নবী (স)-এর নিকট গেলেন। তিনি জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তিনি বলেন, আমার নাম হুযন। তিনি বলেন: বরং তোমার নাম সাহল। তিনি বলেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করবো না। ইবনুল মুসাইয়্যাব (র) বলেন, সেই অবধি আমাদের পরিবারে দুঃখ লেগেই আছে (বু, মু, দা)。

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নবী (স)-এর নাম ও উপনাম

📄 নবী (স)-এর নাম ও উপনাম


۳۷۳- بَابُ اسْم النَّبِيِّ ﷺ وَكُنْيَتِهِ
৮৫০- عَنْ جَابِرٍ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِّنَّا غُلامٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالَتِ الْأَنْصَارُ لَا نُكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلَا تَنْعَمُكَ عَيْنًا فَأَتَى النَّبِيُّ ﷺ فَقَالَ لَهُ مَا قَالَتِ الْأَنْصَارُ فَقَالَ النَّبِيُّ أَحْسَنَتِ الْأَنْصَارُ تُسَمُّوا بِاسْمِي وَلَا تَكْتَنُوا بِكُنْيَتِي أَنَا قَاسِمٌ .
৮৫০। জাবের (রা) বলেন, আমাদের মধ্যকার এক ব্যক্তির একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সে তার নাম রাখে কাসেম। আনসারগণ বলেন, আমরা তোমাকে না আবুল কাসেম নামে ডাকবো আর না তোমার চোখ জুড়াবো। সে নবী (স)-এর নিকট এসে আনসারগণ যা বলেছে তা তাঁকে জানায়। নবী (স) বলেন: আনসারগণ উত্তম কাজই করেছে। তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার ডাকনামে নাম রেখো না। অমিই হলাম কাসেম (বণ্টনকারী) (বু, মু, দা,তি,ই)।
৮৫১- عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ يَقُولُ كَانَتْ رُخْصَةٌ لَعَلِيَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ وُلِدَ لِي بَعْدَكَ أُسَمِّيهِ بِاسْمِكَ وَأَكَنِّيْهِ بِكُنْيَتِكَ قَالَ نَعَمْ
৮৫১। ইবনুল হানাফিয়া (র) বলেন, আলী (রা)-এর জন্য (একটি ব্যাপারে) অনুমোদন ছিল। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার পরে আমার কোন সন্তান জন্মগ্রহণ করলে আমি কি আপনার নামে তার নাম এবং আপনার ডাকনামে তার ডাকনাম রাখতে পারবো? তিনি বলেন: হাঁ (দা, তি, ই, তহা, হা, আ)。
৮৫২- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ ﷺ أَنْ نَجْمَعَ بَيْنَ اسْمِهِ وَكُنْيَتِهِ وَقَالَ أَنَا أَبُو الْقَاسِمِ وَاللَّهُ يُعْطِي وَأَنَا أُقْسِمُ .
৮৫২। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাদেরকে তাঁর নাম ও ডাকনাম একত্রে রাখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন: আমি হলাম আবুল কাসেম। আল্লাহ আমাকে দান করেন এবং আমি বিতরণ করি (তি, হি, ইলা)。
৮৫৩- عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ فِي السُّوقِ فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ فَالْتَفَتَ النَّبِيُّ ﷺ فَقَالَ دَعَوْتُ هُذَا فَقَالَ سَمُّوا بِاسْمِي وَلَا تَكَنُّوا بِكُنْيَتِي .
৮৫৩। আনাস (রা) বলেন, নবী (স) বাজারে ছিলেন। এক ব্যক্তি ডেকে বললো, হে আবুল কাসেম। নবী (স) তার দিকে দৃষ্টিপাত করলে সে বললো, আমি এই ব্যক্তিকে ডেকেছি। তখন নবী (স) বলেন: তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার ডাকনামে ডাকনাম রেখো না (বু,মু,তি,ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুশরিক (পৌত্তলিক) কি উপনাম গ্রহণ করতে পারে

📄 মুশরিক (পৌত্তলিক) কি উপনাম গ্রহণ করতে পারে


٣٧٤ - بَابُ هَلْ يُكَنِّي الْمُشْرِكُ
৮৫৪- عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ ﷺ بَلَغَ مَجْلِسًا فِيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبَيِّ بْنِ سَلُولَ وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللهِ بْنُ أَبَيِّ فَقَالَ لَا تُؤْذِينَا فِي مَجْلِسِنَا فَدَخَلَ النَّبِيُّ ﷺ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ أَى سَعْدُ أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو حُبَابٍ يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أَبَيِّ بْنِ سَلُولَ .
৮৫৪। উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) এক মজলিসে গিয়ে উপনীত হলেন। সেখানে (মোনাফিক নেতা) আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালূলও উপস্থিত ছিল। এটা আবদুল্লাহ ইবনে উবাইর ইসলাম গ্রহণের পূর্বেকার ঘটনা। তখন সে বললো, তুমি আমাদের মজলিসে আমাদের কষ্ট দিও না। অতঃপর নবী (স) সাদ ইবনে উবাদা (রা)-এর নিকট গিয়ে বলেনঃ হে সাদ! তুমি কি শোনো নাই, আবু হুবাব কি বলে? এখানে আবু হুবাব (সাপের পিতা) দ্বারা তিনি আবদুল্লাহ ইবনে উবাইকে বুঝিয়েছেন (বু, মু, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বালকের উপনাম

📄 বালকের উপনাম


٣٧٥ - بَابُ الْكُنْيَةِ لِلصَّبِيِّ
৮৫৫- عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَدْخُلُ عَلَيْنَا وَلِيَ أَخٌ صَغِيْرٌ يُكْنَى أَبَا عُمَيْرٍ وَكَانَ لَهُ نُغَرٌ يَلْعَبُ بِهِ فَمَاتَ فَدَخَلَ النَّبِيُّ ﷺ فَرَأَهُ حَزِيْنًا فَقَالَ مَا شَأْنُهُ قِيْلَ لَهُ مَاتَ نُغَرُهُ فَقَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ .
৩০১ মুসলিম
৮৫৫। আনাস (রা) বলেন, নবী (স) আমাদের এখানে আসতেন। আবু উমাইর ডাকনামে আমার একটি ছোট ভাই ছিল। তার একটি বুলবুলি ছিল। সে তা নিয়ে খেলা করতো। সেটি মারা গেলো। নবী (স) আমাদের এখানে এসে তাকে দুঃখ ভারাক্রান্ত দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন: তার কি হয়েছে? তাঁকে বলা হলো, তার বুলবুলিটি মারা গেছে। তিনি (কৌতুক করে) বলেন: ওহে আবু উমাইর! কি করলো তোমার নুগায়ের (বু, মু, তি, ই)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00