📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে কোন ব্যক্তি ভোরে উপনীত হয়ে যা বলবে

📄 যে কোন ব্যক্তি ভোরে উপনীত হয়ে যা বলবে


২৭২ - بَابُ مَا يَقُولُ إِذَا أَصْبَحَ
২৭২- অনুচ্ছেদঃ যে কোন ব্যক্তি ভোরে উপনীত হয়ে যা বলবে।
৬০৮- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَصْبَحَ قَالَ أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالحَمْدُ كُلُّهُ لله لا شَرِيكَ لَهُ لا اله الا الله وَالَيْهِ النُّشُورُ وَإِذَا أَمْسِي قَالَ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ كُلُّهُ لِلَّهِ لَا شَرِيكَ لَهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِلَيْهِ الْمَصِيرُ.
৬০৮। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) ভোরে উপনীত হয়ে বলতেনঃ "আমরা ভোরে উপনীত হয়েছি এবং আল্লাহ্র রাজত্ব (সৃষ্টিকূল) ভোরে উপনীত হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহ্, তাঁর কোন শরীক নাই। আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই এবং পুনরুত্থান তাঁর কাছে। তিনি সন্ধ্যায় উপনীত হয়ে বলতেন: "আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আল্লাহর রাজত্ব ভোরে উপনীত হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর এবং তাঁর কোন শরীক নাই। আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই এবং তাঁর কাছেই ফিরে যেতে হবে" (দা, তি, না, ই, আ, হি, আন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি অপরের জন্য দোয়া করে

📄 যে ব্যক্তি অপরের জন্য দোয়া করে


٢٧٣ - بَابُ مَنْ دَعَى فِي غَيْرِهِ مِنَ الدُّعَاءِ
২৭৩- অনুচ্ছেদঃ যে ব্যক্তি অপরের জন্য দোয়া করে।
৬০৯- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ الْكَرِيمَ ابْنَ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَقَ بْنِ إِبْرَاهِيمَ خَلِيْلِ الرَّحْمَنِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ رَسُولُ اللهِ ﷺ لَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ ثُمَّ جَاءَنِي الدَّاعِي لَأَجَبْتُ إِذْ جَاءَهُ الرَّسُولُ فَقَالَ ارْجِعْ إِلى رَبِّكَ فَاسْأَلَهُ مَا بَالُ النِّسْوَةِ الْأُتِي قَطَعْنَ أَيْدِيَهُنَّ. وَرَحْمَةُ اللَّهِ عَلَى لُوطٍ إِنْ كَانَ لَيَأْوِي إِلى رُكْنٍ شَدِيدٍ إِذْ قَالَ لِقَوْمِهِ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أو أوي اللي ركن شَدِيدٍ مَا أَنْ بَعَثَ اللَّهُ بَعْدَهُ مِنْ نَبِيُّ إِلَّا فِي ثَرْوَةٍ مِّنْ قَوْمِهِ قَالَ مُحَمَّدٌ الثَّرْوَةُ الكَثْرَةُ والمَنْعَةُ.
৬০৯। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন: মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইবরাহীম (আ), যিনি বরকতময় মহান আল্লাহ্ অন্তরঙ্গ বন্ধু। রাসূলুল্লাহ (স) বলেনঃ ইউসুফ (আ) যতো কাল কারাগারে ছিলেন আমি যদি ততো কাল কারাগারে থাকতাম এবং অতঃপর রাজদূত আমার নিকট এসে আহবান জানালে আমি (তার ডাকে) সাড়া দিতাম। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত পড়েন (অনুবাদ): "রাজদূত যখন তার নিকট উপস্থিত হলো তখন সে বললো, তুমি তোমার মনিবের নিকট ফিরে
২২২ আল-আদাবুল মুফরাদ
যাও এবং তাকে জিজ্ঞেস করো, যে নারীরা নিজেদের হাত কেটেছিলো তাদের অবস্থা কি" (সূরা ইউসুফঃ ৫০)। রাসূলুল্লাহ (স) বলেনঃ লূত (আ)-এর উপর আল্লাহ্র রহমাত বর্ষিত হোক। তিনি মজবুত দুর্গে আশ্রয় গ্রহণের আকাঙ্খা করেছিলেন। তিনি তাঁর কাওমকে বললেন, "তোমাদের উপর যদি আমার জোর খাটতো অথবা যদি আমি কোন সুদৃঢ় দুর্গের আশ্রয় নিতে পারতাম” (সূরা হুদ: ৮০)। তার পর থেকে আল্লাহ যে কোন জাতির মর্যাদাবান ও প্রভাবশালী গোষ্ঠীর মধ্য থেকেই নবীগণকে পাঠিয়েছেন (বু,মু,তি, ই,আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অন্তর নিংড়ানো দোয়া

