📘 আল আদাবুল মুফরাদ > 📄 "বাররা” নাম

📄 "বাররা” নাম


٣٦٨ - بَابُ بَرَّة
৮৩৮- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ اسْمَ جُوَيْرِيَةَ كَانَ بَرَةٌ فَسَمَّاهَا النَّبِيُّ ﷺ جُوَيْرِيَةً .
৮৩৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। উম্মুল মুমিনীন জুয়াইরিয়া (রা)-এর নাম ছিল বাররা। নবী (স) তার নাম রাখেন জুয়াইরিয়া (মু, দা, আ, আন, হি)।
৮৩৯- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ اسْمُ مَيْمُونَةَ بَرَةٌ فَسَمَّاهَا النَّبِيُّ ﷺ مَيْمُونَةَ .
৮৩৯। আবু হুরায়রা (রা) বলেন, মায়মূনা (রা)-এর নাম ছিল বাররা। নবী (স) তার নাম রাখেন মায়মূনা।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আফলাহ্ নাম

📄 আফলাহ্ নাম


٣٦٩ - بَابُ أَفْلَحَ
৮৪০- عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنْ عِشْتُ نَهْيَتُ أُمَّتِي إِنْ شَاءَ اللَّهُ أَنْ يُسَمَّى أَحَدُهُمْ بَرَكَةً وَنَافِعًا وَأَفْلَحَ وَلَا أَدْرِي قَالَ رَافِعٌ أَمْ لَا يُقَالُ هَاهُنَا بَرَكَةً فَيُقَالُ لَيْسَ هُهُنَا فَقُبِضَ النَّبِيُّ ﷺ وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ .
৮৪০। জাবের (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আমি যদি জীবিত থাকি তবে ইনশাআল্লাহ আমার উম্মাতকে নিষেধ করবো যে, তাদের কেউ যেন বরকত, নাফে, আফলাহ্ ইত্যাদি নাম না রাখে। রাবী বলেন, তিনি রাফে নামের কথাও বলেছেন কিনা তা আমার স্মরণ নাই। হয় তো বলা
২৯৭ মুসলিম
হবে, এখানে বরকত আছে কি? জবাবে বলা হবে, না, এখানে নাই। নবী (স) ইন্তিকাল করেন, কিন্তু এসব নাম রাখতে নিষেধ করেননি (দা)।
৮৪১- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ يَقُولُ أَرَادَ النَّبِيُّ ﷺ أَنْ يُنْهَى أَنْ يُسَمّى بِيَعْلَى وبركة وَنَافِعَ وَيَسَارَ وَأَفْلَحَ وَنَحْوَ ذَلِكَ ثُمَّ سَكَتَ بَعْدُ عَنْهَا فَلَمْ يَقُلْ شَيْئًا
৮৪১। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) ইয়ালা, বরকত, নাফে, ইয়াসার, আফলাহ্ প্রভৃতি নাম রাখতে নিষেধ করতে চেয়েছিলেন। পরে তিনি এ ব্যাপারে নীরব থাকেন এবং আর কিছু বলেননি (মু, দা)。

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রাবাহ নাম।

📄 রাবাহ নাম।


۳۷۰ - بَابُ رَبَاحٍ
৮৪২- عَنْ عُمَرَ ابْنِ الْخَطَابِ قَالَ لَمَّا اعْتَزَلَ النَّبِيُّ ﷺ نِسَاءَهُ فَإِذَا أَنَا بِرَبَاحٍ غُلَامُ رَسُولِ اللهِ ﷺ فَنَادَيْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عَلَى رَسُولِ اللَّهِ ﷺ
৮৪২। উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, নবী (স) যখন তাঁর স্ত্রীদের থেকে বিচ্ছিন্নভাবে ছিলেন, তখন আমি রাসূলুল্লাহ (স)-এর গোলাম রাবাহ্-এর নিকট উপস্থিত হলাম। আমি ডাক দিয়ে বললাম, হে রাবাহ! রাসূলুল্লাহ (স)-এর নিকট থেকে আমার প্রবেশানুমতি প্রার্থনা করো (বু, মু)。

