📘 আল আদাবুল মুফরাদ > 📄 কারো শাসকের যুলুমের ভয় হলে

📄 কারো শাসকের যুলুমের ভয় হলে


٢٩٤ - بَابُ إِذَا خَافَ السُّلْطَانَ
২৯৪- অনুচ্ছেদঃ কারো শাসকের যুলুমের ভয় হলে।
৭১২- قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ إِذَا كَانَ عَلَى أَحَدِكُمْ إِمَامٌ يَخَافُ تَغْطَرَسَهُ أَوْظُلْمَهُ فَلْيَقُلْ اللَّهُمَّ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبُّ العَرْشِ الْعَظِيمِ كُنْ لِي جَارًا مِّنْ فُلَانِ مِنْ فُلانٍ وَاحْزَا بِهِ مِنْ خَلَائِقِكَ أَنْ يُفْرُطَ عَلَى أَحَدٌ مِّنْهُمْ أَوْ يَطْغَى عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ ولا اله الا انت .
৭১২। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, তোমাদের কেউ নিজের উপর তাদের শাসকের স্বৈরাচার বা অত্যাচারের আশংকা করলে সে যেন বলেঃ "হে আল্লাহ, সাত আসমানের প্রতিপালক, মহান আরশের অধিপতি! তুমি আমার প্রতিবেশী হও তোমার সৃষ্টিকুলের মধ্যকার অমুকের পুত্র অমুকের বিরুদ্ধে এবং তার বাহিনীর বিরুদ্ধে, যাতে তাদের কেউ আমার প্রতি বাড়াবাড়ি বা অবিচার করতে না পারে। তোমার প্রতিবেশী মহিমান্বিত, তোমার প্রশংসা মহিমামণ্ডিত এবং তুমি ছাড়া আর কোন ইলাহ নাই" (তা, বা)।
৭১৩- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِذَا أَتَيْتَ سُلْطَانًا مُهِيبًا تَخَافُ أَنْ يَسْطُوَ بِكَ فَقُلْ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَعَزُّ مِنْ خَلْقِهِ جَمِيعًا اللَّهُ أَعَزُّ مِمَّا أَخَافُ وَاحْذَرُ وَأَعُوذُ بِاللَّهِ الَّذِي لَا إِلهَ إِلا هُوَ الْمُمْسِكُ السَّمَوَاتِ السَّبْعِ أَنْ يَقَعْنَ عَلَي الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ مِنْ شَرِّ عَبْدِكَ فُلَانٍ
২৫৪ আল-আদাবুল মুফরাদ
وَجُنُودِهِ وَأَتْبَاعِهِ وَأَشْيَاعِهِ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ اللَّهُمْ كُنْ لَّيْ جَارًا مِّنْ شَرِّهِمْ جَلَّ ثَنَاؤُكَ وَعَزَّ جَارَكَ وَتَبَارَكَ اسْمُكَ وَلَا اللَّهَ غَيْرُكَ ثَلَاثَ مَرَّات.
৭১৩। ইবনে আব্বাস (রা) বলেন, তুমি যদি স্বৈরাচারী শাসকের নিকট আসো যার কঠোরতায় তুমি শংকিত, তবে তুমি তিনবার বলবেঃ "আল্লাহ মহান, আল্লাহ তাঁর সমস্ত সৃষ্টিকুলের চেয়ে অধিক মর্যাদাবান। আমি যার ভয়ে ভীত ও শংকিত আল্লাহ তার চেয়েও অধিক সম্মানিত। আমি আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করছি যিনি ছাড়া কোন ইলাহ নেই, যিনি সাত আসমানকে তার নির্দেশ ব্যতীত পৃথিবীর উপর পতিত হওয়া থেকে সুস্থির রেখেছেন, তাঁর অমুক বান্দার, জিন ও মানুষের মধ্য থেকে তার বাহিনী, তার অনুসারী দলবল থেকে। হে আল্লাহ! তাদের অনিষ্টের মোকাবিলায় তুমি আমার প্রতিবেশী হও। তোমার প্রশংসা মহিমান্বিত, তোমার প্রতিবেশী মহিমান্বিত, তোমার নাম বরকতপূর্ণ এবং তুমি ছাড়া কোন ইলাহ নাই" (তা, শা, খু)।
৭১৪- عَنِ ابْنِ عَبَّاس قَالَ مَنْ نَزَلَ بِهِ هَمَّ أَوْ غَمَّ أَوْ كَرْبُ أَوْ خَافَ مِنْ سُلْطَانٍ فَدَعَا بِهَؤُلَاءِ اسْتُجِيبَ لَهُ أَسْأَلُكَ بِلا إِلَهَ إِلا أَنْتَ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ العَظيمِ وَأَسْأَلُكَ بِلا إِلَهَ إِلا أَنْتَ رَبِّ السَّمَواتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ وَأَسْأَلُكَ بِلا إِلَهَ إِلَّا أَنْتَ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَالْأَرْضِينَ السَّبْعِ وَمَا فِيهِنَّ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ثُمَّ سَلِ اللَّهَ حَاجَتَكَ .
৭১৪। ইবনে আব্বাস (রা) বলেন, কোন ব্যক্তি দুশ্চিন্তা, অস্থিরতা বা বিপদে পতিত হলে অথবা শাসকের অত্যাচারের ভয়ে শংকিত হলে সে যেন নিম্নোক্ত বাক্যে দোয়া করে, তার দোয়া কবুল হবেঃ "আমি তোমার নিকট এই উসীলা দিয়ে প্রার্থনা করছি যে, তুমি ছাড়া কোন ইলাহ নাই। তুমি সাত আসমান ও মহান আরশের প্রভু। আমি তোমার নিকট এই উসীলা দিয়ে প্রার্থনা করছি যে, তুমি ব্যতীত কোন ইলাহ নেই। তুমিই সাত আসমান ও মহিমান্বিত আরশের প্রভু! আমি তেমার নিকট এই উসীলা দিয়ে প্রার্থনা করছি যে, তুমি ব্যতীত কোন ইলাহ নাই এবং সাত আসমান, সাত যমীন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে তুমিই সেগুলোর রব। তুমিই সর্বশক্তিমান"। অতঃপর তুমি আল্লাহর কাছে তোমার প্রয়োজন পেশ করো।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দোয়াকারীর জন্য যে সওয়াব ও প্রতিদান সঞ্চিত করা হয়

