📘 আল আদাবুল মুফরাদ > 📄 মহামহিম আল্লাহ্র নিকট অপছন্দনীয় নামসমূহ

📄 মহামহিম আল্লাহ্র নিকট অপছন্দনীয় নামসমূহ


৩৫৮- بَابُ أَبْغَضَ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
৮২৪- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ اللهُ أَخْنَى الْأَسْمَاءِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تُسَمًّى ملكُ الْأَمْلاكِ ৮২৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: যে লোকের নাম মালেকুল আমলাক (রাজাধিরাজ) রাখা হয়েছে, আল্লাহ্র কাছে সেটি সর্বনিকৃষ্ট নাম (বু, মু, দা, তি)。

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি অপরকে তার ক্ষুদ্রত্ববাচক নামে ডাকে

📄 যে ব্যক্তি অপরকে তার ক্ষুদ্রত্ববাচক নামে ডাকে


٣٥٩ - بَابُ مَنْ دَعَا أَخَرَ بِتَصْغِيْرِ اسْمِهِ
৮৬৫- عَنْ قَتَادَةَ سَمِعَ مُطَرِّفًا قَالَ صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنِ مِنَ الْكُوفَةِ إِلَى الْبَصْرَةِ فَقَلُّ مَنْزِلَ يَنْزِلُهُ إِلَّا وَهُوَ يَنْشُدُنِي شِعْرًا وَقَالَ إِنَّ فِي الْمَعَارِيضِ لَمَنْدُوحَةً عَنِ الْكَذِبِ .
৮২৫। তলক ইবনে হাবীব (র) বলেন, আমি শাফাআতের বিষয়টিকে কঠোরভাবে অস্বীকার করতাম। আমি জাবের (রা)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হে তুলায়ক! আমি নবী (স)-কে বলতে শুনেছি: একদল লোক দোযখে যাওয়ার পর (শাফাআতধন্য হয়ে) সেখান থেকে বের হয়ে আসবে। তুমি যা পড়ো আমরাও তাই পড়ি (বু, মু, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কোন ব্যক্তিকে তার প্রিয় নামে ডাকা

📄 কোন ব্যক্তিকে তার প্রিয় নামে ডাকা


৩৬০ - بَابُ يُدْعَى الرَّجُلُ بِأَحَبُّ الْأَسْمَاءِ إِلَيْهِ
৮২৬- عَنْ حَنْظَلَةَ بْنِ حِدْيم قَالَ كَانَ النَّبِيُّ الله يُعْجِبُهُ أَنْ يُدْعَى الرَّجُلُ بِأَحَبُّ أَسْمَائِهِ إِلَيْهِ وَأَحَبُّ كُنَاهُ .
৮২৬। হানযালা ইবনে হিযয়াম (রা) বলেন, নবী (স) কোন ব্যক্তিকে তার নামসমূহের মধ্যে তাঁর নিকট অপেক্ষাকৃত প্রিয় নামে বা উপনামে ডাকতেই পছন্দ করতেন (তাহযীবুল কামাল)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আছিয়া নাম পরিবর্তন করা

📄 আছিয়া নাম পরিবর্তন করা


৩৬১- بَابُ تَحْوِيْلِ اسْمٍ عَاصِيَةَ
৮২৭- عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيُّ الله غَيْرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ أَنْتِ جَمِيلَهُ .
৮২৭। ইবনে উমার (রা) বলেন, নবী (স) "আসিয়া" (পাপিষ্ঠা) নাম পরিবর্তন করেন এবং বলেন: তুমি জামীলা (সুন্দরী) (মু, দা, তি, আন, হি)।
৮২৮- عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاء أَنَّهُ دَخَلَ عَلَى زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ فَسَأَلَتْهُ عَنْ اسْمٍ أُخْتِ لَهُ عِنْدَهُ قَالَ فَقُلْتُ اسْمُهَا بَرَةٌ قَالَتْ غَيْرُ اسْمَهَا فَإِنَّ النَّبِيِّ الله نَكَحَ زَيْنَبَ بِنْتَ جَحْشِ وَاسْمُهَا بَرَةٌ فَغَيْرَ اسْمَهَا إِلى زَيْنَبَ وَدَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ حِيْنَ تَزَوْجَهَا وَاسْمِي بَرَّةٌ فَسَمِعَهَا تَدْعُونِي بَرِّةَ فَقَالَ لَا تُزَكُّوا أَنْفُسَكُمْ فَإِنَّ اللَّهَ هُوَ أَعْلَمُ بِالْبَرَّةِ مِنْكُنَّ وَالْفَاجِرَةِ سَمِّيْهَا زَيْنَبَ فَقَالَتْ فَهِيَ زَيْنَبُ فَقُلْتُ لَهَا اسْمِي فَقَالَتْ غَيْرُ إِلى مَا غَيْرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ فَسَمِّهَا زَيْنَبَ .
৮২৮। মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (র) থেকে বর্ণিত। তিনি যয়নব বিনতে আবু সালামার নিকট প্রবেশ করলেন। যয়নব তাকে তার সংগী বোনটির নাম জিজ্ঞেস করেন। তিনি বলেন, আমি বললাম, তার নাম বাররা (পুণ্যবতী)। তিনি বলেন, তার নাম পরিবর্তন করো। কেননা নবী (স) যয়নব বিনতে জাহ্শকে বিবাহ করেন এবং তার নাম ছিল বাররা। তিনি তা পরিবর্তন করে তার নাম রাখেন যয়নব। বিবাহ করার পর তিনি তার ঘরে গেলেন। তখন আমার নাম ছিল বাররা। তিনি উম্মু সালামা (রা)-কে আমাকে এই নামে ডাকতে শুনলেন। তখন তিনি বলেন: তোমরা নিজেদেরকে পবিত্রতায় আখ্যায়িত করো না। কেননা কে পুণ্যবতী আর কে পাপিষ্ঠা তা আল্লাহই অধিক জ্ঞাত।
২৯৩ মুসলিম
তুমি তার নাম রাখো যয়নব। তিনি বলেন, সে যয়নবই। আমি তাকে বললাম, আমার নাম? তিনি বলেন, রাসূলুল্লাহ (স) যে নামে পরিবর্তন করেছেন সেই নাম রেখে দাও। অতএব তিনি তার নাম রাখলেন যয়নব (মু, দার, আন, আ, হি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00