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নবীগণের নাম

📄 নবীগণের নাম


۳۷۱- بَابُ أَسْمَاءِ الْأَنْبِيَاءِ
৮৪৩- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ تُسَمُّوا بِاسْمِي وَلَا تَكَنُّوا بِكُنْيَتِي فَإِنِّي أَنَا أَبُو الْقَاسِمِ .
৮৪৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা আমার নামানুসারে নাম রাখতে পারো, কিন্তু আমার উপনামে নাম রেখো না। কেননা আমিই আবুল কাসিম (বু, মু)।
৮৪৪- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ فِي السُّوقِ فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا دَعَوْتُ هُذَا فَقَالَ النَّبِيُّ ﷺ تُسَمُّوا بِاسْمِي وَلَا تَكَنُوا بِكُنْيَتِي
৮৪৪। আনাস ইবনে মালেক (রা) বলেন, নবী (স) বাজারে ছিলেন। এক ব্যক্তি ডাক দিলো, হে আবুল কাসেম! নবী (স) তার দিকে তাকালে সে বললো, ইয়া রাসূলাল্লাহ! আমি ঐ ব্যক্তিকে ডেকেছি। তখন নবী (স) বলেনঃ তোমরা আমার নামে নাম রাখতে পারো, কিন্তু আমার ডাকনামে নাম রেখো না (বু, মু, তহা)।
৮৪৫- عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ سَمَانِي النَّبِيُّ ﷺ يُوسُفَ وَأَقْعَدَنِي عَلَى حِجْرِهِ وَمَسَحَ عَلَى رَأْسِي .
৮৪৫। ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সালাম (রা) বলেন, নবী (স) আমার নাম রাখেন ইউসুফ। তিনি আমাকে তাঁর কোলে বসান এবং আমার মথায় হাত বুলিয়ে দেন (আ, শামাইল)।
৮৪৬- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِّنَّا مِنَ الْأَنْصَارِ غُلامٌ وَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّداً قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ إِنَّ الْأَنْصَارِي قَالَ حَمَلْتُهُ عَلَى عُنُقِي فَآتَيْتُ به النبي ﷺ وَفِي حَدِيثِ سُلَيْمَانَ وُلِدَ لَهُ غُلامٌ فَأَرَادُوا أَنْ يُسَمِّيْهِ مُحَمَّدًا قَالَ تُسَمُّوا بِاسْمِي وَلَا تَكَنُّوا بِكُنْيَتِي فَإِنِّى إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أُقْسِمُ بَيْنَكُمْ وَقَالَ حِصْنٌ بُعِثْتُ قَاسِمًا أُقْسِمُ بَيْنَكُمْ .
৮৪৬। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, আমাদের আনসারদের এক ব্যক্তির একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। সে তার নাম রাখতে চাইলো মুহাম্মাদ। আমি তাকে কাধে তুলে নিলাম এবং তাকে নিয়ে নবী (স)-এর নিকট এলাম। তিনি বলেনঃ তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার ডাকনামে নাম রেখো না। কেননা আমাকে কাসেম (বিতরণকারী) বানানো হয়েছে। আমি তোমাদের মধ্যে বণ্টন করি (বু, মু)।
৮৪৭- عَنْ أَبِي مُوسى قَالَ وُلِدَ لِى غُلامٌ فَأَتَيْتُ بِهِ النَّبِيُّ ﷺ فَسَمَّاهُ إِبْرَاهِيمَ فَحَنَّكَهُ بِتَمْرَةٍ وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ وَدَفَعَهُ إِلَى وَكَانَ أَكْبَرُ وَلَد أَبِي مُوسَى .
৮৪৭। আবু মূসা (রা) বলেন, আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। আমি তাকে নিয়ে নবী (স)-এর নিকট এলাম। তিনি তার নাম রাখেন ইবরাহীম। তিনি খেজুর চিবিয়ে শিশুর মুখে দেন এবং তার জন্য বরকতের দোয়া করেন। অতঃপর তাকে আমার কোলে ফিরিয়ে দেন। সে ছিলো আবু মূসা (রা)-এর বড়ো ছেলে (বু, মু)。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00