📄 দোয়াকারীর জন্য যে সওয়াব ও প্রতিদান সঞ্চিত করা হয়


২৯৫ - بَابَ مَا يَدَخَّرُ لِلدَّاعِي مِنَ الْأَجْرِ وَالثَّوَابِ
২৯৫- অনুচ্ছেদ: দোয়াকারীর জন্য যে সওয়াব ও প্রতিদান সঞ্চিত করা হয়।
৭১৫- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ ﷺ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو لَيْسَ بِاثْمٍ وَلَا بِقَطِيعَةِ رَحِمِ إِلا أَعْطَاهُ إِحْدَى ثَلَاثَ إِمَّا أَنْ تُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ وَإِمَّا أَنْ تُدَخِّرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السُّوْءِ مِثْلِهَا قَالَ إِذَا يَكْثُرُ قَالَ اللَّهُ أَكْثَرُ.
৭১৫। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে কোন মুসলমান ব্যক্তি পাপাচার বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করার দোয়া ব্যতীত যে কোন দোয়া করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোন একটি দান করেনঃ (১) হয় দ্রুত তার দোয়া কবুল করেন অথবা (২) তা তার পরকালের জন্য সঞ্চিত রাখেন অথবা (৩) অনুরূপ কোন ক্ষতি তার থেকে অপসারিত করেন। এক ব্যক্তি বললো, তাহলে সে তো অধিক পরিমাণে দোয়া করতে পারে। তিনি বলেনঃ আল্লাহ তার চেয়েও অধিক কবুলকারী (তি, আ, হা, তহা)।
৭১৬- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَا مِنْ مُؤْمِنٍ يَنْصُبُ وَجْهَهُ إِلَى اللَّهِ يَسْأَلُ مَسْأَلَة إِلَّا أَعْطَاهُ إِيَّاهَا إِمَّا عَجَلَهَا لَهُ فِي الدُّنْيَا وَأَمَّا ذَخَرَهَا لَهُ فِي الْآخِرَةِ مَا لَمْ يَعْجَلْ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا عِجْلَتُهُ قَالَ يَقُولُ دَعَوْتُ وَدَعَوْتُ وَلَا أَرَاهُ يُسْتَجَابُ لِي.
৭১৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: মুমিন ব্যক্তি মাত্রই আল্লাহ্র দিকে মুখ করে তার কাছে কিছু প্রার্থনা করলে এবং (ফল লাভে) তাড়াহুড়া না করলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন। হয় তা তিনি তাকে দুনিয়াতে অবিলম্বে দান করেন অথবা তার আখেরাতের জীবনের জন্য তা সঞ্চিত রাখেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! তার তাড়াহুড়া কিরূপ? তিনি বলেনঃ সে বলে, আমি তো দোয়ার পর দোয়া করতে থাকলাম, কিন্তু তা কবুল হতে দেখছি না (বু, মু, আ, হা, হি, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দোয়ার ফযীলাত

