📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি বলে

📄 যে ব্যক্তি বলে

২৮৪ - بَابُ مَنْ قَالَ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَعْجِلْ
২৮৪- অনুচ্ছেদঃ যে ব্যক্তি বলে, তাড়াহুড়া না করলে বান্দার দোয়া কবুল হয়।
৬৫৮- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنْ رَسُولَ اللهِ ﷺ قَالَ يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجِلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي .
৬৫৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমাদের যে কোন ব্যক্তির দোয়া কবুল হয়, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সে বলে, আমি দোয়া তো করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না (বু,মু, দা, তি, ই)।
৬৫৯- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُستَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَدْعُ بِاثْمِ أَوْ قَطِيعَةِ رَحِم أَوْ يَسْتَعْجِلُ فَيَقُولُ دَعَوْتُ فَلا أَرَى يُسْتَجِيبُ لِي فَيَدَعُ الدُّعَاءَ.
৬৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের যে কোন ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ না সে পাপাচারের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে এবং তাড়াহুড়া না করে। সে বলে, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হয়েছে বলে মনে হয় না। তারপর সে দোয়া করা ত্যাগ করে (বু,মু,দা,তি,ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 তাড়াহুড়া না করলে বান্দার দোয়া কবুল হয়

📄 তাড়াহুড়া না করলে বান্দার দোয়া কবুল হয়

২৮৪ - بَابُ مَنْ قَالَ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَعْجِلْ
২৮৪- অনুচ্ছেদঃ যে ব্যক্তি বলে, তাড়াহুড়া না করলে বান্দার দোয়া কবুল হয়।
৬৫৮- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنْ رَسُولَ اللهِ ﷺ قَالَ يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجِلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي .
৬৫৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমাদের যে কোন ব্যক্তির দোয়া কবুল হয়, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সে বলে, আমি দোয়া তো করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না (বু,মু, দা, তি, ই)।
৬৫৯- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ يُستَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَدْعُ بِاثْمِ أَوْ قَطِيعَةِ رَحِم أَوْ يَسْتَعْجِلُ فَيَقُولُ دَعَوْتُ فَلا أَرَى يُسْتَجِيبُ لِي فَيَدَعُ الدُّعَاءَ.
৬৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের যে কোন ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ না সে পাপাচারের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে এবং তাড়াহুড়া না করে। সে বলে, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হয়েছে বলে মনে হয় না। তারপর সে দোয়া করা ত্যাগ করে (বু,মু,দা,তি,ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি অলসতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চায়

📄 যে ব্যক্তি অলসতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চায়

২৮৫ - بَابُ مَنْ تَعَوَّذَ بِاللَّهِ مِنَ الْكَسَلِ
২৮৫- অনুচ্ছেদঃ যে ব্যক্তি অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়।
৬৬০- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَغْرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ.
৬৬০। আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ "হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই অলসতা ও ঋণের বোঝা থেকে, আমি তোমার নিকট আশ্রয় চাই মসীহ দাজ্জালের বিপর্যয় থেকে, আমি তোমার নিকট আশ্রয় চাই দোযখের শাস্তি থেকে” (না, আ)।
৬৬১- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَتَعَوَّذُ بِاللَّهِ مِنْ شَرِّ الْمَحْيَا وَالْمَمَاتِ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ.
৬৬১। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) আল্লাহ্র নিকট প্রার্থনা করতেন "জীবন ও মৃত্যুর অনিষ্ট, কবরের শাস্তি ও মসীহ দাজ্জালের অনিষ্ট থেকে” (আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে লোক আল্লাহ্র নিকট চায় না

📄 যে লোক আল্লাহ্র নিকট চায় না

২৮৬ - بَابُ مَنْ لَّمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ
২৮৬- অনুচ্ছেদঃ যে লোক আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন।
৬৬২- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَّمْ يَسْأَلِ اللَّهَ غَضِبَ اللَّهُ عَلَيْهِ.
৬৬২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি আল্লাহ্র কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন।
৬৬৩- عَنْ أَبِي صَالِحٍ الْخَوْزِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ لَّمْ يَسْأَلُهُ يَغْضَبْ عَلَيْهِ.
৬৬৩। আবু সালেহ আল-খাওযী (র) বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (স) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্র কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন (তি, ই,আ,হা)।
৬৬৪- عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا دَعَوْتُمُ اللَّهَ فَاعْزِمُوا فِي الدُّعَاءِ وَلَا يَقُولُنَّ أَحَدُكُمْ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّ اللَّهَ لَا مُسْتَكْرِهَ لَهُ.
৬৬৪। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ তোমরা দৃঢ় প্রত্যয় সহকারে আল্লাহ্র কাছে দোয়া করো। তোমাদের কেউ যেনো এভাবে না বলে, যদি তুমি চাও তবে আমাকে দান করো। কেননা আল্লাহর জন্য কিছুই বাধ্যতামূলক নয় (বু,মু)।
৬৬৫- عَنْ عُثْمَانَ قَالَ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُولُ مَنْ قَالَ صَبَاحَ كُلَّ يَوْمٍ وَمَسَاءَ وَكُلَّ لَيْلَةٍ ثَلاَثًا ثَلَاثًا بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ لَمْ يَضُرُّهُ شَيْئً وَكَانَ أَصَابَهُ طَرَفُ مِنَ الْفَالِجِ فَجَعَلَ يَنْظُرُ إِلَيْهِ فَفَطِنَ لَهُ فَقَالَ إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ ذَلِكَ الْيَوْمِ لِيُمْضِيَ قَدَرُ اللَّهِ.
৬৬৫। উসমান (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি প্রতিদিন সকাল-বিকাল নিম্নোক্ত দোয়া তিনবার করে পড়বে, কোন কিছুই তার ক্ষতি করতে পারবে নাঃ "আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান-জমিনের কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সবকিছু শুনেন ও জানেন"। হাদীসের রাবী আবান (র) পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। তাই রাবী আবু যিনাদ (র) তার দিকে তাকাতে থাকলেন। আবান (র) তা টের পেয়ে বলেন, হাদীস তো যথাস্থানে ঠিকই আছে, যা আমি তোমাদের নিকট বর্ণনা করলাম। কিন্তু যেদিন আমি পক্ষাঘাতগ্রস্থ হই সেদিন তা পড়িনি। তাই আল্লাহ্র লিখন (তাকদীর) কার্যকর হয়েছে (দা, তি,না, ই,হি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00