📘 আল আদাবুল মুফরাদ > 📄 জাহম নাম রাখা

📄 জাহম নাম রাখা


٣٦٧ - بَابُ زَحْمٍ
৮৩৬- عَنْ بَشِيرِ ابْنِ نَهِيكَ قَالَ أُتِيَ النَّبِيُّ ﷺ فَقَالَ مَا اسْمُكَ قَالَ زَحْمٌ قَالَ بَلْ أَنْتَ بَشِيرٌ فَبَيْنَمَا أَنَا أَمَاشِيَ النَّبِيُّ ﷺ فَقَالَ يَا ابْنَ الْخَصَاصِيَةِ مَا أَصْبَحْتَ تَنْقِمُ عَلَى اللَّهِ أَصْبَحْتَ تُمَاشِي رَسُولَ اللهِ ﷺ قُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا أَنْقِمُ عَلَى اللَّهِ شَيْئًا كُلُّ خَيْرٍ قَدْ أَصَبْتُ فَأَتَى عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ فَقَالَ لَقَدْ سَبَقَ هُؤُلَاءِ خَيْرًا كَثِيرًا ثُمَّ أَتَى عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ فَقَالَ لَقَدْ أَدْرَكَ هُؤُلاء خَيْرًا كَثِيرًا فَإِذَا رَجُلٌ عَلَيْهِ سِبْتِيَّانِ يَمْشِي بَيْنَ الْقُبُورِ فَقَالَ يَا صَاحِبَ السَّبْتِيتَيْنِ الْقِ سِبْتِيْتَيْكَ فَخَلَعَ نَعْلَيْهِ
২৯৬ আল-আদাবুল মুফরাদ
৮৩৬। বশীর ইবনে নাহীক (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট নীত হলে তিনি জিজ্ঞেস করেন: তোমার নাম কি? তিনি বলেন, জাম্। তিনি বলেন: বরং তোমার নাম বশীর। একদা আমি নবী (স)-এর সাথে যাচ্ছিলাম। তিনি বলেনঃ হে খাসাসিয়ার পুত্র! তোমার কি হলো যে, তুমি আল্লাহর কাজে দোষ খুঁজে বেড়াও? আর সেজন্যই তুমি কি আল্লাহর রাসূলের পিছনে লেগেছো? আমি বললাম, আপনার জন্য আমার পিতা-মাতা কোরবান হোক। আমি আল্লাহ্ কাজে দোষ খুঁজি না। আমি সর্বপ্রকার কল্যাণ লাভ করেছি। অতঃপর তিনি মুশরিকদের কবরস্থানে পৌঁছে বলেন: এরা প্রভূত কল্যাণ হারিয়েছে। অতঃপর তিনি মুসলমানদের কবরস্থানে পৌঁছে বলেন: এরা প্রভূত কল্যাণ লাভ করেছে। এই সময় চপ্পল পরিহিত এক ব্যক্তি কবরস্থানের উপর দিয়ে যাচ্ছিলো। রাসূলুল্লাহ (স) বলেনঃ হে চপ্পল পরিহিত! তোমার চপ্পলজোড়া খুলে ফেলে দাও। অতএব সে তার চপ্পলজোড়া খুলে ফেলে দিলো (দা, না, ই, আ, ৭৮০ নং-ও দ্র.)।
৮৩৭- عَنْ بَشِيرِ بْنِ الْخَصَاصِيَةِ وَكَانَ اسْمُهُ زَحْمٌ فَسَمَّاهُ النَّبِيُّ ﷺ بَشِيرًا
৮৩৭। বশীর ইবনুল খাসাসিয়া (রা) থেকে বর্ণিত। তার নাম ছিল যাহম। নবী (স) তার নাম রাখেন বশীর।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 "বাররা” নাম

