📘 আল আদাবুল মুফরাদ > 📄 আছিয়া নাম পরিবর্তন করা

📄 আছিয়া নাম পরিবর্তন করা


৩৬১- بَابُ تَحْوِيْلِ اسْمٍ عَاصِيَةَ
৮২৭- عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيُّ الله غَيْرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ أَنْتِ جَمِيلَهُ .
৮২৭। ইবনে উমার (রা) বলেন, নবী (স) "আসিয়া" (পাপিষ্ঠা) নাম পরিবর্তন করেন এবং বলেন: তুমি জামীলা (সুন্দরী) (মু, দা, তি, আন, হি)।
৮২৮- عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاء أَنَّهُ دَخَلَ عَلَى زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ فَسَأَلَتْهُ عَنْ اسْمٍ أُخْتِ لَهُ عِنْدَهُ قَالَ فَقُلْتُ اسْمُهَا بَرَةٌ قَالَتْ غَيْرُ اسْمَهَا فَإِنَّ النَّبِيِّ الله نَكَحَ زَيْنَبَ بِنْتَ جَحْشِ وَاسْمُهَا بَرَةٌ فَغَيْرَ اسْمَهَا إِلى زَيْنَبَ وَدَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ حِيْنَ تَزَوْجَهَا وَاسْمِي بَرَّةٌ فَسَمِعَهَا تَدْعُونِي بَرِّةَ فَقَالَ لَا تُزَكُّوا أَنْفُسَكُمْ فَإِنَّ اللَّهَ هُوَ أَعْلَمُ بِالْبَرَّةِ مِنْكُنَّ وَالْفَاجِرَةِ سَمِّيْهَا زَيْنَبَ فَقَالَتْ فَهِيَ زَيْنَبُ فَقُلْتُ لَهَا اسْمِي فَقَالَتْ غَيْرُ إِلى مَا غَيْرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ فَسَمِّهَا زَيْنَبَ .
৮২৮। মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (র) থেকে বর্ণিত। তিনি যয়নব বিনতে আবু সালামার নিকট প্রবেশ করলেন। যয়নব তাকে তার সংগী বোনটির নাম জিজ্ঞেস করেন। তিনি বলেন, আমি বললাম, তার নাম বাররা (পুণ্যবতী)। তিনি বলেন, তার নাম পরিবর্তন করো। কেননা নবী (স) যয়নব বিনতে জাহ্শকে বিবাহ করেন এবং তার নাম ছিল বাররা। তিনি তা পরিবর্তন করে তার নাম রাখেন যয়নব। বিবাহ করার পর তিনি তার ঘরে গেলেন। তখন আমার নাম ছিল বাররা। তিনি উম্মু সালামা (রা)-কে আমাকে এই নামে ডাকতে শুনলেন। তখন তিনি বলেন: তোমরা নিজেদেরকে পবিত্রতায় আখ্যায়িত করো না। কেননা কে পুণ্যবতী আর কে পাপিষ্ঠা তা আল্লাহই অধিক জ্ঞাত।
২৯৩ মুসলিম
তুমি তার নাম রাখো যয়নব। তিনি বলেন, সে যয়নবই। আমি তাকে বললাম, আমার নাম? তিনি বলেন, রাসূলুল্লাহ (স) যে নামে পরিবর্তন করেছেন সেই নাম রেখে দাও। অতএব তিনি তার নাম রাখলেন যয়নব (মু, দার, আন, আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 সারম নাম পরিবর্তন করা