📄 দোয়ার ফযীলাত


٢٩٦ - بَابُ فَضْلِ الدُّعَاء
২৯৬- অনুচ্ছেদ: দোয়ার ফযীলাত।
৭১৭- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَيْسَ شَيْءٌ أَكْرَمُ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ.
৭১৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ আল্লাহ্র কাছে দোয়ার চাইতে অধিক সম্মানিত কিছু নাই (বু, তি, আ,ই,হা)।
৭১৮- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَشْرَفُ الْعِبَادَةِ الدُّعَاءُ.
৭১৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: দোয়া হলো সর্বাধিক মর্যাদাপূর্ণ ইবাদত।
৭১৯- عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَا ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ.
৭১৯। নোমান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দোয়াও একটি ইবাদত। তারপর তিনি পড়লেন: (তোমাদের রব বলেন), "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো” (৪০ঃ ৬০) (তি)।
৭২০- عَنْ عَائِشَةَ قَالَتْ سُئِلَ النَّبِيُّ ﷺ أَيُّ العِبَادَةِ أَفْضَلُ قَالَ دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ. ৭২০। আয়েশা (রা) বলেন, নবী (স)-এর নিকট জিজ্ঞেস করা হলো, কোন ইবাদত সর্বোত্তম? তিনি বলেন : মানুষের নিজের জন্য কৃত দোয়া (হা)।
৭২১- عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ يَقُولُ انْطَلَقْتُ مَعَ أَبِي بَكْرِ الصِّدِّيقِ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا أَبَا بَكْرٍ لَلشَّرْكُ فِيكُمْ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ فَقَالَ أَبُو بَكْرٍ وَهَلِ الشَّرْكُ إِلَّا مَنْ جَعَلَ مَعَ اللَّهِ إِلهَا آخَرَ فَقَالَ النَّبِيُّ ﷺ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ الشَّرْكُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ أَلا أَدُلُّكَ عَلَى شَيْءٍ إِذَا قُلْتَهُ ذَهَبَ عَنْكَ قَلِيلُهُ وَكَثِيرُهُ قَالَ قُلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ.
৭২১। মাকিল ইবনে ইয়াসার (রা) বলেন, আমি আবু বাকর সিদ্দীক (রা)-এর সাথে নবী (স)-এর নিকট গেলাম। তিনি বলেনঃ হে আবু বাকর! নিশ্চয় শেরেক পিপীলিকার পদচারণা থেকেও সন্তর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। আবু বাক্ (রা) বলেন, কারো আল্লাহ্র সাথে অপর কিছুকে ইলাহরূপে গণ্য করা ছাড়াও কি শেরেক আছে? নবী (স) বলেনঃ সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! শেরেক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিবো না, তুমি যা বললে শেরেকের অল্প ও বেশী সবই দূর হয়ে যাবে? তিনি বলেনঃ তুমি বলো, “হে আল্লাহ! আমি সজ্ঞানে তোমার সাথে শেরেক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই” (ইবনুস সুন্নী)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রবল বায়ু প্রবাহের সময় দোয়া করা

📄 প্রবল বায়ু প্রবাহের সময় দোয়া করা


২৯৭ - بَابُ الدُّعَاءِ عِنْدَ الرِّيحِ
২৯৭- অনুচ্ছেদ : প্রবল বায়ু প্রবাহের সময় দোয়া করা।
৭২২- عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ قَالَ اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أَرْسَلْتَ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أَرْسَلْتَ بِهِ.
৭২২। আনাস (রা) বলেন, প্রবল বেগে বায়ু প্রবাহিত হলে নবী (স) বলতেনঃ “হে আল্লাহ! তুমি যে কল্যাণসহ তা পাঠিয়েছো, তা লাভের জন্য তোমার কাছে প্রার্থনা করি এবং যে অনিষ্টসহ তা পাঠিয়েছো সেই অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই” (আবু ইয়ালা, ইবনুস সুন্নী)।
৭২৩- عَنْ سَلَمَةَ قَالَ كَانَ إِذَا اشْتَدَّتِ الرِّيحُ يَقُولُ اللَّهُمَّ لَأَقِحًا لَا عَقِيمًا.
৭২৩। সালামা (রা) বলেন, জোরে হাওয়া প্রবাহিত হলে মহানবী (স) বলতেন: হে আল্লাহ! তাকে ফলবতী করো, বন্ধ্যা করো না (তা, সুন্নী)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00