📄 "বাররা” নাম


٣٦٨ - بَابُ بَرَّة
৮৩৮- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ اسْمَ جُوَيْرِيَةَ كَانَ بَرَةٌ فَسَمَّاهَا النَّبِيُّ ﷺ جُوَيْرِيَةً .
৮৩৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। উম্মুল মুমিনীন জুয়াইরিয়া (রা)-এর নাম ছিল বাররা। নবী (স) তার নাম রাখেন জুয়াইরিয়া (মু, দা, আ, আন, হি)।
৮৩৯- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ اسْمُ مَيْمُونَةَ بَرَةٌ فَسَمَّاهَا النَّبِيُّ ﷺ مَيْمُونَةَ .
৮৩৯। আবু হুরায়রা (রা) বলেন, মায়মূনা (রা)-এর নাম ছিল বাররা। নবী (স) তার নাম রাখেন মায়মূনা।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আফলাহ্ নাম

📄 আফলাহ্ নাম


٣٦٩ - بَابُ أَفْلَحَ
৮৪০- عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنْ عِشْتُ نَهْيَتُ أُمَّتِي إِنْ شَاءَ اللَّهُ أَنْ يُسَمَّى أَحَدُهُمْ بَرَكَةً وَنَافِعًا وَأَفْلَحَ وَلَا أَدْرِي قَالَ رَافِعٌ أَمْ لَا يُقَالُ هَاهُنَا بَرَكَةً فَيُقَالُ لَيْسَ هُهُنَا فَقُبِضَ النَّبِيُّ ﷺ وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ .
৮৪০। জাবের (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: আমি যদি জীবিত থাকি তবে ইনশাআল্লাহ আমার উম্মাতকে নিষেধ করবো যে, তাদের কেউ যেন বরকত, নাফে, আফলাহ্ ইত্যাদি নাম না রাখে। রাবী বলেন, তিনি রাফে নামের কথাও বলেছেন কিনা তা আমার স্মরণ নাই। হয় তো বলা
২৯৭ মুসলিম
হবে, এখানে বরকত আছে কি? জবাবে বলা হবে, না, এখানে নাই। নবী (স) ইন্তিকাল করেন, কিন্তু এসব নাম রাখতে নিষেধ করেননি (দা)।
৮৪১- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ يَقُولُ أَرَادَ النَّبِيُّ ﷺ أَنْ يُنْهَى أَنْ يُسَمّى بِيَعْلَى وبركة وَنَافِعَ وَيَسَارَ وَأَفْلَحَ وَنَحْوَ ذَلِكَ ثُمَّ سَكَتَ بَعْدُ عَنْهَا فَلَمْ يَقُلْ شَيْئًا
৮৪১। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) ইয়ালা, বরকত, নাফে, ইয়াসার, আফলাহ্ প্রভৃতি নাম রাখতে নিষেধ করতে চেয়েছিলেন। পরে তিনি এ ব্যাপারে নীরব থাকেন এবং আর কিছু বলেননি (মু, দা)。

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রাবাহ নাম।

📄 রাবাহ নাম।


۳۷۰ - بَابُ رَبَاحٍ
৮৪২- عَنْ عُمَرَ ابْنِ الْخَطَابِ قَالَ لَمَّا اعْتَزَلَ النَّبِيُّ ﷺ نِسَاءَهُ فَإِذَا أَنَا بِرَبَاحٍ غُلَامُ رَسُولِ اللهِ ﷺ فَنَادَيْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عَلَى رَسُولِ اللَّهِ ﷺ
৮৪২। উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, নবী (স) যখন তাঁর স্ত্রীদের থেকে বিচ্ছিন্নভাবে ছিলেন, তখন আমি রাসূলুল্লাহ (স)-এর গোলাম রাবাহ্-এর নিকট উপস্থিত হলাম। আমি ডাক দিয়ে বললাম, হে রাবাহ! রাসূলুল্লাহ (স)-এর নিকট থেকে আমার প্রবেশানুমতি প্রার্থনা করো (বু, মু)。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00