📄 সারম নাম পরিবর্তন করা


٣٦٢ - بَابُ الصَّرَمِ
৮২৯- عَنْ سَعِيدِ المَخْزُوْمِي وَكَانَ اسْمُهُ الصِّرِمُ فَسَمَّاهُ النَّبِيُّ ﷺ سَعِيداً قَالَ حَدَّثَنِي جَدَى قَالَ رَأَيْتُ عُثْمَانَ مُتَّكِنَّا فِي الْمَسْجِدِ .
৮২৯। সাঈদ আল-মাখযূমী (রা) থেকে বর্ণিত। তার পূর্বনাম ছিল সারম (কর্তনকারী, ছিন্নকারী)। নবী (স) তার নাম রাখেন সাঈদ (ভাগ্যবান)। (অধস্তন রাবী আবদুর রহমান (র) বলেন) আমি উসমান (রা)-কে মসজিদে হেলান দিয়ে বসা অবস্থায় দেখেছি (হা)।
৮৩০- عَنْ عَلَى قَالَ لَمَّا وُلِدَ الحَسَنُ سَمَّيْتُهُ حَربًا فَجَاءَ النَّبِيُّ ﷺ فَقَالَ أَرُونِي ابْنِي مَا سَمَّيْتُمُوهُ قُلْنَا حَربًا قَالَ بَلْ هُوَ حَسَنٌ فَلَمَّا وُلِدَ الْحُسَيْنُ سَمِيْتُهُ حَربًا فَجَاءَ النَّبِيُّ ﷺ فَقَالَ أَرُونِي ابْنِي مَا سَمَّيْتُمُوهُ قُلْنَا حَرَبًا قَالَ بَلْ هُوَ حُسَيْنٌ فَلَمَّا ولَدَ الثَّالِثُ سَمِيْتُهُ حَربًا فَجَاءَ النَّبِيُّ ﷺ فَقَالَ أَرُونِي ابْنِي مَا سَمَّيْتُمُوهُ قُلْنَا حَرَبًا قَالَ بَلْ هُوَ مُحْسِنٌ ثُمَّ قَالَ إِنِّي سَمِيْتُهُمْ بِأَسْمَاءِ وَلَدِ هَارُونَ شِبْرٌ وَشَبِيرٌ وَمُشَبِّرٌ .
৮৩০। আলী (রা) বলেন, হাসান ভূমিষ্ঠ হলে আমি তার নাম রাখলাম হারব (যুদ্ধ)। নবী (স) এসে বলেন: আমার নাতি আমাকে দেখাও, তোমরা তার কি নাম রেখেছো? আমরা বললাম, হারব। তিনি বলেন: বরং তার নাম হাসান। পরে হুসাইন ভূমিষ্ঠ হলে আমি তার নাম রাখলাম হারব। নবী (স) এসে বলেন: আমার নাতি আমাকে দেখাও, তোমরা তার কি নাম রেখেছো? আমরা বললাম, হারব। তিনি বলেন: বরং তার নাম হুসাইন। অতঃপর তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হলে আমি তার নামও রাখলাম হারব। অতঃপর নবী (স) এসে বলেন: আমার নাতি আমাকে দেখাও, তোমারা তার কি নাম রেখেছো? আমরা বললাম, হারব। তিনি বলেন: বরং তার নাম মুহসিন। অতঃপর তিনি বলেনঃ আমি হারুন (আ)-এর সন্তান শির, শুবায়র ও মুশাব্বির-এর নাম অনুসারে এদের নাম রাখলাম (ইসতীআব, আ, হা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 গুরাব (কাক) নামের পরিবর্তন

📄 গুরাব (কাক) নামের পরিবর্তন


٣٦٣- بَابُ غُرَابٍ
৮৩১- عَنْ رَائِطَةَ بِنْتِ مُسْلِمٍ عَنْ أَبِيْهَا قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ ﷺ حُنَيْنًا فَقَالَ لِي مَا اسْمُكَ قُلْتُ غُرَابٌ قَالَ لَا بَلْ اسْمُكَ مُسْلِمٌ .
৮৩১। রায়েতা বিনতে মুসলিম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (স)-এর সাথে হুনায়ন যুদ্ধে শরীক ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করেন: তোমার নাম কি? আমি বললাম, গুরাব (কাক)। তিনি বলেন: না, বরং তোমার নাম মুসলিম (দা, তারীখ কবীর)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 শিহাব নামের পরিবর্তন

📄 শিহাব নামের পরিবর্তন


٣٦٤ - بَابُ شِهَابٍ
৮৩২- عَنْ عَائِشَةَ ذكرَ عِنْدَ رَسُول الله ﷺ رَجُلٌ يُقَالُ لَهُ شَهَابٌ فَقَالَ رَسُولُ اللَّهُ بَلْ أَنْتَ هِشَامٌ .
৮৩২। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স)-এর সামনে শিহাব নামক এক ব্যক্তির প্রসঙ্গ উঠলো। রাসূলুল্লাহ (স) বলেন: বরং তুমি হিশাম (দানশীল) (দা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00