📄 অন্তর নিংড়ানো দোয়া


٢٧٤ - بَابُ النَّاخِلَةِ مِنَ الدُّعَاءِ
২৭৪-অনুচ্ছেদঃ অন্তর নিংড়ানো দোয়া।
৬১০- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ الرَّبِيعُ يَأْتِي عَلْقَمَةَ يَوْمَ الْجُمُعَةِ فَإِذَا لَمْ اكُنْ ثَمَّةً أَرْسَلُوا إِلَيَّ فَجَاءَ مَرَّةً وَلَسْتُ ثَمَّةٌ فَلَقِيَنِي عَلْقَمَةٌ وَقَالَ لِي أَلَمْ تَرَ مَا جَاءَ بِهِ الرَّبِيعُ قَالَ أَلَمْ تَرَ أَكْثَرَ مَا يَدْعُو النَّاسُ وَمَا أَقَلَّ إِجَابَتُهُمْ وَذَلِكَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَقْبَلُ الأَ النَّاخِلةَ مِنَ الدُّعَا ، قُلْتُ أَوَلَيْسَ قَدْ قَالَ ذلكَ عَبْدُ اللَّهِ قَالَ وَمَا قَالَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لا يَسْمَعُ اللَّهُ مِنْ مُسَمَّع وَلا مِرَاء وَلَا لَاعِبِ إِلَّا دَاعٍ دَعَا يَثْبُتُ مِنْ قَلْبِهِ قَالَ فَذَكَرَ عَلْقَمَةَ قَالَ نَعَمْ.
৬১০। আবদুর রহমান ইবনে ইয়াযীদ (র) বলেন, রবী (র) প্রতি জুমুআর দিন আলকামা (র)-এর নিকট আসতেন। আমি তথায় উপস্থিত না থাকলে তারা আমার জন্য লোক পাঠিয়ে দিতেন। একদা রবী (র) এলেন। কিন্তু আমি তথায় উপস্থিত ছিলাম না। তাই আলকামা (র) আমার সাথে সাক্ষাত করে আমাকে বলেন, তুমি কি দেখেছো রবী কি নিয়ে এসেছে? তিনি বলেন, আপনি কি লক্ষ্য করেন না, লোকে প্রচুর দোয়া করে কিন্তু তাদের দোয়া কতো কম কবুল হয়? তার কারণ এই যে, মহামহিম আল্লাহ অন্তর নিঃসৃত দোয়া ছাড়া কবুল করেন না। আমি বললাম, আবদুল্লাহ (রা)-ও কি তাই বলেননি? তিনি জিজ্ঞেস করেন, তিনি কি বলেছেন? তিনি বলেন, আবদুল্লাহ (রা) বলেছেন, আল্লাহ এমন লোকের দোয়া কবুল করেন না, যে লোককে শুনাবার জন্য, প্রদর্শনীর জন্য এবং অভিনয়ের ভঙ্গিতে দোয়া করে। কিন্তু যে ব্যক্তি অন্তরের অন্তস্থল থেকে দোয়া করে তিনি তার দোয়া কবুল করেন। রবী বলেন, আলকামা (র)-এর স্মরণ হলে তিনি বলেন, হাঁ (তিনি তাই বলেছেন)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রত্যয় সহকারে দোয়া করবে। কারণ আল্লাহ্র জন্য বাধ্যতামূলক করণীয় কিছু নাই

📄 প্রত্যয় সহকারে দোয়া করবে। কারণ আল্লাহ্র জন্য বাধ্যতামূলক করণীয় কিছু নাই


٢٧٥ - بَابُ لِيَعْزِمِ الدُّعَاءَ فَإِنَّ اللَّهَ لَا مُكْرِهَ لَهُ
২৭৫-অনুচ্ছেদঃ প্রত্যয় সহকারে দোয়া করবে। কারণ আল্লাহর জন্য বাধ্যতামূলক করণীয় কিছু নাই।
৬১১- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا دَعَى أَحَدُكُمْ فَلَا يَقُولُ إِنْ شِئْتَ وَلِيَعْزِمِ الْمَسْأَلَةَ وَلِيُعَظْمِ الرَّعْبَةَ فَإِنَّ اللَّهَ لَا يَعْظُمُ عَلَيْهِ شَيْئً أَعْطَاهُ.
৬১১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন এরূপ না বলে, যদি তুমি চাও (তবে আমার দোয়া কবুল করো)। বরং সে যেন দৃঢ়তার সাথে এবং পরম আগ্রহভরে দোয়া করে। কেননা কিছু দান করা আল্লাহর কাছে বিরাট কিছু নয় (বু,মু,দা,তি,ই,হি,আন)।
৬১২- عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ وَلَا يَقُلْ اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّ اللَّهَ لَا مُسْتَكْرِهُ لَهُ.
৬১২। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ তোমাদের কেউ দোয়া করলে দৃঢ় প্রত্যয়ের সাথে করবে। দোয়ায় এরূপ বলবে না যে, হে আল্লাহ! যদি তুমি চাও তবে আমাকে দাও। কেননা আল্লাহকে বাধ্য করার কেউ নাই (বু,মু,না,আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00